Study Space

Study Space

Share

Welcome to Study Space! �
আমরা বিশ্বাস করি পড়াশোনা কঠিন কিছু নয়, যদি সঠিক দিকনির্দেশনা থাকে

09/05/2026

Political Science Student- এর প্রেম সহজ না, কারণ এখানে Feelings - এরও সাংবিধানিক অধিকার লাগে!

09/05/2026

Vocabulary বই কীভাবে শুরু করবেন? এই জায়গায় অনেক স্টুডেন্টই কনফিউজড হয়ে যায়। বইটা বড় দেখলে মনে হতে পারে, “এত শব্দ কীভাবে শেষ করব?” কিন্তু আসলে Vocabulary শেখার জন্য পুরো বই একসঙ্গে শেষ করার দরকার নেই। দরকার হলো সঠিকভাবে শুরু করা, নিয়মিত পড়া, আর বারবার রিভিশন দেওয়া।

আপনার বইটি কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে ভাগ করা আছে। তাই আপনি এলোমেলোভাবে না পড়ে একটি সহজ পরিকল্পনা অনুসরণ করলে অনেক ভালো ফল পাবেন। আপনি বইটি এইভাবে শুরু করতে পারেন।

প্রথম ধাপ: Basic Word Stock তৈরি করুন। শুরুতে এই অংশগুলো পড়বেন:
1. Vocabulary with Mnemonics
2. Barron’s GRE High Frequency 333 Words
3. 200+ More Words to Explore

এই অংশগুলো আপনার মূল vocabulary base তৈরি করবে। প্রথম দিকে প্রতিদিন ১০টি শব্দ পড়াই যথেষ্ট। একদিনে বেশি শব্দ পড়ার চেষ্টা করবেন না। কারণ বেশি পড়লে মনে রাখা কঠিন হয়ে যায়।

প্রতিটি শব্দ পড়ার সময় চারটি বিষয় লিখবেন:
Word
বাংলা অর্থ
Synonym/Antonym
একটি ছোট sentence
যেমন:
Word: Honest
Meaning: সৎ
Synonym: Truthful
Antonym: Dishonest
Sentence: He is an honest man.

এভাবে পড়লে শব্দ শুধু মুখস্থ হবে না, ব্যবহারটাও বুঝবেন। আর বইয়ের Mnemonics অবশ্যই ব্যবহার করবেন। কঠিন শব্দ মনে রাখার জন্য এটা খুব কাজে দেয়।

দ্বিতীয় ধাপ: Exam-based Practice শুরু করুন। কিছু শব্দ শেখার পর আপনি পরীক্ষাভিত্তিক অধ্যায়গুলো পড়বেন। যেমন:
Analogy
Fill in the Blanks
One Word Substitution
Word Replacement
Find the Odd One
Missing Words
Rearrangement of Jumbled Words

এই অংশগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ BCS, Bank, NTRCA, Primary বা অন্যান্য চাকরির পরীক্ষায় শুধু শব্দের অর্থ আসে না। অনেক সময় context বুঝে সঠিক শব্দ বসাতে হয়।

তৃতীয় ধাপ: Grammar-connected Vocabulary পড়ুন। এরপর এই অংশগুলো পড়বেন:
Phrase and Idioms
Appropriate Prepositions
Group Verbs/Phrasal Verbs
Spelling

এই অধ্যায়গুলো চাকরির পরীক্ষার জন্য খুব দরকারি। বিশেষ করে idioms, prepositions এবং phrasal verbs বারবার আসে।

এগুলো মুখস্থ করার সবচেয়ে ভালো উপায় হলো example সহ পড়া।
যেমন:
Look after = যত্ন নেওয়া
Sentence: She looks after her younger brother.
শুধু “look after = যত্ন নেওয়া” মুখস্থ করলে ভুলে যেতে পারেন। কিন্তু বাক্যসহ পড়লে মনে রাখা সহজ হয়।

আপনার জন্য একটি সহজ রুটিন দিচ্ছি।
প্রতিদিনের রুটিন:
সকাল বা বিকেল: ১০টি নতুন শব্দ
রাত: আগের দিনের ১০টি শব্দ রিভিশন
প্রতিদিন: ৩–৫টি idiom বা phrasal verb
১০ মিনিট: MCQ practice

সাপ্তাহিক রুটিন:
সপ্তাহে একদিন পুরো সপ্তাহের শব্দ রিভিশন করবেন।
যে শব্দগুলো ভুল হচ্ছে, সেগুলো আলাদা করে লিখবেন। Fill in the Blanks, Analogy বা One Word Substitution থেকে practice করবেন।

আপনার খাতায় তিনটি আলাদা অংশ রাখতে পারেন:
Easy Words – যেগুলো সহজে মনে থাকে
Confusing Words – যেগুলো নিয়ে confusion হয়
Repeated Mistake Words – যেগুলো বারবার ভুল হয়

সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন “Repeated Mistake Words” অংশে। কারণ পরীক্ষার আগে এই অংশ revise করলে আপনার ভুল অনেক কমে যাবে।

আরেকটা গুরুত্বপূর্ণ কথা, Vocabulary শেখার সময় ভুল হওয়া খুব স্বাভাবিক। ভুল হলে হতাশ হবেন না। যে শব্দ ভুল হচ্ছে, সেটাই আপনার শেখার জায়গা। আজ ১০টি শব্দ শিখলে এক সপ্তাহে ৭০টি শব্দ হবে। এক মাসে প্রায় ৩০০টি শব্দ হবে। এভাবেই ধীরে ধীরে vocabulary strong হয়।

তাই বই শেষ করার চাপ নেবেন না। প্রতিদিনের ছোট target শেষ করুন। নিয়মিত revise করুন। MCQ practice করুন। আর শব্দগুলো sentence-এ ব্যবহার করার চেষ্টা করুন। আপনার জন্য শুভকামনা।©️©️

08/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং পদ্ধতি

04/05/2026

অনার্সে চান্স প্রাপ্তরা কলেজ ভর্তি শুরু আগামীকাল ৫মে থেকে-১৭মে মধ্যে ভর্তি হবেন।

কলেজে ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবেঃ

1 . NU ওয়েবসাইট থেকে পূরণকৃত ভর্তির চূড়ান্ত ফরম। (কলেজ কপি ও স্টুডেন্ট কপি)
2 . কলেজের নিজস্ব ভর্তি ফর্ম (কলেজ নোটিশে পাবেন)
3 . SSC ও HSC মূল মার্কশিট এবং ২ সেট সত্যায়িত ফটোকপি
4 . SSC ও HSC পাসের প্রশংসাপত্র এবং ২ সেট সত্যায়িত ফটোকপি
5 . SSC ও HSC রেজিস্ট্রেশন কার্ডের ২ সেট সত্যায়িত ফটোকপি
6 . ০৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
ছবির পেছনে নাম ও এপ্লিকেশন রোল
7 . ভর্তির ফি: সরকারি কলেজে: ৫,০০০ – ৬,৫০০/-বেসরকারি কলেজে: প্রায় ৭,০০০ – ১৬,০০০ টাকা।

02/05/2026

আমি ও একটু ট্রেন্ডে গা ভাসালাম 😁😁
কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ

02/05/2026

একটি লেজ কি শুধু শরীরের ভারসাম্য রক্ষার অংশ, নাকি এটি বিবর্তনের সেরা কোনো ইঞ্জিনিয়ারিং?
প্রাণীজগতে লেজ মানে কেবল মেরুদণ্ডের শেষ অংশ নয়, বরং এটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা এক একটি শক্তিশালী টুল। যেমন, থ্রেশার হাঙরের লেজ অনেকটা চাবুকের মতো, যা দিয়ে সে শিকারকে আঘাত করে অচেতন করে ফেলে। আবার র‍্যাটলসাপের লেজ হলো এক অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যা দিয়ে সে শত্রুকে দূরে থাকার সংকেত দেয়। বিচ্ছু বা ময়ূরের ক্ষেত্রে এই লেজ যথাক্রমে বিষাক্ত অস্ত্র এবং প্রজননগত আকর্ষণের মাধ্যম হিসেবে কাজ করে। সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিতে লেজের এই বহুমুখী ব্যবহার প্রমাণ করে যে, রূপরেখা বা নকশা কখনোই লক্ষ্যহীন নয়; বরং প্রতিটি বাঁক আর গঠনের পেছনে রয়েছে গভীর গাণিতিক ও বেঁচে থাকার যুক্তি।
সৃষ্টিকর্তার নিখুঁত এই নকশা আমাদের শেখায় যে, প্রাণীকুলের প্রতিটি অঙ্গই একেকটি অনন্য প্রযুক্তি যা তাদের টিকে থাকার লড়াইয়ে সাহায্য করে।
এই চারটির মধ্যে কোন প্রাণীটির লেজের কার্যকারিতা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে আপনার মতামত জানান। 🦂🪶
— The Logic Lens
#প্রাণীজগৎ #বিস্ময়করতথ্য

28/04/2026

যখন ক্লিপারবোর্ড এলাওই না, তাহলে বেঞ্চের মানের উন্নতি করা হোক

28/04/2026

আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে।
এই জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অভিজাত ক্লাবে নাম লেখাল। বাংলাদেশের জন্য এটি এক অনন্য এবং ঐতিহাসিক মাইলফলক!

27/04/2026
25/04/2026

একুশে ফেব্রুয়ারি'র অমর গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো..."-এর বর্তমান সুরকার কে?
ক) আব্দুল লতিফ
খ) আলতাফ মাহমুদ
গ) আব্দুল গাফফার চৌধুরী
ঘ) শেখ লুৎফর রহমান

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

https://www.threads.com/@nafisasheikh9427, https://www.threads.com/@nafisasheik

Address

Narayanganj