Basmah Orphans Home and School Nunertek

Basmah Orphans Home and School Nunertek বাসমাহ ফাউন্ডেশনের একটি প্রকল্প

03/10/2026
29/09/2026

আপনার সোনামণির স্কুলে যাওয়ার প্রথম দিনটা কেমন হবে—ভেবেছেন? 🌱

নতুন পরিবেশে যেন ভয় বা সংকোচ নয়,
বরং আনন্দ আর আত্মবিশ্বাস নিয়েই শুরু হয় তার স্কুলজীবন।

এই সুন্দর শুরুর প্রস্তুতি হিসেবে

Basmah School & Cultural Center আয়োজন করেছে
🎓 ফ্রি হাতেখড়ি প্রোগ্রাম ’২৬

খেলা • গল্প • সৃজনশীলতা • আনন্দময় শেখা

📅 শুরু: ৮ নভেম্বর ২০২৬
⏰ সময়: দুপুর ১২:০০–১:০০টা
🎟️ সম্পূর্ণ ফ্রি | আসন সীমিত

প্রথম শেখা হোক আনন্দে,
প্রথম স্কুল-অভিজ্ঞতা হোক ভালোবাসায়।

👉 আজই রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন ফর্মঃ https://docs.google.com/forms/d/1qmL-p2KqgoafseP-kqGtlrAbndEeVYtDgKJK35WpJOI/edit

শিক্ষার আলোয় গড়ে উঠুক সুন্দর আগামী।আলহামদুলিল্লাহ, BASMAH Education Project-এর নুনেরটেক শাখায় আমাদের শিক্ষার্থীরা প্রতিদ...
29/09/2026

শিক্ষার আলোয় গড়ে উঠুক সুন্দর আগামী।

আলহামদুলিল্লাহ, BASMAH Education Project-এর নুনেরটেক শাখায় আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা, জ্ঞান ও নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। একটি শিশুর জন্য শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়—এটি তার আত্মবিশ্বাস, সম্ভাবনা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পথ।

BASMAH-এর এই মহৎ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের নুনেরটেক শাখার শিশুদের শেখা ও বেড়ে ওঠার এই যাত্রা অব্যাহত থাকুক।

"May every child have the opportunity to learn, grow and dream."

আলহামদুলিল্লাহ।গত ২৬-০৯-২০২৬, রোজ শনিবার Basmah Orphans Home and School Nunertek শাখায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ...
28/09/2026

আলহামদুলিল্লাহ।
গত ২৬-০৯-২০২৬, রোজ শনিবার Basmah Orphans Home and School Nunertek শাখায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এই বিজ্ঞান মেলায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তা, জ্ঞান ও মেধার মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট তৈরি করে অংশগ্রহণ করে। ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিভিন্ন মডেল ও প্রজেক্ট সবার মাঝে আগ্রহ ও আনন্দ সৃষ্টি করে।
বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে বিজ্ঞানের ব্যবহার, নতুন কিছু তৈরি করার দক্ষতা এবং গবেষণামূলক চিন্তাভাবনার সুযোগ পেয়েছে।
আমাদের প্রিয় শিক্ষার্থীদের এই সুন্দর প্রচেষ্টা, আগ্রহ ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যতে আরও জ্ঞানী, দক্ষ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
Basmah Orphans Home and School Nunertek শাখার সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। 🌸



Basmah Orphans Home and School এর সম্মানিত প্রধানের সাথে মাননীয় রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ প্রতিষ্ঠানের জন্য এক বিশেষ সম...
28/09/2026

Basmah Orphans Home and School এর সম্মানিত প্রধানের সাথে মাননীয় রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ প্রতিষ্ঠানের জন্য এক বিশেষ সম্মানের বিষয়।
মানবতা, শিক্ষা ও সেবার পথে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। 🤲🇧🇩



ঈদ উপলক্ষে বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার)-এর  শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে এক রা...
17/03/2026

ঈদ উপলক্ষে বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার)-এর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে এক রাশ আনন্দ। প্রত্যেকে পেয়েছে ঈদের নতুন পোশাক।

সুতায় জড়ানো এই পোশাকগুলো শুধু কাপড় নয়—এগুলো শিশুদের মুখে ফুটিয়ে তোলে আনন্দের হাসি, মনে আনে উচ্ছ্বাস এবং বাড়িয়ে দেয় ঈদের খুশি।
আর্থিক অস্বচ্ছলতার জন্য অনেক শিশুর ভাগ্যে ঈদের নতুন পোশাক জোটে না। সেইসব দরিদ্র ও ছিন্নমূল শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের গায়ে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক।

ছোট এই উদ্যোগ তাদের ঈদের হাসিকে করেছে আরও উজ্জ্বল।

Basmah Orphans Home and School Nunertek
সায়দাবাদ, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
একটি বাসমাহ ফাউন্ডেশনের প্রকল্প

আলহামদুলিল্লাহ।আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রোজ: শনিবারবাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল এন্ড কালচারাল সেন্টার) অডিটোরিয়াম...
28/02/2026

আলহামদুলিল্লাহ।

আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রোজ: শনিবার
বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল এন্ড কালচারাল সেন্টার) অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬”।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষা প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা গত দুই মাসে অর্জিত জ্ঞান সবার সামনে উপস্থাপন করে। উপস্থাপনার দায়িত্বও শিক্ষার্থীরাই দক্ষতার সাথে পালন করে, যা সকলকে মুগ্ধ করেছে।

প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ ও নেতৃত্ব গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পরিচ্ছন্ন পোশাক বজায় রাখা এবং মাসিক পরীক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

সকলের আন্তরিক অংশগ্রহণ ও পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল এন্ড কালচারাল সে...
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬

ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল এন্ড কালচারাল সেন্টার)-এর অডিটোরিয়ামে আয়োজিত হয় এক আলোচনা সভা ও নানা সৃজনশীল প্রতিযোগিতা।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে সূচনা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও আমাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পায়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও সফল করে তোলে।

সবশেষে ভাষা শহীদসহ সকল মুসলিম উম্মাহর মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Basmah Orphans Home and School Nunertek
সায়দাবাদ, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
একটি বাসমাহ ফাউন্ডেশনের প্রকল্প

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে রমজানের তাৎপর্য, রোজা রাখার ফজিলত এবং এ মাসে করণীয় ও বর্জনীয় বিষয়সম...
16/02/2026

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে রমজানের তাৎপর্য, রোজা রাখার ফজিলত এবং এ মাসে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে সঠিক ধারণা প্রদান করার লক্ষ্যে বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার), অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে “রমাদান ওয়েলকাম প্রোগ্রাম ২০২৬”।

মাহে রমজান হলো আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাস। এ মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন, তাই এটি রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ। রোজা মানুষের মাঝে ধৈর্য, সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।

ইসলামিক ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এই আয়োজন পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, ফজিলত এবং আমাদের করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামিক সঙ্গীত পরিবেশন, দোয়া পাঠ, কেরাত তিলাওয়াতসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রতিটি পরিবেশনা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।
পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেদের খাবার একে অপরের সাথে ভাগাভাগি করে গ্রহণ করে, যা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়।

আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানের সঠিক মর্যাদা রক্ষা করে এর পূর্ণ ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমীন।

বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম স্কুল, এন্ড কালচারাল সেন্টার)
সায়দাবাদ, বারদী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
একটি বাসমাহ ফাউন্ডেশনের প্রকল্প

01/02/2026

বাসমাহ কমপ্লেক্স (অরফানস হোম, স্কুল এন্ড কালচারাল সেন্টার)
জানুয়ারি মাসের কার্যক্রম প্রতিবেদন

নতুন বছরের সূচনালগ্নে বাসমাহ কমপ্লেক্সে শিক্ষার্থীদের জন্য নানাবিধ শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের সফল বাস্তবায়ন করা হয়েছে। জানুয়ারি মাস জুড়ে শিক্ষার্থীদের মানোন্নয়ন, শৃঙ্খলা বৃদ্ধি ও শিক্ষার প্রতি আগ্রহ জাগ্রত করার লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Address

সায়দাবাদ, নুনেরটেক, বারদী
Narayanganj
1440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Basmah Orphans Home and School Nunertek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category