Govt. Haji Ibrahim Alamchan Model School & College - Official

Govt. Haji Ibrahim Alamchan Model School & College - Official

Share

Welcome to the official page. Stay updated with our notices, events, students activities & more

26/02/2026

শোক সংবাদ

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের দীর্ঘদিনের কর্মচারী, আমাদের সবার পরিচিত ও শ্রদ্ধেয় দারোয়ান, মিল্লাত হোসেন (ছাত্র-ছাত্রীদের প্রিয় মিল্লাত মামা) আর আমাদের মাঝে নেই। ইন্নাল্লিলাহে ওয়া ইন্না ইল্লাইহে রাজিওন।
মরহুমার জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে।

তিনি প্রায় ২০ বছরেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে উক্ত প্রতিষ্ঠানে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ছিলেন পরিচিত এক নির্ভরযোগ্য মুখ। প্রতিদিনের নীরব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর ব্যবহার ছিল ভদ্র, শান্ত ও সহযোগিতাপূর্ণ, যা সকলের মনে গভীর ছাপ রেখে গেছে।

তাঁর ইন্তেকালে আমরা একজন বিশ্বস্ত কর্মচারীকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমিন।

Photos from Govt. Haji Ibrahim Alamchan Model School & College - Official's post 21/02/2026

বাংলা আমার পরিচয়,
বাংলা আমার শক্তি।
মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষক-কর্মচারীবৃন্দ

19/02/2026

ছুটির বিজ্ঞপ্তি

Photos from Govt. Haji Ibrahim Alamchan Model School & College - Official's post 01/02/2026

সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ''এ এইচ এম জাহাঙ্গীর আলম''(১৬ তম বিসিএস) স্যারের আগমন উপলক্ষে শিক্ষক ও কর্মচারী পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানো

26/01/2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত
আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫–২০২৬
ঢাকা জোন

ব্যাডমিন্টন (ছাত্র দ্বৈত) বিভাগে চ্যাম্পিয়ন
সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ
উক্ত প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির, ব্যবসায় শিক্ষা শাখার, দুইজন কৃতি শিক্ষার্থী।
Ibrahim ও

08/01/2026
04/01/2026

বার্ষিক পরীক্ষা ২০২৫ এর সকল শ্রেণির মার্কশীট/নম্বরপত্র আগামী ১২ই জানুয়ারি থেকে বিতরণ করা হবে।

04/01/2026

৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। ভর্তি শুরু আগামী ৫ই জানুয়ারি ২০২৬। সকাল ১১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত। ভর্তির শেষ তারিখ ১১ই জানুয়ারি ২০২৬।

03/01/2026

আন্তঃকলেজ ২০২৬
ব্যাডমিন্টন (ডাবলস) চ্যাম্পিয়ন

03/01/2026

আন্তঃকলেজ ক্রিড়া প্রতিযোগিতা২০২৬
জেলা পর্যায় ব্যাডমিন্টন (ডাবলস) চ্যাম্পিয়ন।
অত্র কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্র।

কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা 🥰


30/12/2025

২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল স্থগিত

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Madanganj, Bandar
Narayanganj
1414

Opening Hours

Monday 10:00 - 16:30
Tuesday 10:00 - 16:30
Wednesday 10:00 - 16:30
Thursday 10:00 - 16:30
Sunday 10:00 - 16:30