Binte Selim

Binte Selim

Share

✒️ অনুবাদ ও লেখনীর মাধ্যমে আত্মশুদ্ধি এবং হৃদয়ের প্রশান্তি খোঁজার এক বিনীত ক্ষুদ্র প্রয়াস। চলুন একসাথে বদলাই। 📖

17/05/2026

কিছু মানুষের সাথে পরিচয় হয়তো ক্ষণিকের, কিন্তু সম্পর্কের গভীরতা হয় সীমাহীন। কিছু মানুষ খুব অল্প সময়েই মনের একদম গহীনে জায়গা করে নেয়; রক্তের বন্ধন না হয়েও হয়ে ওঠে ভীষণ আপন। তাদের জন্য মনে এক অন্যরকম মায়া ও ভালোবাসা কাজ করে। স্বার্থের এই পৃথিবীতে যখন কেউ কারো খোঁজ নেওয়ার সময় পায় না, তখন সে মানুষটা পাশে এসে দাঁড়ায়। সুখের দিনের সাথী না হলেও দুঃখের ভাগীদার হয়ে যায়। কিছু সম্পর্কের হয়তো কোনো সুনির্দিষ্ট নাম থাকে না, কিন্তু তার ভেতরের টানটা থাকে চিরকাল অমলিন ও অটুট।

নামহীন সম্পর্কগুলো পৃথিবীর যে প্রান্তেই থাকুক, —সময়ের ব্যস্ততা, দূরত্বের দেয়াল আর যোগাযোগহীনতার মাঝেও যেন তারা ভালো থাকে সারাজীবন।

Binte Selim

17/05/2026

আমি কেন হতাশার সাগরে নিমজ্জিত?
কেন সামান্য দুঃখেই ভেঙে পড়ি?
অল্পতেই কেন আমি ধৈর্য হারিয়ে ফেলি?
আমার রব যে উত্তম পরিকল্পনাকারী, সে ব্যাপারে কি আমি এখনো দৃঢ় বিশ্বাস আনতে পারিনি? আমি আমার সৃষ্টিকর্তার দয়া আর রহমত সম্পর্কে কি আজও অজ্ঞাত? নাকি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত?
— নিরবচ্ছিন্ন মনে একা বসে এগুলো একটু ভেবে দেখেন।

আমাদের ভাবনার খোরাক হিসেবে মহান আল্লাহর কিছু বাণী:
📖 "হতে পারে তোমরা যা অপছন্দ করছ, তা তোমাদের জন্য কল্যাণকর এবং যা ভালোবাসছ, তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।" (সূরা আল-বাকারাহ, আয়াত: ২১৬)

📖 "তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।" (সূরা আজ-জুমার, আয়াত: ৫৩)

📖 "নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।" (সূরা আশ-শারহ, আয়াত: ৬)

✒️ Binte Selim

17/05/2026

মানুষ যদি সর্বাবস্থায় এটা স্মরণে রাখতে পারতো যে আল্লাহ তাআলা ন্যায়বিচারক, তাহলে সে তার শত্রুর প্রতিশোধ নেওয়ার প্রশ্নই তুলতো না। আসলে আমরা মানুষেরা খুবই অজ্ঞ।

—Binte Selim

Photos from Binte Selim's post 10/12/2025
Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Narayanganj
401148