The Daily GUB

The Daily GUB

Share

|| Green University of Bangladesh ||

GUBian We bring you The Daily GUB to highlight your daily life.

22/05/2026

JUSTICE is a definition of SCAM in Bangladesh.


21/05/2026

এদেশে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই একটি বড় অপরাধ!!


19/05/2026

বেশি না মাত্র ৬ হাজার 🫦


18/05/2026

রাগ করলা??


18/05/2026

কি রাগ করলা??


18/05/2026

ডিলিট করো নয়তো সমস্যা হবে!!

17/05/2026

ভার্সিটিতে সারাদিন যেভাবে যাই আমার 🙍‍♂️

video: MD Zihad

16/05/2026

আমি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (Green University of Bangladesh)-এর একজন শিক্ষার্থী।
আমার নাম: Nawshin Anjum Luna
Batch: 222
Student ID: 222002160

আজ খুব অসহায় হয়ে সবার কাছে সাহায্যের আবেদন করছি। 😢

আমার বাবা, আব্দুল হালিম, বর্তমানে যশোর সদর হাসপাতালের HDU Bed-3 এ চিকিৎসাধীন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ব্রেন স্টোক করেছেন বাবা এখন আর ঠিকমতো কথা বলতে পারেন না, কানে শুনতেও পারেন না। পুরো শরীর ফুলে গেছে, শরীরে পানি জমে আছে, অক্সিজেন কমে যাচ্ছে এবং বেডসোরের কারণে শরীরে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। কিডনির জটিলতাও দিন দিন বাড়ছে।

ডাক্তারদের মতে, তাকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন প্রায় ৬ হাজার টাকার ইনজেকশনসহ ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। কিন্তু আমাদের পরিবারের পক্ষে এই খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

আমাদের পরিবারে চার সন্তান। একমাত্র ভাই ভ্যানে কাপড় বিক্রি করে কোনোমতে সংসার চালায়। এখন বাবার চিকিৎসার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।

আমি আমার শিক্ষক, বড় ভাই-বোন, সহপাঠী এবং সকল শুভাকাঙ্ক্ষীর কাছে বিনীত অনুরোধ করছি—
আপনাদের সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে আরও কিছুদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। 🤲

📍 রোগী: আব্দুল হালিম
🏥 যশোর সদর হাসপাতাল, HDU Bed-3

যে কেউ চাইলে হাসপাতালে গিয়ে রোগীর বর্তমান অবস্থা দেখে যাচাই করতে পারবেন।

📞 যোগাযোগ: 01937782508

📲 বিকাশ (Personal): 01601699979

💳 ব্যাংক একাউন্টঃ
Account Name: NAWSHIN ANJUM LUNA
Account Number: 1069741250001
Bank Name: BRAC Bank PLC
Branch Name: Begum Rokeya Sharani BR
Routing Number: 060260677
SWIFT Code: BRAKBDDH

দয়া করে পোস্টটি শেয়ার করবেন।
আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হবে। 🙏

Photos from The Daily GUB's post 11/05/2026

মরিয়মের মৃত্যুর বিচার দাবিতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির।

11/05/2026

জানি, এই দেশে বিচার বলে আদৌ কিছু আছে কিনা তা নিয়েই মানুষের সন্দেহ। তবুও আমরা মেনে নিতে পারেনি। বুকভরা কষ্ট, রাগ আর অসহায়ত্ব নিয়েই সব বাধা অতিক্রম করে আমরা হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা করেছি।
কারণ একটা প্রাণ চলে যাওয়ার যন্ত্রণা শুধু একটা পরিবার না, পুরো জীবনকে শেষ করে দেয়।

আজ আমি প্রশ্ন করি—আর কত প্রাণ গেলে দায়িত্বহীনতার বিচার হবে?
আর কত পরিবার নিঃস্ব হলে এই সকল কর্তৃপক্ষের ঘুম ভাঙবে?

আমি জানি না বিচার শেষ পর্যন্ত হবে কিনা। কিন্তু আমি চাই, আর কোনো মা তার সন্তান হারাক না, আর কোনো পরিবার হাসপাতালের অবহেলায় ধ্বংস না হোক।

Islami Bank Hospital এর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।।

10/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ:১০ মে ২০২৬
স্থান: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

গত ৯ মে ২০২৬ তারিখে Green University of Bangladesh-এর বিবিএ বিভাগের শিক্ষার্থী মরিয়ম বিনতে মোবারক (নুসরাত) জরায়ুর টিউমারজনিত সমস্যার চিকিৎসার জন্য Islami Bank Hospital Cardiac -এ ভর্তি হন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরপরই তিনি মৃত্যুবরণ করেন।

মরিয়ম বিনতে মোবারকের এই অকাল মৃত্যুতে Green University of Bangladesh-এর সাধারণ শিক্ষার্থী, সহপাঠী এবং তার পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন যে, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, চিকিৎসায় গাফিলতি এবং অপারেশনের পূর্বে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা যথাযথভাবে সম্পন্ন না করার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং মরিয়ম বিনতে মোবারকের মৃত্যুর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল ১১ মে ২০২৬, দুপুর ১২:০০টায়, Green University of Bangladesh ক্যাম্পাস প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়াও, আগামীকালের মানববন্ধন থেকে Islami Bank Cardiac Hospital-এর সামনে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।

সকল শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সচেতন নাগরিকদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

প্রচারেঃ
শিক্ষার্থীবৃন্দ
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Green University Of Bangladesh, Purbachal American City, Kanchon
Narayanganj
1460