02/06/2026
“নিজের সম্পর্কে কিছু বলুন / Tell me about yourself” ভাইবাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি।
☞ আপনি কতটা আত্মবিশ্বাসী।
☞ কথা বলার ধরণ কেমন।
☞ নিজের কাজ সম্পর্কে কতটা পরিষ্কার ধারণা আছে।
☞ আপনি চাকরির জন্য কতটা উপযুক্ত।
অর্থাৎ, এই এক প্রশ্ন থেকেই অনেকটা “First Impression” তৈরি হয়ে যায়।
অনেক ক্ষেত্রে দেখা যায়—
✔️ টেকনিক্যাল জ্ঞান মাঝারি হলেও, সুন্দর ও গুছিয়ে নিজের পরিচয় দিতে পারলে প্রার্থী ভালো ইমপ্রেশন তৈরি করে।
❌ আবার অনেক দক্ষ মানুষও শুরুতেই এলোমেলো কথা বলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।
☞ তাই এই প্রশ্নের উত্তর চাকরি হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভালো উত্তরের বৈশিষ্ট্য:
☞ ছোট কিন্তু গুছানো।
☞ আত্মবিশ্বাসী।
☞ অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য না বলা।
☞ নিজের কাজ, দক্ষতা ও অভিজ্ঞতার দিকে ফোকাস করা।
📶 আপনি নিজেকে কিভাবে উপস্থাপনা করেন বা ভবিষ্যতে করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অন্যরা আপনার কাছে থেকে কিছু শিখতে পারে।
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
01/06/2026
100% Cotton Knit Fabric Dyeing প্রসেস :
১) Demineralization:
আমরা জানি কটন প্রাকৃতিকভাবে জন্মায় এবং মাটি থেকে বিভিন্ন ধরনের mineral শোষণ করে। পানিতে থাকা calcium ও magnesium, mineral dye এর সাথে বিক্রিয়া করে insoluble compound তৈরি করতে পারে
এর ফলে dye ফেব্রিকে ঠিকভাবে বসতে পারে না। Demineralization হলো dyeing এর আগে কটন ফেব্রিক থেকে এই mineral ion গুলো অপসারণ করার প্রক্রিয়া। ফেব্রিকে mineral থাকলে dyeing process ব্যাহত হয় এবং রঙের মান নষ্ট হয়। এই প্রক্রিয়ায় সাধারণত wetting agent এবং sequestering agent ব্যবহার করা হয়।
২) Scouring & Bleaching:
Scouring হলো কটন ফেব্রিক প্রস্তুতের প্রাথমিক ধাপ। এই ধাপে NaOH ব্যবহার করে ফেব্রিকের মধ্যে থাকা প্রাকৃতিক ময়লা, মোম, তেল ও অন্যান্য impurity অপসারণ করা হয়, যাতে ফেব্রিক সমানভাবে dye গ্রহণ করতে পারে।
এরপর bleaching করা হয় H₂O₂ এর মাধ্যমে, যার ফলে greige fabric এর প্রাকৃতিক রঙ দূর হয়ে ফেব্রিক সাদা ও উজ্জ্বল হয়।
সংক্ষেপে প্রসেস বর্ণনা:
প্রথমে 40°C তাপমাত্রায় মেশিনে পানি নেওয়া হয়। এরপর detergent, anti-creasing agent এবং sequestering agent যোগ করে ফেব্রিক লোড করা হয়। তারপর তাপমাত্রা 60°C করা হয় এবং 7 মিনিট caustic soda ডোজ দেওয়া হয়। পরে তাপমাত্রা 70°C করে hydrogen peroxide যোগ করা হয়। এরপর তাপমাত্রা বাড়িয়ে 98°C করা হয় এবং 60 মিনিট রান দেওয়া হয়।
এরপর তাপমাত্রা 78°C এ নামিয়ে absorbency ও brightness চেক করা হয়। সব ঠিক থাকলে পানি drain করা হয়। এরপর 80°C তাপমাত্রায় hot wash দিয়ে 10 মিনিট রান করা হয়। পরে acetic acid দিয়ে neutralization করা হয়, peroxide killer যোগ করা হয় এবং peroxide paper দিয়ে চেক করা হয়। সবশেষে final wash দিয়ে প্রসেস শেষ করা হয়।
৩) Biopolishing
Biopolishing হলো একটি chemical process যেখানে cellulase enzyme ব্যবহার করে নিট কটন ফেব্রিকের surface-এ থাকা protruding fiber ও hairiness দুর্বল করে পানির চাপে অপসারণ করা হয়।
এই প্রক্রিয়াকে enzymatic singeing ও বলা হয়। কারণ, সাধারণ singeing এ আগুন ব্যবহার করে hairiness দূর করা হয়, আর biopolishing এ enzyme ব্যবহার করা
Biopolishing এর ফলে:
Fabric pilling কমে
ফেব্রিক আরও smooth ও soft হয়
এই প্রক্রিয়া সাধারণত 45°–55°C তাপমাত্রায় এবং acidic pH তে করা হয়। পরে 80°C তাপমাত্রায় hot wash দিয়ে enzyme deactivate করা হয়।
৪) Levelling
Levelling বলতে বোঝায় dye যাতে ফেব্রিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সমানভাবে absorb হয় তা নিশ্চিত করা।
এই ধাপে dyeing এর আগে levelling agent ব্যবহার করা হয়। পাশাপাশি sequestering agent, anti-creasing agent এবং defoaming agent ব্যবহার করা হয়। এই সময় pH 6.5 রাখা হয় এবং 40°C তাপমাত্রায় 5 মিনিট রান দেওয়া হয়।
৫) Dyeing
Levelling শেষ হওয়ার পর ফেব্রিক dyeing এর জন্য প্রস্তুত হয়। সাধারণত কটন ফেব্রিক dyeing এর জন্য reactive dye ব্যবহার করা হয়। এছাড়াও direct dye এবং vat dye ব্যবহার করা হয়।
সংক্ষেপে dyeing process:
প্রথমে 10 মিনিট initial salt dosing করা হয় এবং 10 মিনিট রান দেওয়া হয়। এরপর 30 মিনিট color dosing করে 20 মিনিট রান দেওয়া হয়। এরপর sample চেক করে shade percentage ও levelness যাচাই করা হয়। সব ঠিক থাকলে তাপমাত্রা 60°C করা হয়।
এরপর 15 মিনিট soda dosing করে 15 মিনিট রান দেওয়া হয়। বাকি 90% soda 20 মিনিটে ডোজ করে আরও 20 মিনিট রান দেওয়া হয়। এরপর আবার sample চেক করা হয়। সব ঠিক থাকলে bath drain করা হয়। এরপর 70°C তাপমাত্রায় wash দেওয়া হয়, acetic acid দিয়ে neutralization করা হয় এবং final wash দিয়ে প্রসেস শেষ করা হয়।
৬) After-Treatment
After-treatment হলো dyeing এর শেষ ধাপ। এই ধাপটি তিনটি অংশে সম্পন্ন হয়।
১) Soaping
এই ধাপে detergent বা soaping agent ব্যবহার করে unfixed dye ফেব্রিকের surface থেকে অপসারণ করা হয়। 90°C তাপমাত্রায় 10 মিনিট রান দিয়ে পরে drain ও wash করা হয়।
২) Fixing
এই ধাপে fixing agent ব্যবহার করে dyed fabric এর color fastness উন্নত করা হয়। Fixing agent কে mordant বা fixative ও বলা হয়। 5–15 মিনিট dosing করে পরে drain ও wash করা হয়।
৩) Softening
Fixing এর পর softener ব্যবহার করে ফেব্রিককে নরম ও মসৃণ করা হয়।
Conclusion 100% Cotton Knit Fabric তার natural feel, breathability এবং ভালো moisture absorption এর জন্য অত্যন্ত জনপ্রিয়।
এই ফেব্রিকের durability, softness, smoothness ও absorbency এটিকে বিভিন্ন ধরনের পোশাক তৈরির জন্য উপযোগী করে তোলে।
Advantages:
Comfortable, breathable এবং প্রাকৃতিক ও hypoallergenic।
Disadvantages:
সহজে wrinkle পড়ে, shrinkage হতে পারে এবং সময়ের সাথে pilling হতে পারে।
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
30/05/2026
MASCO GROUP
📢 চাকরির সুযোগ
🔹 পদবী:
১. Dyeing Finishing Supervisor
২. Stenter Machine Operator
৩. Singeing Machine Operator
৪. Sanforizing Machine Operator
📌 যোগ্যতা:
১. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
২. অপারেটর পদের জন্য ন্যূনতম SSC পাস হতে হবে।
৩. সুপারভাইজার পদের জন্য HSC অথবা Diploma in Textile Engineering পাস হতে হবে।
📩 যোগাযোগ:
পেজের সাথে WhatsApp সংযুক্ত আছে। অনুগ্রহ করে কেউ কল দিবেন না, সরাসরি CV পাঠাবেন।
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study at ADUST
💼 Job at MASCO Group
25/05/2026
"সফলতার পেছনের গল্প কেউ দেখে না, সবাই শুধু ফলাফলটাই দেখে।
কিন্তু প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো সংগ্রামের ইতিহাস।”
#ঈদ োবারক
25/05/2026
আজকের অফিসের দিনটা অন্য দিনের মতো নয়… 🌙✨
কারণ আজ অফিস শেষ করেই শুরু হবে অনেকের প্রতীক্ষিত ঈদের ছুটি।
কেউ ফিরবে গ্রামের বাড়িতে, কেউ যাবে প্রিয় মানুষের কাছে, আবার কেউ অনেকদিন পর পরিবারের সাথে একসাথে সময় কাটানোর সুযোগ পাবে। ❤️
ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সবাই নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছাতে পারে।
তাই সকলের প্রতি অনুরোধ—
✔ তাড়াহুড়া করে যাত্রা করবেন না
✔ চলন্ত গাড়িতে ঝুঁকিপূর্ণ অবস্থানে দাঁড়াবেন না
✔ ট্রেন/বাসের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকুন
✔ নিজের মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র সতর্কতার সাথে রাখুন
✔ দীর্ঘ যাত্রায় ক্লান্ত লাগলে বিশ্রাম নিন
✔ পরিবারের সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন
মনে রাখবেন, আপনার নিরাপদে বাড়ি পৌঁছানোই আপনার পরিবারের সবচেয়ে বড় আনন্দ। 🌸
সবাই সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরুন, পরিবারের সাথে সুন্দর সময় কাটান এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও ভালোবাসা। 🌙🤍
অগ্রিম ঈদ মোবারক সবাইকে। ✨
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
#ঈদ োবারক
23/05/2026
বিদ্যুৎ ছাড়াই ছোট্ট এক Natural Cooling System! 💙
টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করেছেন, কিন্তু ভিজা কাপড় দিয়ে পানির বোতল মুড়িয়ে রাখার দৃশ্য দেখেননি — এমন মানুষ খুব কমই আছে! 😊
এর পেছনে রয়েছে ছোট্ট একটা বিজ্ঞান।
টেক্সটাইল ফ্যাক্টরিতে পরিবেশ অনেক গরম থাকে। তাই অনেকেই পানির বোতল ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে রাখে, যাতে পানি কিছুটা ঠান্ডা থাকে।
এর মূল কারণ হলো —
☞ বাষ্পীভবন (Evaporation)।
যখন কাপড়ের পানি বাতাসের তাপে ধীরে ধীরে শুকাতে থাকে, তখন সেই পানি বাষ্পে পরিণত হওয়ার জন্য আশেপাশে থেকে তাপ শোষণ করে নেয়।
এই তাপ মূলত বোতল ও বোতলের ভেতরের পানি থেকে নেয়। ফলে বোতলের পানির তাপমাত্রা কমে যায় এবং পানি ঠান্ডা অনুভব হয়।
অর্থাৎ —
ভেজা কাপড় + বাষ্পীভবন = প্রাকৃতিকভাবে ঠান্ডা পানি
এ যেনো বিদ্যুৎ ছাড়াই ছোট্ট এক Natural Cooling System! 💙
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
21/05/2026
টেক্সটাইলসহ যেকোনো ইন্ডাস্ট্রিতে মেশিন মেইনটেন্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কারণ একটি মেশিন শুধু লোহা বা যন্ত্র নয়; এর সাথে জড়িয়ে থাকে উৎপাদন, সময়, শ্রমিকের নিরাপত্তা এবং পুরো কারখানার কার্যক্রম।
নিয়মিত ও সঠিক মেইনটেন্যান্স একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেশিন মেইনটেন্যান্সের গুরুত্ব,
১। দুর্ঘটনা কমায়
২। মেশিনের আয়ু বৃদ্ধি করে
৩। উৎপাদন স্বাভাবিক রাখে
৪। খরচ কমায়
৫। পণ্যের মান উন্নত রাখে
৬। শ্রমিকের কষ্ট ও ঝুঁকি কমায়
১। দুর্ঘটনা কমায়
নিয়মিত মেইনটেন্যান্স করলে মেশিনের ত্রুটি আগেই শনাক্ত করা যায়। ফলে হঠাৎ মেশিন নষ্ট হওয়া, শর্ট সার্কিট বা বিস্ফোরণের মতো দুর্ঘটনার ঝুঁকি কমে যায় এবং শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারে।
২। মেশিনের আয়ু বৃদ্ধি করে
সময়মতো তেল, গ্রিজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যন্ত্রাংশ পরীক্ষা করলে মেশিন দীর্ঘদিন ভালো অবস্থায় কাজ করে। এতে মেশিনের স্থায়িত্ব বৃদ্ধি পায়।
৩। উৎপাদন স্বাভাবিক রাখে
মেশিন হঠাৎ বন্ধ হয়ে গেলে পুরো প্রোডাকশন ব্যাহত হয়। নিয়মিত মেইনটেন্যান্স করলে উৎপাদনের গতি ও ধারাবাহিকতা বজায় থাকে।
৪। খরচ কমায়
ছোট সমস্যা শুরুতেই সমাধান করলে বড় ধরনের ক্ষতি ও অতিরিক্ত মেরামত খরচ এড়ানো যায়। এতে প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ব্যয় কমে।
৫। পণ্যের মান উন্নত রাখে
ভালো অবস্থায় থাকা মেশিন সবসময় উন্নত মানের পণ্য উৎপাদনে সহায়তা করে। ফলে প্রোডাক্টের কোয়ালিটি বজায় থাকে এবং ক্রেতার সন্তুষ্টি বাড়ে।
৬। শ্রমিকের কষ্ট ও ঝুঁকি কমায়
সঠিকভাবে পরিচালিত মেশিনে কাজ করলে শ্রমিকদের শারীরিক চাপ কম হয় এবং কাজের পরিবেশ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়।
একটি কারখানার সফল উৎপাদন ব্যবস্থার জন্য নিয়মিত মেশিন মেইনটেন্যান্স অত্যন্ত জরুরি। এটি শুধু মেশিনকে সচল রাখে না, বরং শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করে, উৎপাদন বৃদ্ধি করে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
#মেইনটেন্যান্স
20/05/2026
☞ Washing Section এ কাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ Tips & Tricks :
১. GSM & Shrinkage সবসময় মনিটর করুন।
২. Recipe Follow না করলে Shade Variation হবে।
৩. Hydro Extractor বেশি সময় চালাবেন না।
৪. Dryer Temperature Control খুব গুরুত্বপূর্ণ।
৫. Loading Capacity Maintain করুন।
৬. Enzyme Wash এ সতর্ক থাকুন।
৭. Softener ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন ।
৮. Fabric Twist & Spirality চেক করুন।
৯. Shade Matching সবসময় Light Box এ করুন।
১০. Machine Cleaning খুব জরুরি।
১১. Reprocess করার আগে Root Cause বের করুন।
১২. Daily Production Report Maintain করুন।
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
19/05/2026
Terry ও Fleece — আসলে রহস্যটা কোথায়?
☞ এই দুই নামের ইতিহাস এসেছে:
✔ French linguistic root (“tirer”)
✔ Sheep wool analogy (“fleece”)
থেকে।
☞ Terry এবং Fleece — এই নাম দুটো মূলত কাপড়ের “Surface Structure” ও “Finishing Appearance” থেকে এসেছে। অর্থাৎ , কাপড় দেখতে এবং স্পর্শে কেমন হবে সেটার উপর ভিত্তি করে নাম হয়েছে।
☞ Terry Fabric :
“Terry” শব্দটি এসেছে পুরনো ফরাসি শব্দ “tirer” থেকে। অর্থ: টেনে বের করা বা pull out করা । কারণ Terry fabric এ কাপড়ের উপর ছোট ছোট loop বের হয়ে থাকে। এই loop গুলো যেন সুতা টেনে বাইরে বের করা হয়েছে — তাই “Terry” নাম। Terry ১৮শ–১৯শ শতাব্দীতে towel fabric হিসেবে woven terry জনপ্রিয় হয়।
পরে:
knitting technology আসার পর knitted terry তৈরি হয়।
☞ Terry Fabric এর মূল বৈশিষ্ট্য :
১। Surface এ loop থাকে।
২। তোয়ালে জাতীয় feel দেয়।
৩। দুই পাশ বা এক পাশে loop থাকে।
উদাহরণ:
✔ Towel
✔ Bathrobe
✔ French Terry
✔ Terry T-shirt fabric
☞ Knitting machine এ Terry Fabric যেভাবে তৈরি হয় :
Ground yarn এবং Loop yarn
দিয়ে structure তৈরি করা হয়। Loop yarn উপরের দিকে উঠে loop তৈরি করে। এই loop-ই Terry এর প্রাণ।
------------------------------
☞ Fleece Fabric :
“Fleece” শব্দটি বহু পুরনো ইংরেজি শব্দ। এটি মূলত বোঝায়:
✔ ভেড়ার গায়ের নরম পশম, অর্থাৎ Sheep wool coat।
আজকের textile fleece নামটি এসেছে কারণ এই fabric এর surface ভেড়ার লোমের মতো নরম ও fluffy লাগে।Fleece পরে modern textile এ জনপ্রিয় হয়।
বিশেষ করে:
1970s–1980s এ synthetic fleece জনপ্রিয় হয়।
বিশ্বখ্যাত Malden Mills (বর্তমানে Polartec) polyester fleece কে আধুনিকভাবে commercialize করে।
তারপর:
✔ sportswear
✔ hoodie
✔ winter garments
এ fleece ব্যাপক জনপ্রিয় হয়।
☞ Fleece Fabric কীভাবে তৈরি হয়?
মজার বিষয় হলো:
অনেক Fleece fabric এর শুরু কিন্তু Terry structure দিয়েই।
তারপর করা হয়:
Brushing
Raising
Napping
Machine দিয়ে loop ভেঙে fiber তুলে fluffy surface বানানো হয়।
ফলে: loop আর দেখা যায় না soft hairy surface তৈরি হয় এটাই Fleece.
--------------------------------
🔥 তাহলে একই কাপড় কখনো Terry আবার কখনো Fleece হয় কেন?
Base Fabric অনেক সময় একই থাকে।
উদাহরণ:
একটি 3-thread knitted fabric ধরুন।
যদি loop visible থাকে:
➡ Terry
যদি brushing করে loop তুলে hairy করা হয়:
➡ Fleece
🔥 তাহলে Textile Industry তে বিভ্রান্তি কেন হয়?
কারণ বিভিন্ন factory ও buyer আলাদা terminology ব্যবহার করে।
উদাহরণ:
☞ French Terry ভিতরে loop থাকে বাইরে smooth.
☞ Fleece ভিতরে brushed, fluffy, warm
কিন্তু দুইটার GSM, yarn count, knitting অনেক সময় কাছাকাছি হয়।
☞ Textile engineer দৃষ্টিতে:
✔ Terry হলো Structure-based fabric name. কারণ loop structure মূল বিষয়।
✔ Fleece হলো Finishing-based fabric name. কারণ brushing/raising finish মূল বিষয়।
❤️🔥এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য।
> Terry হলো loop fabric, আর Fleece হলো সেই fabric brushing করে fluffy করা version. আবার সব Fleece আগে Terry না। কিন্তু অনেক knitted fleece এর origin terry-like loop structure থেকে আসে।
বিশেষ করে:
2-thread fleece
3-thread fleece
French Terry fleece
---------------------------------
☞ “2 thread” বা “3 thread” — এটা knitting construction বোঝায়।
আর
“Terry” বা “Fleece” — এটা surface appearance/finish বোঝায়।
কিন্তু factory language এ দুই জিনিসকে অনেক সময় একসাথে মিশিয়ে বলা হয়।
-----------------------------
☞ Knitting এ “Thread” বলতে সাধারণত feeder yarn system বোঝায়।
☞ 2 Thread Terry কে Terry বলা হয়।
কারণ এতে সাধারণত:
একটি face yarn এবং একটি loop yarn থাকে।
Loop yarn ভিতরের দিকে loop তৈরি করে। তাই surface এ terry loop দেখা যায়। এজন্য এটাকে:
2 Thread Terry বলা হয়।
☞ Structure :
Outside:
smooth jersey look
Inside:
loop structure
❤️🔥 তাহলে 3 Thread কে Fleece বলা হবে না কি Terry ?
3 thread construction fleece finishing এর জন্য সবচেয়ে suitable।
কারণ এতে থাকে :
Face yarn বাইরের surface
Tie yarn structure bind
Fleece yarn brushing এর জন্য।
☞ Knitting শেষে:
Raising/Brushing machine
ভিতরের fleece yarn কে তুলে fluffy করা হয়।
তখন ভিতরে:
loop আর থাকে না
hairy warm surface হয়
এজন্য market এ এটা “Fleece fabric” নামে পরিচিত হয়।
-----------------
তাহলে কি সব 3 thread fabric fleece?
না ❌
3 thread grey fabric knitting machine থেকে বের হওয়ার সময় technically fleece না।
ওটা শুধু:
3 thread knitted fabric
Fleece হয় তখন,
যখন:
brushing/raising করা হয়।
তখন: ➡ 3 thread fleece fabric
---
❤️🔥 তাহলে industry তে সবাই সরাসরি fleece বলে কেন?
কারণ 3 thread construction প্রায় সবসময় fleece finishing এর জন্যই ব্যবহার হয়।
তাই shortcut language এ:
“3 thread” = fleece
“2 thread” = terry
বলা শুরু হয়েছে।
---
Scientific Truth 🔥
আসলে:
Terry = loop visible structure
Fleece = brushed raised surface
আর:
2 thread / 3 thread = knitting construction
এই দুইটা technically আলাদা concept।
♻️ 2 Thread
একটি sinker loop system ব্যবহার করে basic terry effect দেয়।
♻️ 3 Thread
অতিরিক্ত binding ও fleece yarn থাকার কারণে raising stability বেশি দেয়।
📜 Historical Reason
Textile market এ বহু বছর ধরে:
2 thread fabrics mainly terry হিসেবে sell হয়েছে।
3 thread fabrics mainly fleece হিসেবে sell হয়েছে
✔ এখন এই terminology এত common হয়ে গেছে যে অনেকে structure আর finish আলাদা করে চিন্তাই করেন না।
---
সবচেয়ে Accurate Definition
Term আসলে কী বোঝায়
Terry Loop surface
Fleece Brushed surface
2 Thread 2 yarn construction
3 Thread 3 yarn construction
---
☞ শেষ কথা
“২ সুতা = Terry” এবং “৩ সুতা = Fleece” — এটা পুরোপুরি scientific definition না।
এটা textile industry-র practical naming habit।
✔ বাস্তবে:
2 thread fabric ও fleece হতে পারে।
3 thread fabric ও terry থাকতে পারে
সবকিছু নির্ভর করে:
loop থাকবে?
নাকি brushing হবে?
এর উপর।
এই তথ্য গুলো সংগ্রহ করা হয়েছে :
বইয়ের নাম লেখক
✔ Knitting TechnologyDavid
J. Spencer
✔ Fabric Formation with Weft Knitting
B. Ajaikumar
✔ Weft Knitted Fabrics Technology
N. Anbumani
✔ Principles of Knitting
June Hemmons Hiatt
✔ Textile Finishing Derek Heywood
Chemical Technology in the Pre-Treatment Processes of Textiles
S. R. Karmakar
✔ Textile Terms and Definitions The Textile Institute
Watson's Textile Design and Colour
Z. J. Grosicki
✔ Knitted Clothing Technology Spencer G. D.
✔ Textbook of Fabric Science Joseph J. Pizzuto
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group
18/05/2026
Fabric Load-Dyeing Process & Unload এর শর্তবলি সমূহ:
☞ Colour অনুযায়ী সঠিক মেশিন নির্বাচন করতে হবে, m/c wash এর প্রয়োজন আছে কিনা চেক করতে হবে। wash এর প্রয়োজন থাকলে wash দিতে হবে।
☞ Liqure Ratio 1:8 সিনিয়র অপারেটর কে চেক করতে হবে এবং Chemical dosing ঠিক আছে কিনা তা দেখতে হবে।
☞ Fabric absorbency, Ph, Enzyme quality must be check by সিনিয়র অপারেটর অথবা Shift-Incharge.
☞ Batch Card এর সহিত Fabric এর মিল আছে কিনা যেমন-বডি, Rib, Fabric, G.S.M চেক করে Fabric Load করতে হবে।
☞ Circal-Time maximum 3.5 এর বেশী হলে চলবেনা।
☞ Colur must be dilate in durm অতঃপর ছেকে Full temperature এ Diolate করে Dossing হবে, Deep Colour-30 minutes Light colour-40 minutes.
☞ Befor Colour, Hardness check by Shift-Incharge.
☞ Deep Colour এর ক্ষেত্রে Salt আগে এবং Light colour এর ক্ষেত্রে Salt পরে যাবে।
☞ Salt 10 minutes Run Time দিতে হবে।
☞ আগে Soda Dossing তারপর Buffer Dossing হবে। Soda+Buffer একসাথে Dossing করা যাবেনা।
☞ B/D Wash ভাল হতে হবে।
☞ Nutral/Acid must be 20-30 minutes Light colour-20 minutes Deep colour-30minutes.
☞ Sopping hot অবশ্যই দিতে হবে।
☞ Softner এর সাথে acid দিতে হবে এবং Ph 4.5 রাখতে হবে Temperature 40-50c, with out Turquise colour.
☞ Unload এর পূর্বে ট্রলি wash করতে হবে।
☞ White & Light colour fabric নামানোর আগে floor এ colour গলোনো আছে কিনা জানতে হবে এবং Unload এর সাথে সাথে ট্রলি ঢাকতে হবে।
☞ Fabric load & Unload time batch card এ বসাতে হবে fabric নামানোর সাথে সাথে Finishing কে জানাতে হবে।
📘 Smart Textile By Al-Amin
🧵⚙️ Al-Amin | Textile Engineer
🎓 Study in ADUST
💼 Job in MASCO Group