Madrasatut Taqwa As-Salafiah

Madrasatut Taqwa As-Salafiah ”সন্তান আপনার মেধাবিকাশের দায়িত্ব আমাদের”
আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো- অতঃপর তা ছড়িয়ে দিলো। -বায়হাকি

19/04/2026
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি:মাদ্‌রাসাতুত্ব তাক্বওয়া আস্-সালাফিয়্যাহ্‌নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত মাদ্‌রাসাতুত্ব তাক্বও...
13/04/2026

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি:
মাদ্‌রাসাতুত্ব তাক্বওয়া আস্-সালাফিয়্যাহ্‌
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত মাদ্‌রাসাতুত্ব তাক্বওয়া আস্-সালাফিয়্যাহ্‌-তে নিম্নোক্ত পদে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

“আনন্দ, উৎসাহ আর সাফল্যের রঙে রাঙানো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।...
05/02/2026

“আনন্দ, উৎসাহ আর সাফল্যের রঙে রাঙানো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলের প্রতি রইল শুভেচ্ছা। এই অর্জনই আগামী দিনের প্রেরণা।”

নতুন বছর, নতুন বই, নতুন স্বপ্ন! 📚✨​আলহামদুলিল্লাহ, মাদরাসাতুত তাকওয়া আস-সালাফিয়াহ্-তে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হা...
04/01/2026

নতুন বছর, নতুন বই, নতুন স্বপ্ন! 📚✨
​আলহামদুলিল্লাহ, মাদরাসাতুত তাকওয়া আস-সালাফিয়াহ্-তে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হলো। নতুন বইয়ের ঘ্রাণে আর শিশুদের হাসিমাখা মুখে যে@ন আগামীর উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
​বইয়ের প্রতিটি পাতায় লুকিয়ে থাকা জ্ঞান শিক্ষার্থীদের জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখাবে—এই আমাদের প্রত্যাশা। এই কোমলমতি শিশুদের জ্ঞানার্জনের পথ আল্লাহ সহজ ও বরকতময় করে দিন।

​নতুন বই হোক একঝাঁক আলোকিত মানুষ গড়ার হাতিয়ার। সকলের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা। ❤️📖

31/12/2025

মাদ্‌রাসাতুত্ব তাক্বওয়া আস্‌-সালাফিইয়াহ্‌
টেকপাড়া, সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬ইং

শূন্য পদসমূহ:
১. আরবি শিক্ষক (দাওরা পাশ)
২. ইংরেজি শিক্ষক (অনার্স পাশ)
৩. জেনারেল শিক্ষিকা (২ জন) (কমপক্ষে এইচ.এস.সি পাশ)

লিখিত পরীক্ষা:
তারিখ: ১ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা, রোজ: বৃহস্পতিবার
স্থান: মাদ্‌রাসার অফিস কক্ষ

প্রয়োজনীয় কাগজপত্র:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
৩. কপি পাসপোর্ট সাইজের ছবি।

যোগাযোগ: ০১৮৩৮৩৮২২৮৫
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে।

18/12/2025

নোটিশ

এতদ্বারা অত্র মাদ্রাসাতুত্ব তাক্বওয়া আস-সালাফিইয়াহ্, টেকপাড়া উত্তরপাড়া, সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ—এর সম্মানিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য বিনীতভাবে জানানো যাচ্ছে যে, অত্র মাদ্রাসার বার্ষিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, বিশ্রাম ও আগামী শিক্ষাবর্ষের প্রস্তুতির লক্ষ্যে বার্ষিক পরীক্ষার পরবর্তী ছুটি প্রদান করা হয়েছে।

উক্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. (মঙ্গলবার) থেকে ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. (শুক্রবার) পর্যন্ত মাদ্রাসাতুত্তাক্বওয়া আস-সালাফিইয়াহ্–এর সকল শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. (শনিবার) থেকে মাদ্রাসার সকল শিক্ষা কার্যক্রম, পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি পুনরায় শুরু হবে।

অতএব অত্র মাদ্রাসাতুত্তাক্বওয়া আস-সালাফিইয়াহ্–এর সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দকে উপর্যুক্ত বিষয়টি সদয়ভাবে অবগত হয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

আদেশক্রমে
মাদ্রাসা পরিচালনা কমিটি
মাদ্রাসাতুত্ব তাক্বওয়া আস-সালাফিইয়াহ্
টেকপাড়া উত্তরপাড়া, সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

ব্রেকিং নিউজ! 📢 মাদ্‌রাসাতুত্ব তাক্বওয়া আস-সালাফিইয়াহ্‌-এর ২০২৫ শিক্ষাবর্ষের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুব ...
13/12/2025

ব্রেকিং নিউজ! 📢 মাদ্‌রাসাতুত্ব তাক্বওয়া আস-সালাফিইয়াহ্‌-এর ২০২৫ শিক্ষাবর্ষের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুব শীঘ্রই!
​সোমবার, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮টায়, মাদ্‌রাসার মিলনায়তনে।
​সকল ছাত্র, শিক্ষক, এবং অভিভাবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
সবার কাছে অনুরোধ, পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন!

মাদ্রাসার বার্ষিক পরীক্ষা চলমান।দোয়া ও উৎসাহ কামনা করছি— আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, একাগ্রতা, মনোবল ও উত্...
06/12/2025

মাদ্রাসার বার্ষিক পরীক্ষা চলমান।
দোয়া ও উৎসাহ কামনা করছি— আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, একাগ্রতা, মনোবল ও উত্তম সফলতা দান করুন।
🌿🤲✨ তাদের ভবিষ্যৎ দ্বীন–দুনিয়ার কল্যাণে পরিপূর্ণ হোক।

Address

Tekpara Uttarpara, Satgram, Araihazar
Narayanganj
1604

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatut Taqwa As-Salafiah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Madrasatut Taqwa As-Salafiah:

Shortcuts

Share