28/09/2026
আপনার সন্তান কুরআন শিখছে - আপনি কি তার শেখার পথটুকু সহজ করে দিচ্ছেন?
কুরআন শেখার সময় একটি শিশুর সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভালোবাসা আর উৎসাহের। ভুল করলে বকা না দিয়ে পাশে বসে আবার চেষ্টা করতে বলা, একটু তিলাওয়াত শুনে দেওয়া কিংবা “মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে - এই ছোট কথাগুলোই তার শেখার আগ্রহ বাড়িয়ে দিতে পারে।
শিশুর কুরআন শিক্ষায় শিক্ষক পথ দেখান, আর পরিবারের ভালোবাসা তাকে সেই পথে এগিয়ে চলার সাহস দেয়।
আজ আপনার সন্তানের কুরআন শেখার সময়টুকুতে একটু পাশে থাকুন।