Istabu Zaman Fahim

Istabu Zaman Fahim

Share

Alhamdulillah

10/06/2026

আমার ভীষণ জ্বর
একটু কপালে হাত রেখো
তোমার আঙুলের থার্মোমিটারে জ্বরটা মেপে দেখো,
প্রয়োজনে বুকের ওপর মাথা রেখে শুনো
ভেতরে বইছে কি দারুণ রকম ঝড়,

26/05/2026

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।
ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসেকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।
যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো।
এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুঝে ভালোবাসি,,

25/05/2026

জীবনবোধ আসে জীবিকা নির্বাহ থেকে ,❤️

25/05/2026

পারো তো দুঃখ দিও,
সুখে থাকার অভ্যাস ইদানীং নেই আর

20/05/2026

শুধুমাত্র 'নজর' লাগার ভয়ে বহু মানুষ এখন আর তার সুখের মুহূর্ত ফেসবুকে দেখায় না। আগে স্টোরি দিতো, ছবি আপলোড করতো, তারপর দেখা যেতো 'ঝামেলা' শুরু হয়ে গেছে! তারপর থেকেই অনেকেই ফেসবুকে সুখের খবর ও জানায় না! 'বদনজর' সুন্দর জীবন খুব বাজে ভাবে নষ্ট করে দেয়!🖤

18/05/2026

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।

সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।

কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।

মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে।

17/05/2026

কখনও কখনও কিছু পরিস্থিতি এড়িয়ে যেতে হয়, কারণ তা আর আপনার নিয়ন্ত্রণে থাকে না। তা আল্লাহর হাতে সঁপে দিন, আপনার কষ্টের ভার তাঁর উপর অর্পণ করুন এবং দেখুন তিনি কীভাবে সেটিকে আনন্দে পরিণত করেন। কোনো না কোনোভাবে আপনি সুখী হবেন এবং স্বস্তি খুঁজে পাবেন।

17/05/2026

তুমিই আমার পূর্ণতা
তোমাকে ছাড়তে পারবো না,
কারণ তুমি আমার হৃদয়ের সেই প্রিয় মানুষ,
যাকে ভালোবেসে আমি জীবনকে সুন্দর মনে করতে শিখেছি। তোমার ভালোবাসা আমার সব কষ্টকে হালকা করে দেয়, আর তোমার হাসি আমার প্রতিটা দিনকে রঙিন করে তোলে। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি হয়ে থাকবে।
যতই দূরত্ব আসুক, যতই সময় বদলে যাক, আমি শুধু তোমার হাতটা শক্ত করে ধরেই থাকতে চাই চিরকাল।

16/05/2026

তোমার বোঝা উচিত পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছে। তোমার জানা উচিত এত এত চোখের ভীড়ে তোমার চাহুনিতে কেনো আমার চোখ আটকেছে।

তোমার শোনা উচিত,কেনো ফেলে আসা ব্যথার দিনে রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব হয়নি, যতটা যন্ত্রণা তোমার নিরবতা নিস্তব্ধতা বিষন্নতায় হয়েছে।
কারণ এত বড় মহাবিশ্বে কেবল একমাত্র আমিই যে নিজের আগে তোমার ভালোর কথা চিন্তা করেছে, তোমার সুখের স্বপ্ন দেখেছে।

11/05/2026

আমার লাইফ টা পুরো এলোমেলো,,আমি না ফ্যামিলির চিন্তা করতেছি না নিজের চিন্তা করতেছি, না আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না সারা দিন কেমন যেনো ডিপ্রেশন এর মাঝেই কেটে যাচ্ছে।

না ক্যারিয়ারের জন্য চিন্তা করতেছি, না জীবনে ভালো কিছু করবো ওইটার চিন্তা করতেছি কিছুই হচ্ছে না আমার দ্বারা! কিছুতেই কেনো যেনো আমি মানসিক শান্তি পাচ্ছি না জীবন টা এমন না হলেও পারতো।🖤

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Narayanganj