প্রাক্তন শিক্ষার্থী সংসদ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • প্রাক্তন শিক্ষার্থী সংসদ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ

প্রাক্তন শিক্ষার্থী সংসদ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ বন্ধুত্ব ঐক্য উন্নতি
প্রাক্তন সংসদ এর মূল নীতি

১ম পুনর্মিলনীর পথে এক ধাপ এগিয়েসানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ১ম পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হলো এক প্রাণবন্...
21/08/2026

১ম পুনর্মিলনীর পথে এক ধাপ এগিয়ে

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ১ম পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও ফলপ্রসূ প্রস্তুতিমূলক আলোচনা সভা।

কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিক মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শে সভাটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত। পুনর্মিলনীকে সুন্দর, সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করা হয়।

পুরোনো দিনের সেই স্মৃতিগুলোকে আবারও জীবন্ত করা, প্রিয় বন্ধু ও সহপাঠীদের সঙ্গে মিলিত হওয়া এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে শুরু হলো আমাদের এই পথচলা।

সবার আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ১ম পুনর্মিলনী হয়ে উঠবে একটি আনন্দঘন, স্মরণীয় ও স্মৃতিময় মিলনমেলা।🤝

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ১ম পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচন...
18/08/2026

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ১ম পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা ও আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই আনন্দঘন ও স্মরণীয় আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীকে আগামী শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই কাঙ্ক্ষিত পুনর্মিলনী হয়ে উঠুক আরও সুন্দর, সফল ও স্মৃতিময়।

📍স্থান: সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ প্রাঙ্গণ
📅 দিন: ২১/০৮/২৬ রোজঃশুক্রবার
🕓 সময়: বিকাল ৪:০০ ঘটিকা

পুরোনো স্মৃতির টানে, প্রিয় বন্ধুদের মিলনে—আবারও একসাথে হই। সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য।

আহ্বানে
মোঃ সুমন মুন্না
আহ্বায়ক
প্রাক্তন শিক্ষার্থী সংসদ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ।

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজ হতে পারে আপনার জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষা...
18/08/2026

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজ হতে পারে আপনার জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান।

📚 বিজ্ঞান | ব্যবসায় শিক্ষা | মানবিক
🎓 ভর্তি কার্যক্রম চলমান

আপনার কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার পথচলা শুরু হোক প্রিয় সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজ-এর হাত ধরে।

আজই ভর্তি হোন, গড়ে তুলুন সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ।

আহ্বানে:
💚 প্রাক্তন শিক্ষার্থী সংসদ
সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজ

অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রাক্তন শিক্ষার্থী মোঃ লিখন আহম্মেদ (২০২৪ ব্যাচ)-এর প্রিয় মমতাময়ী মা আজ ...
15/08/2026

অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রাক্তন শিক্ষার্থী মোঃ লিখন আহম্মেদ (২০২৪ ব্যাচ)-এর প্রিয় মমতাময়ী মা আজ সকাল ৭:০০টায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন।

মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে সহ্য করার তৌফিক দান করুন।
আমিন।

শুভ জন্মদিন Mehedi Hasan Sowrov"কার্যকরী সদস্য"প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন...
13/08/2026

শুভ জন্মদিন Mehedi Hasan Sowrov
"কার্যকরী সদস্য"
প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ জন্মদিন mohammad sovon mollaপ্রাক্তন শিক্ষার্থী সংসদ এর পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
30/07/2026

শুভ জন্মদিন mohammad sovon molla
প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
30/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুভ জন্মদিন Ahmed Nirobপ্রাক্তন শিক্ষার্থী সংসদ এর পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
26/07/2026

শুভ জন্মদিন Ahmed Nirob
প্রাক্তন শিক্ষার্থী সংসদ এর পক্ষ হতে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

25/07/2026

আমাদের সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব Md Mohsin Hossain স্যারের শ্রদ্ধেয় আম্মা গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
সবাই তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন শিক্ষার্থী সংসদ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share