04/03/2020
তুরষ্কের অর্থনীতির একটা বড় অংশ ট্যুরিজম খাত থেকে আসে।
সেই খাতে বড় একটা আয়ের অংশ হলো রাশিয়ার ট্যুরিস্টরা।
তুরষ্ক রাশিয়ার একটা বিমান ধ্বংস করে দেওয়ার ফলে, রাশিয়ার ট্যুরিস্টরা তুরষ্কে ট্যুর দেওয়া বন্ধ করে দেয়।
এবার বলি কেনো এই কথাটা বললাম।
আমরা বাঙ্গালীরা প্রায় সবাই ভারতবিদ্ধেষী। কিন্তু ভারতের নাটক, শাড়ী হাবিজাবি ছাড়া অনেকের আবার চলে না।
যদি প্রতিবাদ করতেই হয় তাহলে নিচের পদ্ধতিতে করুন।
দিল্লি নিয়া সবার রিঅ্যাকশন দেখে যাচ্ছি।
এইসব রিঅ্যাকশনে কোনকালেই কোন কাজ হয় নাই।
এইবার ও হবে না।
তারচেয়ে আপনারা যারা প্রতিবাদ করতেছেন, তারা নিজেদের হাতে ইন্ডিয়ান ইকোনমির যে বড় দুইটা ট্রাম্প কার্ড আছে, ঐগুলা ইউজ করেন।
১ - ট্যুরিজম
২ - সামনের ঈদে ইন্ডিয়ান ব্যবসায়ীদের প্রায় ১০০০ কোটি টাকার মার্কেট।
যদি আসলেই প্রতিবাদ করতে চান, তাহলে এইসব বন্ধ হওয়ার আগ পর্যন্ত সবাই ইন্ডিয়ায় যাওয়া বন্ধ করে দেন।
আর ঈদের জন্য সামনে ৩-৪ মাস আছে। এক ঈদ দরকার হইলে নতুন কাপড় নিলেন কিনবা নিলেন না। কিন্তু ইন্ডিয়ান কাপড় নিয়েন না।
তাইলেই দেখবেন জায়গামত ম্যাসেজ পৌছে যাবে।
যদিও বাঙ্গালি মুনাফিক জাতি। তাই আমার মনে হয় না, মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের এন্টারটেইনমেন্ট বিসর্জন দিবে।
তবু আইডিয়াটা দিয়া রাখলাম আর কি।
ইন্ডিয়ার কাপড় ও ইন্ডিয়ায় ট্যুর দেওয়া বন্ধ করে দিন।
সংগৃহীত