HMC- Accounting Department

HMC- Accounting Department হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সকল তথ্য সরবরাহ ও সংরক্ষণ করা হয়।

22/05/2025
21/01/2025

হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ
দেলপাড়া,কুতুবপুর,ফতুল্লা,নারায়নগঞ্জ।

🛑আমাদের কলেজে আবেদন করার সুব্যবস্থা আছে।
🛑 আবেদনের করতে SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার লাগবে এবং আবেদন ফি বাবদ ৭০০ টাকা।
🛑 যারা আমাদের কলেজে আবেদন করবে
তাদের জন্য ভর্তি পরীক্ষার সাজেশন, পরামর্শ, ও ভর্তি সংক্রান্ত সার্বিক বিষয়ে সহযোগিতা করা হবে।
🛑 আমাদের কলেজে আবেদন করলে ১০০% ভর্তির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ।
🛑 প্রথম আবেদনে যারা ভর্তি হবে তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে।
🛑 আমাদের অনার্সের বিষয়গুলো হলো : হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ কর্ম।


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিঃ
অনলাইনে প্রাথমিক আবেদন :
২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
✅প্রাথমিক আবেদন ফি : ৭০০/-
✅ভর্তি পরীক্ষা : ০৩ মে ২০২৫, শনিবার
(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)
✅ আবেদন যোগ‍্যতা-
(ক) বিজ্ঞান শাখা:
SSC- ২.৭৫ (২০২১/২২) + HSC- ২.৫০ (২০২৩/২৪)[উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ- ৬.০০]
(খ) ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা:
SSC- ২.৫০ (২০২১/২২) + HSC- ২.৫০ (২০২৩/২৪)[উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ- ৫.৫০](ভোকেশনালদের ক্ষেত্রে একই)
✅ আবেদনের করতে SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার লাগবে।
✅ প্রথমে ১টি কলেজ চয়েজ দিয়ে আবেদন করতে হবে।সাবজেক্ট আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করতে পারেন। পছন্দের সাবজেক্ট প্রথমে রেখে নিজের পছন্দ অনুযায়ী পর্যায়ক্রমে সাবজেক্ট চয়েজ দিবেন। মনে রাখবেন আপনার মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট আসবে।কখনও শুধু মাত্র একটি সাবজেক্ট চয়েজ দিয়ে আবেদন করবেন না।সবগুলো সাবজেক্ট চয়েজ দিয়ে ভাল সাবজেক্ট না পেলে পরে সাবজেক্ট পরিবর্তন করবেন।
✅ আবেদন করার পর যে কলেজে আবেদন করলেন সেই কলেজে অনলাইন আবেদন ফরমের কলেজের অংশ, SSC ও HSC এর রেজিঃ কার্ড ও মার্কশীট এর ফটোকপি (৪ কপি) এবং ৪ কপি পাসর্পোট সাইজের ছবি ফরমের সাথে কলেজে জমা দিবেন।
(কলেজ যত কপি চায়)

✅ আবেদন ভুল হলে একবার বাতিল করে তা সংশোধন করতে পারবেন। তবে কলেজে কাগজপত্র জমা দিলে আর পরিবর্তন করতে পারবেন না।তবে ফরম পূরণের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অথবা পরিচিত দক্ষ কম্পিউটারের দোকান হতে ফরম পূরণ করবেন।

♦বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।যা ০১ ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে।
♦ভর্তি পরীক্ষার পাশ নম্বর : ৩৫ (নেগেটিভ মার্ক নেই)
♦বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে।
👉যেসব বিষয়ের উপর পরীক্ষা হবে-
ক) বিজ্ঞান শাখা :
বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-১০, পদার্থবিজ্ঞান-১৭, রসায়ন-১৭, গণিত/জীববিজ্ঞান-১৬
খ) ব্যবসায় শিক্ষা শাখা :
বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-১০, হিসাব বিজ্ঞান-২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ-২০
গ) মানবিক শাখা :
বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান(বাংলাদেশ)-১০,উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোন চারটি বিষয়-(১০+১০+১০+১০)= ৪০।
♦ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে SSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৪০% ও HSC পরীক্ষায় প্রাপ্ত GPA এর ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
♦প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে।
♦শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।💯
♦পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ সকাল ১০:৩০ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।
♦পরীক্ষার্থী প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে; তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
♦ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে ১ম মেধা তালিকা,শূন্য আসন সাপেক্ষে ২য় মেধা তালিকা,কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, এ ভর্তি কার্যক্রমে ৩য় রিলিজ স্লিপে আবেদন করার কোন সুযোগ থাকবে না।

শাহাদাৎ হোসাইন
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ।
যোগাযোগে: 01912 023 223
01681 886 033

30/10/2024

Address

Delpara
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when HMC- Accounting Department posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share