16/11/2014
২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি
২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি
ইংরেজি
Lesson 1, 2, ও 3 থেকে Dialogue, Paragraph, Translation, Punctuation, Re-arrange ইত্যাদি পরীক্ষায় থাকতে পারে । তাই এই লেসনগুলো ভালভাবে আয়ত্ত করবে। এখন Lesson 1, 2, ও 3 -এর কিছু Word meaning, similar word শিখে নেই।
Lesson- 1 : Imagine-(মনে করা)-suppose, Colleague-(সহকর্মী)- coworker,
New -(সতেজ)- fresh, Leave -(চলে যাওয়া)-depart, drop-(পড়ে যাওয়া)-fall, really- (প্রকৃতপক্ষে)- actully/infact, parents -(পিতামতা)-father and mother, sure-(নিশ্চিত)- certain, watch-(দেখা)- to see, often -(প্রায়ই)-sometimes, know-( জানা)- inform.
Lesson- 2 : Leisure-(অবসর সময়)-free time, shoe-(চটি)- sandal,
woman -(মহিলা)- lady, treasure -(সম্পদ)-riches, row-(লাইন)-line, shallow-(নদী বা সাগরের অগভীর স্থান)-area of water not deep.
Lesson- 3 : little-(ছোট)-small, different-(বিভিন্ন)- various,
full -(সম্পূর্ণ)- complete, merrily -(আনন্দের সাথে)-happily, like-(একই রকম)-similar, master-(মালিক)-lord, stout-(সাহসী)-brave.
L-1, Pg-7, Language Focus: Titles with names
মানুষের নামের সাথে শিরোনাম ব্যবহারের সময় নিচের পয়েন্টগুলো মনে রাখতে হবেঃ
আমরা সাধারণত পুরুষ মানুষের পুরো নামের অথবা পদবী বা বংশের নামের পূর্বে Mr. ব্যবহার করি।
Mr. Bijon Shaha
অথবা, Mr. Shaha
( Shaha পদবী বা বংশের নাম)
বিবাহিত মহিলাদের নামের পূর্বে Mrs.ব্যবহূত হয় ।
Mrs. Nina Haider (হায়দারের স্ত্রী নিনা)
অথবা, Mrs. Haider এভাবে বলা যায় ,
তবে , Mrs. Nina এভাবে বলা যাবে না।
অবিবাহিত মহিলাদের নামের পূর্বে Miss.ব্যবহূত হয় ।
Miss. Fatema Sultana
Miss. Anna Smith
অথবা, Miss. Smith
(এখানে Smith পদবী বা বংশ অথবা বাবার নাম, তবে স্বামীর নাম নয়)
বিবাহিত/অবিবাহিত উভয় মহিলাদের নামের পূর্বে Ms. (মিজ) ব্যবহূত হয় ।
Ms. Fatema Sultana
Ms. Anna Smith
Ms. Nina Haider
Lesson -1 থেকে পরীক্ষায় Dialogue থাকতে পারে । তাই সহজ-সরলভাবে Dialogue লিখার নিয়ম শিখে নেই।
Dialogue
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোন ঘটনা বা বিষয় নিয়ে যে কথাবার্তা হয় তাকে ইংরেজিতে Dialogue বলে। Dialogue ব্যবহারিক দিক দিয়ে ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ।
সুন্দর ও পরিচ্ছন্নভাবে Dialogue লেখার নিয়মাবলী
১. Dialogue -এ প্রশ্নে প্রদত্ত বিষয়বস্তু অনুযায়ী বিষয়টি কমপক্ষে ৫-৮ জোড়া সহজ , সাবলীল, বাহুল্যবর্জিত, বস্তুনিষ্ট বাক্যে উপস্থাপন করতে হবে।
২. বক্তা (speaker) এবং শ্রোতার (Listener) কথাকে কোলন চিহ্নের(ঃ) মাধ্যমে আলাদা করতে হবে এবং প্রত্যেক বাক্যের কোলন চিহ্নগুলো মার্জিন হতে সমান দূরত্বে লিখতে হবে।
৩. বক্তার নাম/ শ্রোতার নাম মার্জিন হতে এক ইঞ্চি-এর মধ্যে লিখতে হবে।
৪. আলোচনার ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে।
৫. Dialogue -এ ব্যবহূত ভাষা সব সময় সংক্ষিপ্ত হবে (অনেক সময় একটি word ব্যবহার করতে হয়) । বিশেষ করে পান্ডিত্য পূর্ণ শব্দ চয়ন ও বর্ণনামূলক বাক্য চয়ন না করে চটুল ভাষার প্রয়োগ Dialogue কে প্রাণবন্ত করে তোলে।
৬. Dialogue বা সংলাপকে সংক্ষিপ্ত এবং নাটকীয় করার জন্য নিমোক্ত contraction form বা শব্দসংক্ষেপ সমূহ ব্যবহার করা হয়। যেমনঃ Let us=let’s, I have= I’ve, I had = I’d, I would = I’d, I am = I’m, is not = isn’t, are not = aren’t, can not = can’t, shall not = shan’t, will not = won’t ইত্যাদি।
৭. Dialogue - এর ভাষা, বক্তব্যের ধরণ এবং আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তির উপর নির্ভরশীল। যেমন- ছাত্র-শিক্ষকের মধ্যে কথোপকথনের ধরণ এবং বন্ধু-বান্ধবীদের মধ্যে কথোপকথনের ধরণ আলাদা হওয়াই স্বাভাবিক ।
৮. Dialogue –শুরু করতে হবে দৃষ্টি আকর্ষণমূলক এবং সম্বোধনসূচক শব্দ দিয়ে । যেমন-
Hi, Hello, How’re you, Oh, ইত্যাদি।
৯. অপরিচিত ব্যক্তির সাথে কথোপকথনের শুরুতে বলতে হয়-
Excuse me, I am sorry, Please tell me, Kindly,
Would you help me to…, ইত্যাদি ।
১০. কুশলাদি জানতে বলতে হয়- How’re , How do you do ? ইত্যাদি । এবং উত্তরে বলতে হয়- Fine, and you. I’m fine. Not but at all, Not good at all, Thank you, How about you? ইত্যাদি ।
১১. সম্ভাষণ জানাতে বলতে হয়- Welcome, Congratulations, Good day, Good moing, Good afteoon, Good noon, Good night, ইত্যাদি ।
১২. সম্মতি জানাতে বলতে হয়- Sure, Why not, Its all right, Of course, OK, Obviously, I am always ready to tell whatever you wish to know, ইত্যাদি ।
১৩. সাধারণত কারো থেকে কোন তথ্য নিলে বা help নিলে বলতে হয়- Thanks, Thank you, Thanks a lot, Thank you very much, Many-many thanks, Thank for your help, Thank you for your co-operation, ইত্যাদি ।
১৪. কেউ ধন্যবাদ জানালে বলতে হয়-You’re welcome, You’re most welcome, It’s my pleasure, Thank you also, welcome, Same to you, No mention, ইত্যাদি ।
১৫. বিদায় নিতে বা বিদায় দিতে বলতে হয়- Good-bye, Have a good day, Take care of yourself, See you, See you again, Nice to meet you, OK, ইত্যাদি ।