Jamiya Islamia Hazi Misir Ali - জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Jamiya Islamia Hazi Misir Ali - জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী

Jamiya Islamia Hazi Misir Ali - জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলীর সকল আপডেট নিউজ পেতে এই পেজে চোখ রাখুন।

30/10/2024
28/06/2024

পবিত্র ঈদুল আযহার বন্ধের পর আজ থেকে খোলা হচ্ছে জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলি মাদ্রাসা। আগামীকাল থেকে ধারাবাহিক ক্লাস হবে ইনশাল্লাহ!

26/06/2024

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) বলেছেন, "আমাদের প্রভু, পরম করুণাময়, মহান, প্রতি রাতে আমাদের নিকটতম স্বর্গে নেমে আসেন যখন শেষ রাতের তৃতীয় ভাগ থাকে, বলেঃ "কেউ কি আছেন যিনি আমাকে আহ্বান করার জন্য, যাতে আমি সাড়া দিতে পারি? কেউ কি আছেন আমাকে জিজ্ঞাসা করার, যাতে আমি তাকে তার অনুরোধ মঞ্জুর করতে পারি? কেউ কি আমার ক্ষমা প্রার্থনা করছে, যাতে আমি তাকে ক্ষমা করে দিতে পারি? "

(সহীহ আল বুখারী ১১৪৫, গ্রন্থ ১৯, হাদীস ২৬)

আলহামদুলিল্লাহ!খুব সুন্দর ভাবে শেষ হলো জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলি মাদ্রাসার প্রতিযোগিতামূলক হামদ,নাত, কোরআন তেলাওয...
16/06/2024

আলহামদুলিল্লাহ!খুব সুন্দর ভাবে শেষ হলো জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলি মাদ্রাসার প্রতিযোগিতামূলক হামদ,নাত, কোরআন তেলাওয়াত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

15/06/2024

আলহামদুলিল্লাহ!
দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে দুইটি জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
প্রথম জামাত সকাল ৬:৩০ এবং দ্বিতীয় জামাত সকাল ৭:৪৫ টায়।

15/06/2024

আগামীকাল ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত
মোট ২৩ ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব।
আসুন নিজে আমল করি এবং অপর ভাইকে উৎসাহিত করি।

চলছে হুসনে তেলাওয়াত  প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উপস্থিত আছেন সম্মানিত ওস্তাদবৃন্দ।
15/06/2024

চলছে হুসনে তেলাওয়াত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উপস্থিত আছেন সম্মানিত ওস্তাদবৃন্দ।

“আজকের মুখরিত এই আরাফাত ময়দান,হাজীদের শুভাগমনে যেন জান্নাতি উদ্যান।”
15/06/2024

“আজকের মুখরিত এই আরাফাত ময়দান,
হাজীদের শুভাগমনে যেন জান্নাতি উদ্যান।”

আলহামদুলিল্লাহ! শুরু হয়েছে জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী মাদ্রাসায় ঈদুল আযহা উপলক্ষে প্রতিযোগিতামূলক বক্তৃতা, কবিতা...
14/06/2024

আলহামদুলিল্লাহ! শুরু হয়েছে জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী মাদ্রাসায় ঈদুল আযহা উপলক্ষে প্রতিযোগিতামূলক বক্তৃতা, কবিতা আবৃতি অনুষ্ঠান। উপস্থিত আছেন জামিয়ার উস্তাদবৃন্দ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলি মাদ্রাসার মক্তব বিভাগের  ছাত্রদের ছুটি ঘোষনার পর বাড়িতে যাওয়...
13/06/2024

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রদের ছুটি ঘোষনার পর বাড়িতে যাওয়ার আগে মুসাফাহা, আবেগ, ভালোবাসা বিনিময়ের দৃশ্য।

13/06/2024

এত দ্বারা জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী (মাদরাসা) এর সকল বিভাগের ছাত্র এবং অভিভাকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জামিয়ার হিফজ এবং কিতাব বিভাগ আগামী ১৭ ই জুন সোমবার থেকে ২৮ ই জুন শুক্রবার ২০২৪ ইং পর্যন্ত বন্ধ থাকবে,

-আর মক্তব বিভাগ আগামী ১৩ ই জুন বৃহঃবার থেকে ২৮ ই জুন শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে,
এবং ২৯ ই জুন শনিবার সকাল থেকে সকল বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

অত এব সকল ছাত্রকে খোলার দিন মাদরাসায় উপস্থিত হওয়ার আদেশ করা হলো,

বিঃদ্রঃ

* আবাসিক ছাত্রদের ২৮ ই জুন শুক্রবার মাগরিবের পূর্বেই উপস্থিত হতে হবে,

* ছুটির পূর্বেই সকল ছাত্রকে জুন পর্যন্ত বকেয়া বেতন পরিশোধ করার জন্য বিশেষভাবে আদেশ করা হলো,

আদেশক্রমে
মুহতামীম

12/06/2024

কুরবান না কোরবান; কুরবানি না কি কোরবানি।

ড. মোহাম্মদ আমীন।

কুরবান ও কোরবানি: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, আরবি উৎসের বাংলা শব্দ কুরবান ও কোরবান উভয় শব্দের অর্থ (বিশেষ্য)— আল্লাহ্‌র উদ্দেশে ত্যাগ, বিশেষ উদ্দেশ্যে আত্মদান, উৎসর্গ।
সুতরাং কুরবান ও কোরবান দুটোই ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২২শে অক্টোবর রবীন্দ্রনাথের নেতৃত্বে গঠিত কমিটি প্রকাশিত বাংলা বানানের নিয়ম পুস্তিকা (দ্বিতীয় সংস্করণ) অনুসরণে বাংলা একাডেমি প্রণীত
প্রমিত বাংলা বানানবিধি অনুযায়ী শুদ্ধ।

কুরবানি ও কোরবানি: একই অভিধানমতে,আরবি উৎসের বাংলা শব্দ কুরবানি ও কোরবানি উভয় শব্দের অর্থ— (বিশেষ্যে) হিজরি পঞ্জিকার জিলহজ মাসের দশ তারিখে আল্লাহ্‌র উদ্দেশে সক্ষম মুসলমানদের পশু বধ; কুরবানি, কোরবানি।
সুতরাং কুরবানি ও কোরবানি দুটোই ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২২শে অক্টোবর রবীন্দ্রনাথের নেতৃত্বে গঠিত কমিটি প্রকাশিত ‘বাংলা বানানের নিয়ম’
পুস্তিকা (দ্বিতীয় সংস্করণ) অনুসরণে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানবিধি অনুযায়ী শুদ্ধ।

কোরবানী: কোরবানী বানানটি প্রমিত বাংলা বানানবিধি অনুযায়ী অশুদ্ধ। কারণ বিদেশি উৎসের বাংলা শব্দের বানানে সাধারণত ঈ-কার হয় না।

Address

চেয়ারম্যান বাড়ী রোড, দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সাথে, ফতুল্লা থানা।
Narayanganj
1421

Telephone

+8801902649240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiya Islamia Hazi Misir Ali - জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamiya Islamia Hazi Misir Ali - জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী:

Shortcuts

Share