21/11/2023
ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
আরবি ভাষা শিক্ষার মাধ্যমে, ইসলামের সঠিক বাণী ছড়িয়ে যাক সর্বস্তরে।
আলহামদুলিল্লাহ, ‘দারুল আবরার আল ইসলামিয়া মাদরাসা’ একটি খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
হক্কানী উলামা হযরতদের প্রেরণা ও চিন্তা চেতনাকে ধারণ করে ‘দারুল আবরার আল ইসলামিয়া মাদরাসা’ এক সুদূরপ্রসারী লক্ষ্যে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ। নববী উত্তরাধিকার বিতরণের সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এর অভীষ্ট লক্ষ্য। উলূমে নবুওয়াত তথা ইসলামী শিক্ষা বিস্তারের মাধ্যমে ইসলামের সার্বজনীন দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া এর অন্যতম কর্মসূচী।
আলহামদুলিল্লাহ! প্রতিষ্ঠালগ্ন থেকে মাদরাসা তার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও কর্মসূচী বাস্তবায়নে নিরত রয়েছে। অভিজ্ঞ, মেধাবী, দায়িত্বশীল ও নিষ্ঠাবান উস্তাযগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিকট স্বীকৃত একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আবরার আল ইসলামিয়া মাদরাসা।
হাফেজ মাও. আরিফ বিল্লাহ হক্কানী দা.বা. এর হাতেগড়া ও বিশেষ শাগরেদ ,
হাফেজ মাওলানা মুফতী আব্দুর রহিম দা.বা. কর্তৃক পরিচালিত।
🔶বিভাগ সমূহ🔶
–––––––––––
––– আদর্শ নূরানী বিভাগ
––– আদর্শ নাজেরা বিভাগ।
––– সবকী হিফয।
––– হিফজ রিভিশন।
––– কিতাব বিভাগঃ মাদানী নেসাব ১ম বর্ষ-
৩য় বর্ষ পর্যন্ত।
––– জেনারেল ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত।
🔸মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ🔸
––––––––––––––––––––
√ছাত্রদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক গেইট লক ও সিকিউরিটি সুব্যবস্থা।
√তিলাওয়াতের মান উন্নয়নের জন্য প্রতি সপ্তাহে পবিত্র কুরআনুল কারিমের মাশক্ব করান আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী এমদাদুল্লাহ রফিকী দাঃবাঃ।
√সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে
পর্যবেক্ষণ।
√বাংলাদেশ ক্বওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড
(বেফাক) এর অন্তর্ভুক্ত।
√আরবী শিক্ষার পাশাপাশি বাংলা,
গনিত,ইংরেজী ও সাধারণ জ্ঞান
পাঠদানের সুব্যবস্থা।
√প্রতিটা ছাত্রকে পিতৃস্নেহে শিক্ষাদান।
√প্রত্যেক ছাত্রকে শিক্ষকগণের তত্ত্বাবধানে রেখে উপযুক্ত বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা।
√প্রতিটা ছাত্রদের মাঝে আত্মবিশ্বাস ও যুগ সচেতনতা তৈরি করা।
√আমরা মনে করি আপনার সন্তান আমাদের কাছে আমানত, তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আলহামদুলিল্লাহ আমরা খুবই সচেতন এবং খুবই আন্তরিক।
🔹প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওঃ
মুফতী আব্দুর রহিম দাঃবাঃ।
~আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং যুগ সচেতন আলেমে দ্বীন, ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন!
যোগাযোগ:-
01781-880615 (পরিচালক)
01608-742398 (নাজেমে তা'লিমাত)