God's Gift is The Spiritual World Of Md.Sajib Hasan

God's Gift is The Spiritual World Of Md.Sajib Hasan আল্লাহ আমার রব আর রবি আমার সপ Bangladesh Dhaka Narayanganj Araihazar Pachrukhi

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
02/09/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

02/09/2025
To be তুমি আমি
24/07/2025

To be তুমি আমি

■■ গল্প পড়ে শিক্ষা নিয়ে, জীবন সাজাই সুন্দর করে!!!            ||অসাধারণ শিক্ষামূলক চারটি গল্প||     ●● ০১] বাদশাহ হারুন...
07/10/2024

■■ গল্প পড়ে শিক্ষা নিয়ে, জীবন সাজাই সুন্দর করে!!!
||অসাধারণ শিক্ষামূলক চারটি গল্প||

●● ০১] বাদশাহ হারুনুর রশীদের চাতক পাখি ক্রয়ঃ
অসাধারণ শিক্ষামূলক একটা কাহিনী!!
■■ বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি তার দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো!

■■ বাদশাহ তার কাছে জানতে চাইলেনঃ
-------"পাখিটির এত দাম কেন? অথচ এর তো একটি পা নেই!"
●● জবাবে লোকটি বললোঃ
------"মার্জনা করবেন জাঁহাপনা! দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরণের পাখি। এর বিশেষত্ব হলোঃ আমি যখন শিকারে যাই, তখন আমার এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই!
-------আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক ধরণের আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে।
-------তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটিই আমার শিকারের প্রধান ফাঁদ!"

■■ বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জ|বাই করে ফেললেন!
●● শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলোঃ
-------"জাঁহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জ|বাই করে দিলেন?!"

■■ এর জবাবে তখন বাদশাহ হারুনুর রশীদ শিকারীকে একটা মহামূল্যবান একটি কথা বললেন! যেটি ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বলেছিলেনঃ
-------"যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন ভাবে গা|দ্দারি করতে পারে, তার এই পরিণতিই হওয়া উচিত!"

●● ০২] ইমাম আবু হানিফা(রহঃ) এর মহানুভবতা!!
■■ ইমাম আবু হানিফা(রহঃ) এর পাড়া প্রতিবেশীদের মধ্যে একজন দিন মজুর বাস করতো। দিনের বেলায় সে নিজের কুঁড়েঘরে বসে নানা রকম কুটির শিল্পের কাজ করতো। অশালীন গান গাইতো ও প্রলাপ বকতো। তার হৈ চৈ তে ইমাম সাহেব এর গভীর রাতের নামায, যিকির, চিন্তা ও গবেষণা পর্যন্ত ব্যাহত হতো! তিনি তাকে ঐ বদঅভ্যাস ত্যাগ করার জন্য প্রায়ই অত্যন্ত মিষ্ট ভাষায় তাকে উপদেশ দিতেন। কিন্তু সে তাতে কর্ণপাত করতো না! ইমাম সাহেব অগত্যা নীরবে সবকিছু সহ্য করতেন।

■■ একদিন রাত্রে তিনি লক্ষ্য করলেন যে, ঐ লোকটির কুড়েঘর হতে কোন হৈ চৈ এর আওয়াজ আসছে না। তিনি আজ নির্বিঘ্নে এবাদত জিকির ও চিন্তা গবেষণা চালালেন বটে, কিন্তু তাঁর মন অস্থির ও উদ্বিগ্ন হয়ে উঠলো। ভোরবেলা ইমাম সাহেব তার খোঁজ খবর নিতে গেলেন। তিনি শুনতে পেলেন যে, পুলিশ ঐ মাতাল লোকটিকে ধরে নিয়ে জেলে আটক করেছে।

■■ তৎকালে বাগদাদের সিংহাসনে আসীন ছিলেন উমাইয়া বংশীয় বাদশাহ মানসুর্। ইমাম সাহেব বাদশাহর দরবার কঠোরভাবে এড়িয়ে চলতেন। বাদশাহ নিজেই ইমাম সাহেব এর সাথে কখনো কখনো দেখা করে যেতেন। কিন্তু আজ ইমাম সাহেব তাঁর দরিদ্র প্রতিবেশীর বিপদে অধীর হয়ে বাদশাহর দরবারে চলে গেলেন। বাদশাহ ও তাঁর আমীর ওমরাহগণ ইমাম সাহেবকে দরবারে আসতে দেখে অবাক হয়ে গেলেন। তারা পরম শ্রদ্ধা সহকারে তাঁকে বসালেন।

■■ তিনি বললেনঃ “মহামান্য বাদশাহ! আপনার লোকেরা আমার এক প্রতিবেশীকে ধরে এনে জেলে পুরেছে। আমি তার মুক্তি চাইতে এসেছি।” বাদশাহ এক মুহুর্ত ভেবে জবাব দিলেনঃ
------"মান্যবর ইমাম সাহেব! আপনি আজ আমার দরবারে উপস্থিত হয়ে আমাকে যে ধন্য করলেন, সেই আনন্দে এবং আপনার সম্মানের খাতিরে আপনার প্রতিবেশীসহ জেলের সকল কয়েদীকে মুক্তি দিলাম।” ইমাম সাহেব তাঁর সেই প্রতিবেশীকে নিজ সাথে নিয়ে বাড়ীতে ফিরলেন। দিনমজুর এরপর আর কখনো হইচই করেনি এবং মদও আর স্পর্শ করেনি!!

●● ০৩] একটি শিক্ষনীয় ঘটনা :::..
■■ একটি ছেলে মাদ্রাসায় পড়াশুনা করত! ছেলেটা প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তাঁর দিকে তাকিয়ে থাকে এবং বিভিন্ন বাহানায় তাঁর সাথে কথা বলতে চায়!

●● কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মত কোন
ক্যারেক্টার ঢিলা ছিল না! সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না! চায় না কোন কথা বলতে!

■■ এরকম এভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর
অনীহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে!!

●● একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়ীতে ডাকলো! কিন্তু ছেলেটি যেতে রাজি হল না।

■■ কিছুদিন পর মেয়েটি একটা কৌশল অবলম্বন করলো! মেয়েটা তাদের বিশ্বস্ত এক দাসীকে শিখিয়ে দিলে যে, সে গিয়ে ছেলেটাকে বলবে যেঃ
-------"এবাড়ীতে একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটা খুব কান্না-কাঁটি করতেছে! তাই আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা -কালাম পাঠ করে ঝাড়-ফুঁক দিয়ে যান!"

■■ দাসীটাও এমিথ্যা কথা বলে ঐ মাদরাসায় পড়ুয়া
ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেলো! তারপর সে দুষ্ট
মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করল এবং
ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো!!

●● কিন্তু সেই ছেলেটি চাইলো না কোনো অবৈধ কিছু
করতে! ছেলেটি পড়ে গেলো মহা বিপদে! বুদ্ধি করে সে বললোঃ
-------"আমার একটু টয়লেটে যেতে হবে!"

■■ মেয়েটি বলল যাও! তবে দ্রুত ফিরে আসবে!

●● ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল! যাতে তার শরীর থেকে বিশ্রি গন্ধ বের হয়......!

■■ ছেলেটি টয়লেট থেকে এভাবে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিলো! আর
ছেলেটিও খুশী মনে বের হয়ে বাড়ি গিয়ে গোসল করে তাঁর মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো!!

■■ ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেনঃ
-------"তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে, পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে!"

■■ ছেলেটা ভয় পেয়ে গেল এবং মনে মনে ভাবল, হয়ত তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভাল করে ধোয়া হয়নি! সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে! সে মনে করল, ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে ই উপহাস করে সুগন্ধ বলছেন না তো? তাই ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল!

■■ এদিকে কোন ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করে দেখার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন!

■■ আশ্চর্যের বিষয় কারো কাছেই এ সুগন্ধ পাওয়া গেল না! অতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচুকরে বসে আছে!ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটা কাছে আসলো! ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকেই এত সুগন্ধ বের হচ্ছে!

■■ ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেনঃ
-------"তুমিই এ সুগন্ধ লাগিয়ে এসেছ! কিন্তু আমাদেরকে বলছনা কেন? বলো এই সুগন্ধ কোথায় পেয়েছ?"

●● ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করল!

■■ ওস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেনঃ
-------তুমি কাঁদছ কেন?"

●● তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদ কে বলে দিল।

■■ সব কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ওই ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেনঃ
-------"তোমরা যদি কেউ একজন উত্তম এবং আদর্শ মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার এই ছাত্রটিকে দেখ!" সুব'হানাল্লাহ্!!!!

■■ ছেলেটি আর কেউ নয়! তিনি হলেন আমাদের সবার পরিচিত ঈমাম গাজ্জালী(রহঃ)।।

●● ০৪] এক কৃষকের ইন্টারভিউ!! অসাধারণ
শিক্ষামূলক একটা মজার কাহিনী!!
■■ উপস্থাপকঃ আপনি ছাগলকে কি খাওয়ান??
●● কৃষকঃ কোনটারে? কালো না সাদা??

■■ উপস্থাপকঃ কালোটারে...
●● কৃষকঃ ঘাস...

■■ উপস্থাপকঃ আর সাদাটাকে??
●● কৃষকঃ ওইটারেও ঘাসই খাওয়াই...

■■ উপস্থাপকঃ ও!! আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা
রাখেন??
●● কৃষকঃ কোনটা?? কালোটা না সাদাটা??

■■ উপস্থাপকঃ সাদাটা...
●● কৃষকঃ ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।

■■ উপস্থাপকঃ আর কালোটা?
●● কৃষকঃ ওইটারেও বাইরের ঘরেই বান্ধি...

■■ উপস্থাপকঃ আর গোসল করান কিভাবে?
●● কৃষকঃ কালো না সাদা??

■■ উপস্থাপকঃ কালো...
●● কৃষকঃ পানি দিয়া।

■■ উপস্থাপকঃ আর সাদাটা??
●● কৃষকঃ ওইটারেও পানি দিয়াই করাই...

■■ উপস্থাপকঃ (চরম ক্ষিপ্ত): হ্যা...! ওদের সব কিছু যখন
একই রকম করেন, তাহলে বার বার জিজ্ঞেস করেন ক্যান “কালা না সাদা”???
●● কৃষকঃ কারণ সাদা ছাগলটা আমার...

■■ উপস্থাপকঃ ও!! আর কালোটা??
●● কৃষকঃ ওইটাও আমার ! ! ! ! ! !

■■ উপস্থাপকঃ বেহুশ....
●● যখন জ্ঞান ফিরলো তখন ওই কৃষক উপস্থাপককে বললোঃ
-------"এবার বুঝলি! যখন টিভিতে একই খবর বারবার বলে আমাদের কানের পোকা মেরে দিস, তখন আমাদের কেমন লাগে??!!"

●● ইয়া আল্লাহ পাক! আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং পরিপূর্ণ ভাবে সঠিক পথে চলার তাওফীক দিন এবং আমাদের সবাইকে ক্ষমা কবুল ও হিফাযত করুন এবং আমাদের সবাইকে সুস্থ্য, সুন্দর, নিরাপদ এবং ভালো রাখুন (আ-মীন। ইয়া রব্বাল আ'লামীন)।। ❤️💖❤️

●[[০৬/১০/২০২৪ খৃস্টাব্দ ● ২১/০৬/১৪৩১ বঙ্গাব্দ]]●
●[[০২/০৪/১৪৪৬ হিজরী ● গ্রুঃ/পোঃ-০০৩]]●

Address

Dhaka Bangladesh Narayanganj Araihazar Pachrukhi Kalibari Link Road
Narayanganj
1206

Alerts

Be the first to know and let us send you an email when God's Gift is The Spiritual World Of Md.Sajib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to God's Gift is The Spiritual World Of Md.Sajib Hasan:

Shortcuts

Share