12/05/2026
Every success deserves recognition. Appreciation inspires, motivates, and creates the desire to achieve even more. At Authentic, we always value and celebrate every achievement, no matter how small, because encouragement today builds excellence for tomorrow.
01/05/2026
A refreshing break from academics that everyone truly enjoyed. Students and teachers came together on the football field and shared a afternoon with full of energy.
27/04/2026
Every month, we proudly announce our "Star of the Month" to celebrate outstanding performance and dedication.We believe this small recognition is a source of motivation, inspiring our students to aim higher, work harder, and achieve even greater success in the future. (Masdair Branch)
17/04/2026
You were not just students to us—you were a part of our journey, our laughter, our everyday stories. Watching you grow has been our greatest joy. As you step into a new chapter of life, carry forward the lessons, values, and beautiful memories you made here.
May your future be bright, your dreams fearless, and your paths filled with success.
You will always remain a cherished part of AUTHENTIC.
02/04/2026
We celebrate effort, growth, and consistency by selecting a "Star of the Month " from each class. We believe that even the smallest recognition can make a powerful sense of confidence and motivation in young minds. A little encouragement today can inspire them to dream bigger, work harder, and believe in their own potential.
01/04/2026
হার্ভার্ড সামার স্কুলের একটি লেখায়, পড়া মনে রাখার পাঁচটি কৌশল সম্পর্কে বলা হয়েছে, সেগুলো অথেনটিকের ছাত্র-ছাত্রীদের জন্য তুলে ধরা হলো। অনেকের অভ্যাস, সারা বছর না পড়ে পরীক্ষার আগের রাতে অনেক বেশি করে পড়া। রাতে যা পড়া হলো, সেটা সকালে পরীক্ষার খাতায় লেখার সময় বাধে বিপত্তি। তখন মনে হয়, সমস্যা বুঝি আমাদের মাথায়ই। কিন্তু আসলে তা নয়। সমস্যা হচ্ছে, আমরা কীভাবে শিখি।শেখা মানে শুধু মুখস্থ করা নয়, বরং এমনভাবে বোঝা যেন পরে সেটা ব্যবহার করা যায়।
১.পড়া মনে রাখার প্রথম কৌশল হলো পড়াকে নিজের জীবনের সঙ্গে মেলানো। তুমি যদি শুরুতেই ভাবো, এই পড়া আমার কাজে লাগবে না, তাহলে মস্তিষ্কও সেটাকে গুরুত্ব দেবে না। কিন্তু ইতিহাস পড়তে গিয়ে যদি ভাবো, আজকের সমাজের সঙ্গে এর কী সম্পর্ক বা সাহিত্য পড়তে গিয়ে যদি চরিত্রগুলোর অনুভূতি নিজের জীবনের সঙ্গে মেলাও, তাহলে পড়া হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। যখন পড়া নিজের জীবনের অংশ হয়ে যায়, তখন সেটা আর সহজে ভোলা যায় না।
২.পড়া মনে রাখার দ্বিতীয় কৌশল হলো শুধু একভাবে না পড়ে নানা উপায়ে শেখার চেষ্টা করা। শুধু বই পড়লেই হবে না। অডিও শোনো, মুখে বলো, লেখো আর আলোচনা করো। কারণ, মস্তিষ্কে যত বেশি পথ তৈরি হবে, তথ্য তত সহজে মনে থাকবে। তুমি সহপাঠীকে বুঝিয়ে বলতে পারো, নিজের ভাষায় লিখে ফেলতে পারো কিংবা ছবি বা চার্ট এঁকে নিতে পারো। এতে করে শেখা আরও গভীর হয়।
৩.তৃতীয় কৌশল হলো, নিজেই নিজের শিক্ষক হয়ে ওঠা। ক্লাসে যা শেখানো হয়, শুধু তার ওপর নির্ভর করলে চলবে না, বরং নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কী বুঝলাম, কোথায় সমস্যা হচ্ছে? এসব প্রশ্নই তোমাকে আরও ভালোভাবে শেখাবে। হার্ভার্ডের বিশেষজ্ঞরা বলছেন, শেখার সবচেয়ে বড় শক্তি হলো, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা।
৪.চতুর্থ কৌশল হলো বারবার পড়া। কিন্তু এক দিনে অনেকক্ষণ ধরে পড়ার চেয়ে কয়েক দিন ধরে অল্প অল্প করে পড়া অনেক বেশি কার্যকর। একে বলা হয় স্পেসড লার্নিং। এতে করে মস্তিষ্ক তথ্যগুলোকে গুছিয়ে রাখার সময় পায়। ফলে সেগুলো দীর্ঘদিন মনে থাকে।
৫.পঞ্চম কৌশল হলো নিজের অভ্যাস বদলানো। ভালোভাবে শেখা শুধু পড়ার টেবিলে বসে হয় না। এটি পুরো জীবনযাত্রার সঙ্গে জড়িত। তুমি ঠিকমতো ঘুমাচ্ছ কি না, ঠিকমতো খাচ্ছ কি না আর মনোযোগ দিয়ে পড়ছ কি না, এসব বিষয়ও খুব গুরুত্বপূর্ণ।
শেখা আসলে একটি দীর্ঘমেয়াদি অভ্যাস।
তাই শেখা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়। শেখা মানে বুঝতে পারা, মনে রাখা এবং জীবনে কাজে লাগানো।