23/01/2025
মনে আছে সেই দিনগুলো, যখন জুতাশিল্প ছিল সাধারণ মানুষের হাতে, ঘরে ঘরে ছিল জুতা তৈরির কারিগর? কালের বিবর্তনে, বৃহৎ কোম্পানিগুলোর আধিপত্যে এই শিল্প আটকে গেছে, জুতার দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক থেকে দুই ফুট চামড়া দিয়ে তৈরি জুতা আজ বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই বাস্তবতা বদলাতে চায়। আমরা চাই জুতাশিল্প আবার ফিরে আসুক সাধারণ মানুষের হাতে, ঘরে ঘরে সৃষ্টি হোক কর্মসংস্থানের সুযোগ।
তাই কারিগরি দক্ষতা বৃদ্ধি করে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়ার লক্ষ্যে, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে এক যুগোপযোগী কোর্স।
কোর্সে আপনি শিখবেন উচ্চমানের জুতা তৈরির নান্দনিকতা, বাজার বিশ্লেষণ, এবং ব্র্যান্ড গঠনের সঠিক ধাপ, যা আপনাকে সফল ক্যারিয়ার বা ব্যবসা শুরু করার জন্য প্রস্তুত করবে।
সফলভাবে প্রশিক্ষণ শেষে, দক্ষ ও যোগ্য প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে ইন-শা-আল্লাহ।💵
📚 কোর্সের বিষয়:
• ফুটওয়্যার শিল্পের পরিচিতি
• ফুটওয়্যার ডিজাইনের মৌলিক ধারণা
• উপকরণ এবং প্রযুক্তি
• ২০ এর অধিক জুতার ডিজাইন হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ
• ফুটওয়্যার ব্যবসা ও বিপণন
আবেদনের যোগ্যতা:
📚 শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সানাবিয়া তদূর্ধ্ব
🎯 বয়স: সর্বোচ্চ ৩০ বছর
🏠 কোর্সের ধরন: আবাসিক
🕒 কোর্সের মেয়াদ: তিন মাস
👨🏫 ক্যাটাগরি: পুরুষ
💵কোর্স ফি এবং আবাসন:
ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা (৫০ হাজার টাকা থেকে আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ১০ হাজার টাকা ভর্তি ফি সবাইকে দিতে হবে)
🕒কোর্সের সময়সূচী:
আবেদনের শেষ তারিখ: ২৫ জানুয়ারি ২০২৫
ওরিয়েন্টেশন ক্লাস: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (সম্ভাব্য)
কোর্সের সময়কাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৫ মে ২০২৫ (সম্ভাব্য)
⚠ উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।
বিশেষভাবে সাজানো ‘জুতাশিল্পে উদ্যোক্তা কোর্স’-এ ভর্তি হতে আজই আবেদন করুন!
📝 আবেদন প্রক্রিয়া:
এই ক্যাপশনের লিংকে দেওয়া ফর্ম প্রিন্ট করে, হাতে লিখে, নিজে অথবা কুরিয়ারের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে জমা দিতে হবে।
🔗আবেদন ফর্ম:
https://drive.google.com/file/d/1df_EuiD0zRukRS91o0ZqLI4GPu3i3H8G/view
🏠 ঠিকানা: প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, (সিরাজ কনভেনশন সেন্টারের বিপরীতে),
আফতাবনগর, ঢাকা-১২১২
📞যোগাযোগ:
01779494949
01897664280
01897664281
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এই ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎকে সাফল্যের পথে পরিচালিত করুন।