Department of Psychology, Government Titumir College

Department of Psychology, Government Titumir College

Share

This page represents the Department of Psychology, Govt. Titumir College which is monitored by it’s officials and students.

Photos from Department of Psychology, Government Titumir College's post 05/05/2026

Tujhe koi yaad karega Q?
Koi Teri baat Q sunega?
Koi Teri saat Chalega Q?
কারন আপনি ভাইভাবোর্ডে নার্ভাস ছাত্রটির প্রতিরক্ষা ঢাল।কারন আপনি সর্বদা সাহায্যকারী ছিলেন।কারন আপনি মানবিক গুনের অধিকারী।

যাইহোক একটু ফ্লাশব্যাকে যাই, ২০১৯ এ যখন ভর্তি হই,তখন ভাবতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুঝি রাগী ও গুরুগম্ভীর হয়।কিন্তু আমার ভুল ভাঙতে সময় লাগলো না।যথেষ্ট ফ্রেন্ডলি ও হেল্পফুল শিক্ষক আমরা পেয়েছি।তাদের মধ্যে সাজিয়া ম্যামও অন্যতম।সাজিয়া ম্যাম ডিপার্ট্মেন্টের শুরু থেকেই আছেন।শুরু থেকেই সবকিছু আগলে রেখে ডিপার্টমেন্টের সম্প্রসারণ করেছেন।আজ উনি চলে যাচ্ছেন, কিন্তু ডিপার্টমেন্টকে রেখে যাচ্ছেন।

আজ মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করছে।খুশি কারন একজন মহান মানুষকে সম্মান জানাতে পারছি আর বেদনা কারন উনার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে।

ম্যামের সম্পর্কে যদি একটি শব্দ বলি অসাধারণ আর ম্যামের ক্লাস নেওয়ার ধরন সম্পর্কে যদি বলি- ম্যাম সর্বদা রিয়েলিস্টিক ও জীবনমুখী উদাহরণ যেমন সিএনজিওয়ালা,রিকশাওয়ালা, কাজের বুয়া, নিজের পরিবারের সদস্যদের মাধ্যমে কঠিন বিষয়কেও সহজে বুঝিয়ে দিতেন।ম্যাম ক্লাসে আমাদেরকে শুধু পড়ানই নয়, জীবমলর মানে খুজতে শিখিয়েছেন।

Wo Ustad hi kya jo sirf Sabaq sikha de,
Ustad to wo hai jo jindagi Sikha de.

ম্যাম সেই শিক্ষক যিনি বইয়ের বাইরে বাস্তব দুনিয়ার অনেক কিছুই শিখিয়েছেন। ম্যামের একটি বিখ্যাত উক্তি রয়েছে," আমরা আবেগি হবো কিন্তু আবেগ দ্বারা পরিচালিত হবো না।"
আমাদের জীবনের প্রতিটি মোড়ে আপনার কথা, উপদেশ পথ দেখাবে।আপনি অবসর নিলেও এর প্রভাব কখনোই অবসর নিবে না।

Rukhsat to ho rahe ho,magar yaad rakhna,
Har dil main apka ek maqam rehega.

আপমার অবসরোত্তর জীবন সুখ, শান্তি, আনন্দ, গৌরবের হোক।আপনি আমাদের হদয়ে থাকবেন চিরকাল।ধন্যবাদ আমাদের গুরু হওয়ার জন্য, ধন্যবাদ আমাদেরকে শিখানোর জন্য।

30/04/2026

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।

আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় Professor সাজিয়া আফরিন খান ম্যাম আগামী ৫ মে ২০২৬ তারিখে অবসর গ্রহণ করতে যাচ্ছেন। ম্যামের শেষ কর্মদিবস ৪ মে।

এই উপলক্ষে আমরা সাইকোলজি ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্টরা মিলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি।

মনোবিজ্ঞান বিভাগের বর্তমান সকল ব্যাচ এবং সাবেক সকল ব্যাচের শিক্ষার্থীদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ও আমন্ত্রণ—
আপনারা সবাই অবশ্যই উপস্থিত থাকবেন।

একজন প্রিয় শিক্ষকের জন্য আমাদের এই মুহূর্তটা খুবই বিশেষ। আমরা চাই, আমাদের ডিপার্টমেন্টের সবাই একসাথে থেকে এই দিনটাকে স্মরণীয় করে রাখি।

আপনাদের উপস্থিতিই এই আয়োজনের সবচেয়ে বড় সৌন্দর্য।

📅 তারিখ: ৫ মে ২০২৬, সময়: সকাল ৯.০০ টা থেকে শুরু হবে।

[Note: আরও বিস্তারিত নিজ নিজ ব্যাচ গ্রুপ থেকে জেনে নিতে পারবেন]

13/04/2026

🌼✨ পহেলা বৈশাখ ১৪৩৩ ✨🌼

তিতুমীর কলেজের আয়োজনে বসছে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন,
যেখানে প্রতিটি ডিপার্টমেন্ট থাকছে নিজস্ব স্টল নিয়ে।

সাইকোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে—
❝মনমেলা-১৪৩৩❞
স্টল নং: ২০

এখানে থাকছে মনের রঙে রঙিন কিছু ভিন্নধর্মী আয়োজন,আর মজার মজার বিভিন্ন খাবার...

সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ
বন্ধু-বান্ধব, সহপাঠী— সবার সাথে চলে আসুন
মনমেলা-১৪৩৩ (স্টল নং: ২০)-এ 💛

31/03/2026

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফেরদৌস জান্নাতের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই কঠিন সময়ে জান্নাতের জন্য যেভাবে সবাই দোয়া করেছেন এবং মানসিকভাবে পাশে থেকেছেন—তার পরিবার সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে যেহেতু এটি একটি বড় অপারেশন ছিল, তাই পরবর্তী সময়ে ইনফেকশনসহ বিভিন্ন ঝুঁকি থেকে যায়। এখনো তার সম্পূর্ণ সুস্থতার জন্য সময় ও সতর্কতা প্রয়োজন।

সবার কাছে অনুরোধ, জান্নাতের পূর্ণ সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখবেন।

আল্লাহ তাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

29/03/2026

আসসালামু আলাইকুম।

ইতোমধ্যে অনেকেই জেনেছেন, আমাদের তিতুমীর কলেজ সাইকোলজি ডিপার্টমেন্টের সপ্তম ব্যাচের (সেশন: ২০২১–২০২২) শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত কোলন ক্যান্সারে আক্রান্ত!

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল। গত ১লা ফেব্রুয়ারি ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেন। এরপর তাকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আগামী মঙ্গলবার, ৩১শে মার্চ তার একটি গুরুত্বপূর্ণ সার্জারি (অপারেশন) রয়েছে।

সবার কাছে আন্তরিক অনুরোধ, জান্নাতের জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং এই কঠিন সময় সহজ করে দেন।

08/02/2026

So proud of you, Bristy Ghosh! 💙
Congratulations on being selected as a Primary Assistant Teacher.
The classroom just gained a teacher with heart and dedication 🌸✨

Best of luck for the future and achieve your dream ⏳

02/02/2026

বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৬ এ আয়োজিত মেয়েদের ২০০ মিটার দৌড়ে ২য় এবং ১০০ মিটার দৌড়ে ৩য় স্থান অধিকার করেছে ২৪-২৫ সেশনের Sanjida Afrin
অভিনন্দন আপনাকে।🎉

Photos from Department of Psychology, Government Titumir College's post 29/01/2026

Congratulations Jahidul Islam Mishal & Saima Tasnova for securing your position in the Department of Clinical Psychology, University of Dhaka.

Proud of you guys.
Best of luck and best wishes 🎉❣️
The future is yours!

29/01/2026

Jahidul Islam Mishal & Saima Tasnova congratulations 🎉
Best of luck for your upcoming clinical psychology journey ❣️

Photos from Titumir College Psychology Society - TCPS's post 12/11/2025

Congratulations to all 🎉

05/11/2025

Congratulations Syeda Sadia Ashraf Trisha for joining as a MHPSS & GBV Focal Person in RTM International (UNICEF funded).

Best wishes 🎉🎉

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Narayanganj
1461