18/09/2025
সংবিধানের পূর্ণাঙ্গ নোট।
মনে রাখার শর্টকাট টেকনিকও দেয়া আছে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GK Practice - Bangladesh and International Affairs, Education, Narayanganj.
18/09/2025
সংবিধানের পূর্ণাঙ্গ নোট।
মনে রাখার শর্টকাট টেকনিকও দেয়া আছে।
আরেফিন ভাইয়া ও হেদায়েত ভাইয়ার সম্মলিত পি২এ রেফারেন্স বুকের তালিকাঃ
১। প্লেটোর রিপাবলিক- সরদার ফজলুল করিম
২। নাগরিকদের জানা ভালো- মুহম্মদ হাবিবুর রহমান
৩। পরার্থপরতারর অর্থনীতি- আকবর আলী খান C
৪। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর- আবুল মনসুর আহমেদ C
৫। রাজনীতির তিনকাল- মিজানুর রহমান চৌধুরী
৬। ২৬৭ দিনের মুক্তিযুদ্ধ- সাহাদাত হোসেন খান
৭। দ্যা রেইপ অফ বাংলাদেশ- অ্যান্থনি মাসকারেনহাস
৮। আমি বিজয় দেখেছি- এম এ আকতার মুকুল
৯। অসমাপ্ত আত্মজীবনী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান C
১০। গঙ্গাঋদ্ধি হতে বাংলাদেশ- মুহাম্মদ হাবিবুর রহমান
১১। বিশ্ব রাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রহমান C
১২। বঙ্গবন্ধু কোষ- বাংলাদেশ শিশু একাডেমী
১৩। তাজউদ্দীন আহমেদ নেতা ও পিতা- শারমিন আহমেদ
১৪। কারাগারের রোজনামচা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান C
১৫। চরমপত্র – এম এ আখতার মুকুল
১৬। অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজলে রাজনীতি – আকবর আলী খান
১৭। জাসদের উত্থান পতন- মহিউদ্দিন আহমেদ
১৮। বাংলাদেশ রক্তের ঋণ- অ্যান্থনি মাসকারেণহাস
১৯। রাজনীতিকোষ- হারুনুর রশীদ
২০। মুক্তিযুদ্ধ ও তারপর- গোলাম মুরশিদ C
২১। সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান- আরিফ খান
২২। তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা - মেজর হামিদ পিএসসি
২৩। পলাশী থেকে একাত্তর (শাহাদাত হোসাইন)
২৪।হাজার বছরের বাঙালি সংস্কৃতি (গোলাম মুর্শিদ)
২৫।বাংলাদেশের পররাষ্ট্রনীতি (তা শা র)
২৬।নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি (তা শা র)
২৭।রাজনীতি বিষয়ক নির্বাচিত কলাম (এবনে গোলাম সামাদ)
২৮।বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় (ব্রিগেডিয়ার জেনারেল অবঃ সাখাওয়াত হোসেন)
২৯।বাংলাদেশ-ভারত সম্পর্ক বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা (শাহরিয়ার কবির)
৩০।বাংলাদেশকে ঘিরে চীন ভারত আমেরিকার দ্বন্দ্ব ও কৌশল (মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার)
৩১।বাংলাদেশের সংবিধান
৩২।আমার দেখা নয়াচীন
৩৩।নির্বাচিত প্রবন্ধ (সৈয়দ আবুল মকসুদ)
৩৪।নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ (আহমেদ ছফা)
৩৫।লাল নীল দীপাবলী
৩৬।গল্পগুচ্ছ
বিঃদ্রঃ পাশে C দেওয়া বইগুলো দুইজনেই সাজেষ্ট করেছেন।
আরফিন ভাইয়ার মতে,প্রজাতন্ত্রের
সর্বোচ্চ একজন অফিসারকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, বিশ্বরাজনীতি, বাংলাদেশ-ভারত-চায়না সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও টানাপোড়েন এসব ব্যাপারে আইডিয়া থাকতেই হবে।
10/07/2025
✴এক নজরে চর্যাপদ✴️
প্রিলিতে এখান থেকে ২ নম্বর কমন থাকতে পারে।
◾বাংলা সাহিত্যের আদি নিদর্শন - চর্যাপদ।
◾চর্যাপদের অন্য নাম - চর্যাগীতিকোষ বা দোহাকোষ।
◾চর্য্যাচর্যবিনিশ্চয়’নামটি দিয়েছিলেন - হরপ্রসাদ শাস্ত্রী।
◾চর্যাপদের প্রতিপাদ্য বিষয় - বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত।
◾চর্যাপদ রচিত হয় - পাল আমলে।
◾ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে- ৬৫০-১২০০ খ্রী
◾সুনীতিকুমারের মতে- ৯৫০-১২০০ খ্রীঃ
◾চর্যাপদ আবিষ্কারের সূত্রঃ
১৮৮২ সালে প্রকাশিত রাজেন্দ্রলাল মিত্রের “Sanskrit Buddhist Literature in Nepal” গ্রন্থের সূত্র ধরে চর্যাপদ আবিষ্কৃত হয়।
◾চর্যাপদ আবিষ্কৃত হয় - ১৯০৭ সালে (বাংলা ১৩১৪)।
◾চর্যাপদ আবিষ্কৃত হয়- নেপালের রাজগ্রন্থশালা থেকে।
◾চর্যাপদ আবিষ্কার করেন - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৩ বারের চেষ্টায়)
◾চর্যাপদ প্রকাশিত হয়- ১৯১৬ সালে
কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায়।
◾চর্যাপদ প্রকাশিত হয় যে নামে -
“হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা” নামে।
◾নেপালের রাজগ্রন্থাগারে চর্যাপদের সাথে প্রাপ্ত ডাকার্ণব ও দোহাকোষ বই ৩টি যে ভাষায় লেখা - অর্বাচীন/পশ্চিম অপভ্রংশ।
◾চর্যাপদের পদসংখ্যা -
শহীদুল্লাহর মতে ৫০ টি
সুকুমার সেনের মতে ৫১ টি
◾হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদে পদ পাওয়া গিয়েছে- সাড়ে ৪৬ টি।
◾চর্যাপদের যে পদগুলো পাওয়া যায়নি-
২৪,২৫,৪৮নং পদ।
২৩(এর ৬টি লাইন পাওয় গেছে)
◾২৩ নং পদের রচয়িতা কে - ভুসুকু পা।
◾চর্যাপদের পদকর্তা কতজন?
শহীদুল্লাহর মতে- ২৩ জন(Buddist Mystic Songs);
◾সুকুমার সেনের মতে - ২৪ জন (বাংলা সাহিত্যের ইতিহাস)।
◾চর্যাপদের / বাংলা সাহিত্যের আদি কবি - লুইপা।
আধুনিক পদকর্তা- সহরপা
◾চর্যাপদের প্রথম পদটির রচয়িতা - লুইপা।
◾চর্যাপদের অনুমিত একমাত্র মহিলা কবি - কুক্কুরী পা।
◾চর্যাপদের বাঙালি কবি যারা - শবর পা, লুইপা, ভুসুকু পা।
◾চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন -
কাহ্নপা(অপর নাম কৃষ্ণাচার্য)।
◾যিনি যতটি পদ রচনা করেছেন-
কাহ্নপা-১৩টি,
ভুসুকুপা-৮টি,
সরহ পা-৪টি,
লুই-শান্তি-শবরী এরা ২টি করে,
বাকিরা ১টি করে।
◾লাড়িডোম্বীপার কোন পদ পাওয়া যায়নি।
◾চর্যাপদের ভাষা - প্রাচীন বাংলা।
◾শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা - বঙ্গকামরূপী।
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
✬প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
✬প্রশ্ন: বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
✬প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
✬প্রশ্ন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে।
✬প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
✬প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল।
✬প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে।
✬প্রশ্ন: ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
✬প্রশ্ন: দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে।
✬প্রশ্ন: জাপানের বৃহত্তম দ্বীপ এর নাম কী?
উত্তর : হনসু।
✬প্রশ্ন: দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানীর নাম কী?
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান।
✬প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে।