Ta'limul Ummah Al Madrasahtus Salafiyah

Ta'limul Ummah Al Madrasahtus Salafiyah

Share

কোরআন ও সহীহ হাদিসের আলোকে বিশুদ্ধ ইলম শিক্ষার একটি যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

25/03/2026

📢 ভর্তি চলছে! 📢

আপনার সন্তানের জন্য একটি আদর্শ ইসলামী শিক্ষার পরিবেশ খুঁজছেন?

🏫 Ta'limul Ummah Al Madrasahtus Salafiyah
এখন শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি কার্যক্রম!

✨ আমাদের বৈশিষ্ট্যঃ
✔️ কুরআন ও সহীহ আকীদাভিত্তিক শিক্ষা
✔️ অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকবৃন্দ
✔️ মনোরম পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস ও সার্বক্ষণিক সিসিটিভির আওতাধীন
✔️ শিশুদের জন্য খেলাধুলা করার সু-ব্যবস্থা ও আনন্দময় শিক্ষা

👦👧 আপনার সন্তানকে দিন দুনিয়া ও আখিরাতের সফলতার শিক্ষা

📩 ভর্তি ও বিস্তারিত জানতে ইনবক্স করুন
📞 যোগাযোগ: 01676671252 (Imo, WhatsApp)

#ভর্তি_চলছে #মাদরাসা #ইসলামিক_শিক্ষা

09/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ
“দান করলে সম্পদ কমে না।”
— সহিহ মুসলিম

আরেকটি হাদিসে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
الصَّدَقَةُ ظِلُّ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ
“কিয়ামতের দিন মুমিনের জন্য সদকা হবে ছায়া।”
— তিরমিযি

নারায়ণগঞ্জে অবস্থিত তা’লীমুল উম্মাহ্ আল মাদরাসাতুস সালাফিয়্যাহ একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে প্রায় ১৫০+ জন শিক্ষার্থী কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী শিক্ষা অর্জন করছে। তাদের মধ্যে অনেকেই এতিম ও গরিব-অসহায় পরিবারের সন্তান।

মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়, আবাসিক বোডিং খরচ এবং দৈনন্দিন প্রয়োজনীয় ব্যয় সম্পূর্ণভাবে মুসলিম ভাইদের যাকাত, সদকা ও দান-অনুদানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

তাই পবিত্র রমজানকে কেন্দ্র করে আপনাদের কাছে বিনীতভাবে সহযোগিতা কামনা করছি। আপনারা মুক্ত হস্তে এই রামাদ্বানে আপনার সামর্থানুসারে দান-সাদাকা করুন এবং আপনার ও আপনার নিকটাত্মীয়দের যাকাতের একটি অংশ মাদরাসায় দান করুন।

অনলাইনে দান করার মাধ্যম:
বিকাশ | নগদ | রকেট | উপায় | ওকে ওয়ালেট
📱01676671252 (Personal)

Dutch Bangla Bank Limited (DBBL)
A/C Title : MD. OBAIDUL BARI
Account No. : 106 152 0001158
Branch : Narayanganj
Routing No : 090671186

আপনার সামান্য দানও এই এতিম ও অসহায় শিক্ষার্থীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনাকে উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে দান করুন, আমীন।

বিনীত,
প্রফেসর ওবায়দুল বারী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
তা’লীমুল উম্মাহ্ আল মাদরাসাতুস সালাফিয়্যাহ
যোগাযোগ : 01676671252, 01930228742

03/09/2025
03/09/2025

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رسول الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَا يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ)),

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তোমাদের মাঝে যে যুগ আসবে তার চেয়ে তার পরবর্তী যুগ হবে অধিকতর মন্দ। আর এইভাবে মন্দ হতে হতে প্রতিপালকের সাথে সাক্ষাতের সময় এসে উপস্থিত হয়ে পড়বে।” (সহীহ বুখারী, হাদিস ৭০৬৮)

25/03/2025

আসসালামুআলাইকুম অরাহমাতুল্লাহ অবারাকাতুহু।

প্রিয় দ্বীনি ভাই-বোনেরা,
দান-সাদাকা করার মাস রামাদ্বানের শেষ প্রান্তে আমরা। আশাকরি আপনি রামাদ্বানের এ শেষ দশকে আপনার সামর্থানুযায়ী কিছু না কিছু দান-সাদাকা তা'লীমুল উম্মাহ আল মাদরাসাতুস সালাফিয়্যাহ এ দান করে ইহকাল ও পরকালে কল্যানকামী হবেন ইন শা আল্লাহ।

আপনারা জানেন, সহীহ আকীদা মানহাজে বিশুদ্ধ ইলম শেখার সালাফী মাদরাসা "তা'লীমুল উম্মাহ আল মাদরাসাতুস সালাফিয়্যাহ"। এ মাদরাসার গবীর-অসহায় ও ইয়াতীম শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়, আবাসিক বোডিং খরচ ও মাদরাসা পরিচালনা খরচ মেটাতে আপনি মুক্ত হস্তে অন্তত ৫০/১০০/২০০, সম্ভব হলে ৫০০/১০০০/৫০০০ টাকা দান-সাদাকা হিসাবে দান করুন এবং আপনি যাকাত আদায়কারী হলে আপনার যাকাতের একটা অংশ অনলাইনে নিম্নোক্ত নাম্বার গুলোতে দান করুন ইন শা আল্লাহ :

বিকাশ, নগদ, রকেট : 01676671252 (personal)

Dutch Bangla Bank Limited (DBBL)
A/C Title : MD. OBAIDUL BARI
Account No. :
106 152 0001158
Branch : Narayanganj
Routing No : 090671186

(হে আল্লাহ! দান কারীদেরকে আপনি উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে দান করুন। আমীন।)

25/11/2024

আমার প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশের সেরা ক্যাম্পাসের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আমার দ্বীনিইলমের অন্যতম গুরু ও অভিভাবকতুল্য আলেমেদ্বীন এদেশের সালাফীয়াতের জীবন্ত কিংবতন্ত্রী বয়োবৃদ্ধ সালাফী আলেম এদেশের সালাফিয়াতের একজন অনন্য অভিভাবক একসময়কার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা প্রফেসর এবং এদেশের তাওহীদবাদীদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সাবেক সফল সভাপতি প্রফেসর এ কে এম শামসুল আলম স্যারের সুযোগ্য সন্তান প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ সাহেব।

আমার পক্ষ থেকে প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ সাহেবকে অসংখ্য মোবারকবাদ ও আন্তরিক অভিনন্দন। দেশের অন্যতম সেরা ও সর্বোচ্চ বিদ্যপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার হিসাবে প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ সাহেবের সার্বিক সফলতা কামনা করছি। আল্লাহ তাকে সর্বসফলতা দান করুন। আমীন।

#উল্লেখ্য প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই আরবি বিভাগের বর্তমান প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করছেন এবং একসময় তিনি বাংলাদেশ জমঈয়তে শুব্বানে আহলে হাদীস এর কেন্দ্রীয় কমিটির সফল সভাপতির দায়িত্বও সফলতার সাথে পালন করেছেন। আমার সুপরিচিত জন ও সহকর্মী হিসাবে আমি বলতে পারি শিক্ষা-দীক্ষা, জ্ঞান-গরিমায়, লিখনি ও বাগ্মিতায় প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ সাহেব অনন্য একজন অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী। এছাড়াও তার রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবময় কৃতিত্ব । আরো উল্লেখ্য, আমার বড় ভাই প্রফেসর আফজল ভাইও ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সুযোগ্য রেজিস্টার ছিলেন।

(Professor Obaidul Bari Bin Sirajuddin)

13/11/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

"তা'লীমুল উম্মাহ আল মাদরাসাতুস সালাফিয়্যাহ", গাবতলী নতুন বাজার, নারায়ণগঞ্জ এ ২০২৫ শিক্ষাবর্ষে প্লে-শিশু থেকে সপ্তম শ্রেণিতে ১লা ডিসেম্বর থেকে ভর্তি চলছে। আপনারা আপনাদের সন্তান (ছেলে-মেয়ে) দেরকে কোরআন-সহীহ হাদীসের আলোকে বিশুদ্ধ ইলমে সালাফদের মানহাজে আদর্শ মানুষ হিসাবে আলেম বানাতে এ মাদরাসায় ভর্তি করুন, ইন শা আল্লাহ।

সন্তান আপনার আর তাদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলে ইন শা আল্লাহ বাংলা-ইংরেজি এবং আরবি তিন ভাষায় যোগ্য মেধাবী হিসাবে ইসলামী স্কলার বানানোর দায়িত্ব আমাদের।

মাদরাসা পরিচালনায় আপনার দান-সাদাকা মুক্তহস্তে প্রদান করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাতের কাজ করুন ইন শা আল্লাহ।

সকল প্রকার যোগাযোগ এবং যেকোনো প্রকার দান অনুদান সাহায্য পাঠাতে :
Director : 01676671252 (Imo, WhatsApp)
(বিকাশ, নগদ, রকেট - Personal)

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Gabtoli Notun Bazar (Italy Building)
Narayanganj
1400