30/07/2026
জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে,,, 01942998447
আপনি কি আপনার কন্যা সন্তানকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে চান?
আপনার কন্যা-সন্তানের জন্য একটি নিরাপদ, দ্বীনি পরিবেশে দ্বীনি শিক্ষার সাথে আধুনিক ও সময়উপযোগি শিক্ষা নিশ্চিত করতে জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসায় আপনাকে স্বাগতম ।"
"বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় ধারাবাহিক সাফল্য অর্জনকারী স্বীকৃত এই প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য হতে পারে একটি আদর্শ দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার কেন্দ্র, ।"
আমাদের রয়েছে—
• নূরানী কিন্ডারগার্টেন বিভাগ, যেখানে ৩ বছরে আরবী প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সহিহ-শুদ্ধ হিফজউপযোগি কোরআন তেলায়াত আয়ত্ব করণ, ইসলামী আদব,আখলাকে অভ্যস্থ করাসহ যাবতীয় প্রয়োজনীয় দোয়া-মাসায়েল শেখানোর ব্যাবস্থা রয়েছে। এছারাও কিন্ডারগার্টেন থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশুদেরকে স্নেহ ও ভালোবাসার আবরণে ক্লাসের লেখা-পড়া ক্লাসেই এমনভাবে শেখানো হয় যাতে আলাদা কোন টিউশনের প্রয়োজন না হয়।
যেখানের আকর্ষনীয় বিষয় হলো তিন বছর শেষে আপনি আপনার সন্তানকে চাইলে হিফয বিভাগে অথবা মাদ্রাসা বা স্কুলে ৪র্থ শ্রেনিতে ভর্তি করাতে পারবেন ।
• নাজেরা বিভাগ, মক্তব থেকে আসা শিক্ষার্থীদের এমন এক শিক্ষাব্যাবস্থা যেখানে দীর্ঘ অভিজ্ঞতা ও শিশুশিক্ষা বিষয়ে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা স্বল্প সময়ে সহিহ-শুদ্ধ করে হিফজ উপযোগি নাজেরা সম্পন্ন করা হয় ।
• আধুনিক হিফজুল কুরআন বিভাগ, যেখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলির সার্বক্ষনিক নেগরানিতে বিশেষ পন্থায় দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার ব্যাবস্থা, যার লক্ষ হলো মান সম্পন্ন হাফেজা তৈরি করা। সবক, সাত সবক, আমুখতা ছাড়াও ছাত্রীদের প্রত্যহ পেছনের পড়া তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া, দূর্বল ছাত্রীদের প্রতি আলাদা নজরদারী রাখা ও দেশের বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করানো
• কিতাব বিভাগ, আমাদের রয়েছে ৪র্থ শ্রেণি থেকে শুরু করে দাওরায়ে হাদীস পর্যন্ত সম্পূর্ণ বিস্তীর্ণ সিলেবাস, ও একজন আদর্শ আলেমা হিসেবে মানসিকভাবে ছাত্রীদেরকে প্রস্তুত করা্র যাবতীয় তালিম-তরবিয়তের ব্যাবস্থা । ছাত্রীরা যাতে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সম্মানজনক অবস্থান অর্জন করতে পারে, তার জন্য নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করা।
আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহঃ
অভিজ্ঞ ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিংপ্রাপ্ত মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত পাঠদান।
আধুনিক, আরামদায়ক ও নিরাপদ আবাসিক ব্যবস্থা।
স্বাস্থ সম্মত রুচিশীল খাবার রুটিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে তা পরিবেশন।
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ।
অভিভাবকদের সাথে মাসিক পরামর্শ সভা ।
দরিদ্র ও এতিম মেধাবী ছাত্রীদের জন্য ফ্রি ভর্তি ও বিশেষায়িত শিক্ষা বৃত্তির সুবিধা।
এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফরজ ও সুন্নাত,তালীম তরবিয়তের প্রতি বেশি গুরুত্ব দেওয়া।
এছাড়াও রয়েছে নিরাপদ পরিবেশ, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস, এবং শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ধর্মীয় ও সামাজিক কার্যক্রম।"
আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ও আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার বিভাগে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন— জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা মাদ্রাসা, মদিনা মঞ্জিল, পূর্বগোপাল নগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
মোবাইল: 01819142091 / 01942998447
আপনার কন্যাকে দিন দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বিত সুযোগ। ইলমের আলো ছড়িয়ে দিন আগামী প্রজন্মে।