I.E.T Govt High School, Scout Group

I.E.T Govt High School, Scout Group Only for I.E.T Scout updates

বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ⚜️২২ আগস্ট, ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট  আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ...
22/08/2026

বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান ⚜️

২২ আগস্ট, ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান।

নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্কাউট পরিবারের সদস্য হিসেবে গ্রহণ ও প্রতিজ্ঞা পাঠের মধ্য দিয়ে নতুন সদস্যরা গ্রহণ করে স্কাউটিংয়ের আদর্শ ও মূল্যবোধ, আর ব্যাজ পরিধানের মাধ্যমে শুরু হয় তাদের আনুষ্ঠানিক স্কাউট জীবনের পথচলা।

শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ বরণ সাহা স্যার, আপনার স্নেহ, দিকনির্দেশনা ও অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থা...
31/07/2026

শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ বরণ সাহা স্যার, আপনার স্নেহ, দিকনির্দেশনা ও অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। অবসরজীবনের প্রতিটি মুহূর্ত হোক সুস্থতা, শান্তি ও আনন্দে ভরপুর।

আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা।

নতুন দায়িত্ব, নতুন পথচলা—নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাওয়ার আরেকটি অধ্যায় শুরু।
22/04/2026

নতুন দায়িত্ব, নতুন পথচলা—নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাওয়ার আরেকটি অধ্যায় শুরু।

৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬
15/04/2026

৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬

আই.ই.টি  সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের গর্বিত স্কাউট মিনহাজ উজ্জামান ও জুবায়ের খাঁন আলিফ,স্কাউট আন্দোলনের আদর্শে ...
07/01/2026

আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের গর্বিত স্কাউট মিনহাজ উজ্জামান ও জুবায়ের খাঁন আলিফ,স্কাউট আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবকল্যাণে আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বন্যা মোকাবিলা কার্যক্রম, অগ্নিনির্বাপণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণে তারা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই দায়িত্বশীল, সাহসী ও গৌরবময় সেবাকর্মের স্বীকৃতিস্বরূপ তাদের "ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড"অর্জন করা নিঃসন্দেহে এক অনন্য সম্মান।
এই অসাধারণ অর্জনের জন্য মিনহাজ উজ্জামান ও জুবায়ের খাঁন আলিফ—এর প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

অভিনন্দন পিএস  জিসান আহমেদ রুবেল! 🌟 আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে  "প্রেসিডেন্ট'ন্স  স্কাউট অ্...
07/01/2026

অভিনন্দন পিএস জিসান আহমেদ রুবেল! 🌟 আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে "প্রেসিডেন্ট'ন্স স্কাউট অ্যাওয়ার্ড" অর্জনে জানাই প্রাণঢালা অভিনন্দন।

আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে প্রথম প্রেসিডেন্ট'ন্স স্কাউট আ্যওয়ার্ড অর্জন সত্যিই গর্বের এবং প্রশংসনীয়।
তোমার এই অর্জন আগামীর জন্য অনুপ্রেরণা। আমরা তোমার মঙ্গল কামনা করি। 🇧🇩

"বিশ্ব স্কাউট আন্দোলনের বন্ধনে একত্রিত দুই মহৎ ব্যক্তিত্ব।       "
17/06/2025

"বিশ্ব স্কাউট আন্দোলনের বন্ধনে একত্রিত দুই মহৎ ব্যক্তিত্ব।

"

14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২
নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা।

আ.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নববর্ষ হোক সুন্দর চিন্তা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধে ভরপুর।
আসুন, আমরা শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের আদর্শকে বুকে ধারণ করে আগামীর পথচলায় আরও দৃঢ় প্রতিজ্ঞ হই।

পুরোনো গ্লানি মুছে, নতুন আলোয় জীবন হোক উৎসবমুখর।
সবাইকে আবারও জানাই প্রাণঢালা শুভ নববর্ষ।

আ.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ

30/03/2025

আ.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আ.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সকল সদস্য, অভিভাবক, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ হোক আনন্দময়, সম্প্রীতি ও ভালোবাসায় পরিপূর্ণ। আসুন, এই পবিত্র দিনে মানবতার সেবা ও ভ্রাতৃত্ববোধের চেতনা জাগ্রত করি।

"ঈদ মোবারক!"

বার্ষিক স্কাউটস ওন, ইফতার মাহফিল গত ২৬ মার্চ  স্বাধীনতা দিবস উপলক্ষে আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ কর্তৃক আ...
28/03/2025

বার্ষিক স্কাউটস ওন, ইফতার মাহফিল

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত বার্ষিক স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সূচনা হয় কুরআন তেলওয়াত মাধ্যমে। পরবর্তীতে হিন্দু ধর্মের গীতা পাঠ করা হয়। তারপর স্কাউট আইন পাঠ করা হয় এবং স্কাউট প্রতিজ্ঞা পাঠ করান ইউনিট লিডার । এছাড়া পরিবেশন করা হয় হামদ, নাত ও উপাখ্যান । সর্বশেষে স্কাউট ওনের মূল্যায়ন করেন ইউনিট লিডার । সর্বশেষ দোয়া এবং ইফতারীর মাধ্যমে শেষ হয় আমাদের কর্মসূচি।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when I.E.T Govt High School, Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category