জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ, School, 185 Shahsuja Road, Paikpara, Narayanganj.

আলহামদুলিল্লাহ,ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।আমাদের অনেকের প্রিয় শিক্ষিকা জনাবা লায়লা আক্তার(সাবেক শিক্ষিকা,জয়গোবিন্দ উচ্...
17/02/2026

আলহামদুলিল্লাহ,
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

আমাদের অনেকের প্রিয় শিক্ষিকা জনাবা লায়লা আক্তার(সাবেক শিক্ষিকা,জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়)—যাকে অন্যায়ভাবে ও জোরপূর্বক তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান মর্গ্যান স্কুল এন্ড কলেজ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল—আজ শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে পুনরায় স্বপদে বহাল হয়েছেন।

সত্য কখনো চাপা থাকে না, আর অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকলেও ন্যায় একদিন কথা বলে। এই পুনর্বহাল শুধু একজন শিক্ষিকার জয় নয়, এটি সততা, মর্যাদা ও ন্যায়ের বিজয়।

স্বাগতম ম্যাডাম।
ন্যায়ের পথে আপনার এই ফিরে আসা অনুপ্রেরণা হয়ে থাকুক।

: Rasel

27/01/2026

মনে পড়ে কিছু......
স্যারকে দেখে সিড়ি দিয়ে দৌড়ে পালানোর সেই কথা....??? 😅💔 আমরা আজ বেশ বড় হয়ে গেছি তাইনা?😅💔

এডমিট কার্ডের ভয় দেখিয়ে, মার্ক শীট গোপন রেখে পরবর্তী ক্লাসে উঠানোর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদাবাজি কই ...
25/01/2026

এডমিট কার্ডের ভয় দেখিয়ে, মার্ক শীট গোপন রেখে পরবর্তী ক্লাসে উঠানোর প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদাবাজি কই শিখেছেন আপনারা। আপনারা শিক্ষক হয়ে নিয়মবহির্ভূত কাজ করলে আমরা চুপ করে বসে থাকবো না। ২৪ এ যদি আমরা আপনাদের ছাড় দিয়ে ভুল করে থাকি তাহলে আমরা কথা দিলাম আমরা এ ভুল আর করবো না। আমাদেরকে স্কুলে আসতে বাধ্য করবেন না। আর যদি আসি তাহলে সকল অনিয়ম,দালালি,চাঁদাবাজদের সাইজ করে ফেলবো। সব কয়টারে পদত্যাগ পত্র হাতে ধরিয়ে বিদায় দিবো। দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ করুন। এতেই সকলের জন্য মঙ্গল।

এই আহ্বান শুধু নির্দিষ্ট একটি স্কুলের জন্য নয় আশেপাশের সকল স্কুলের জন্যই এই আহ্বান

~ হাফিজুর রহমান হাসান (সাবেক/প্রাক্তন জেএইচএস শিক্ষার্থীর ফেসবুক ওয়াল থেকে)

31/12/2025

🔷 Happy New Year 2026...🕛

30/12/2025

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

এত এত মানুষের চোখের পানি তার জন্য। এর আগে কারো জানাজায় এত মানুষের সমাগম হয়েছিলো কিনা আমার জানা নেই। কীর্তিমানের মৃত্যু ন...
20/12/2025

এত এত মানুষের চোখের পানি তার জন্য। এর আগে কারো জানাজায় এত মানুষের সমাগম হয়েছিলো কিনা আমার জানা নেই। কীর্তিমানের মৃত্যু নাই...💔

বল বীর
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!🙂🔥

যে মৃ/ত্যু কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, তা মৃ/ত্যু নয়, অমরত্ব ❤️  #উসমানহাদি
19/12/2025

যে মৃ/ত্যু কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, তা মৃ/ত্যু নয়, অমরত্ব ❤️

#উসমানহাদি

জুলাই পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলে,বদল হয়েছে পাইকপাড়ার অবস্থিত নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য দুইটি স্কুল জয়গোবিন্দ ও আদর্শ...
13/12/2025

জুলাই পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলে,বদল হয়েছে পাইকপাড়ার অবস্থিত নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য দুইটি স্কুল জয়গোবিন্দ ও আদর্শ বালিকার সভাপতির চেয়ার।

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি পদে আসিন হয়েছেন কাজী তানভীর সাহেব ও অপরদিকে,
আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির সভাপতি পদে আছেন কাজী নাঈম সাহেব। দুই কাজীর এই মেলবন্ধন কী পারবে শহরের মধ্যে এই দুইটি স্কুলের নামের সুনাম ফিরিয়ে আনতে?

উত্তরটা সময় বলে দিবে...
আপনার মতামত কি এ বিষয়ে জানাতে পারেন কমেন্টস বক্সে🫵

29/10/2025

কেড়ে নিলো কে সে আজব সময় 😓

অবশেষে শিক্ষকদের দাবি পূরণ....❤️✅ এ বিষয়ে আপনাদের কোনো বিশেষ মতামত থাকলে জানান কমেন্ট করে....👇
21/10/2025

অবশেষে শিক্ষকদের দাবি পূরণ....❤️

✅ এ বিষয়ে আপনাদের কোনো বিশেষ মতামত থাকলে জানান কমেন্ট করে....👇

ইনবক্সঃ জয়গোবিন্দের এলামনাই এসোসিয়েশন নিয়ে কিছু বলছেন না কেনো ???আমাদের জবাবঃআমরা জেনে আনন্দিত ও খুশি হয়েছি যে জয়গোবিন্দ...
16/10/2025

ইনবক্সঃ জয়গোবিন্দের এলামনাই এসোসিয়েশন নিয়ে কিছু বলছেন না কেনো ???

আমাদের জবাবঃ
আমরা জেনে আনন্দিত ও খুশি হয়েছি যে জয়গোবিন্দের মতো একটি সুপ্রাচিন ও অধিক জনপ্রিয় একটি বিদ্যালয়ের একটি এলামনাই এসোসিয়েশন গঠন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে এবং আগামীকাল এর এডহক কমিটির গঠন ও লক্ষ্য নির্ধারণের জন্যও হয়তো মিটিং রাখা হয়েছে বলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
তবে আমরা স্পষ্ট করেই জানাতে চাই যে,এই এসোসিয়েশন এর সাথে আমাদের পেইজের কোনো এডমিন প্যানেল আপাতত কোনো প্রকারের সম্পৃক্ত নেই। তবে আমরা উক্ত কমিটির সাথে সম্পৃক্ত সকলের সফলতা অবশ্যই কামনা করি।

তবে আমাদের কিছু কথা আছে.....

এইসকল এলামনাই এসোসিয়েশন সংগঠনের সাধারণত কিছু উদ্দেশ্য আমরা দেখতে পাই যথাঃ-

১. পুরনো ছাত্রছাত্রীদের মধ্যে যোগাযোগ রাখা
২. স্কুলের উন্নয়নে সহযোগিতা করা
৩. নতুন ছাত্রছাত্রীদের সহায়তা বা গাইডলাইন দেওয়া
৪. বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

তবে এর বাহিরেও আমি জয়গোবিন্দের এলামনাই এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের একটি বিশেষ বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতে চাই আর তা হলো বিদ্যালয়ে চলা রমরমা “ কোচিং বাণিজ্য ”।

এই ব্যাপারে তারা কতটুক দায়িত্বশীল আচরণ করেন আমরা তা দেখতে চাইবো এবং ভুল হলে তার সমালোচনাও আমরা করবো । এটাকে সমালোচনা হিসাবে না দেখে ভুল শুধরানো একটি রাস্তা হিসাবে বিবেচনা করবেন বলে আমরা আশা রাখি। বিষয়টা বেশ দুঃখজনক যে এখনও আমরা কোচিং বাণিজ্য বন্ধের ব্যাপারে সভাপতি কিংবা দায়িত্বশীল কারো কাছ থেকে কোনো শক্ত বক্তব্য পাইনি। পাইনি এমন বক্তব্য যেখানে সেসকল শিক্ষকদের সতর্ক করা হবে যারা শিক্ষার্থীদের তার কোচিংয়ে পড়াতে একপ্রকার বাধ্য করেন।

ধন্যবাদ
এডমিন
জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ

প্রশংসনীয় উদ্যোগ... ধন্যবাদ সভাপতি সাহেব Kazi Tanvir Hasan স্যার👌❤️
24/08/2025

প্রশংসনীয় উদ্যোগ... ধন্যবাদ সভাপতি সাহেব Kazi Tanvir Hasan স্যার👌❤️

Address

185 Shahsuja Road, Paikpara
Narayanganj

Opening Hours

Monday 10:00 - 16:30
Tuesday 10:00 - 16:30
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমাজ:

Shortcuts

Share

Category