Haamilat Al Ilm

Haamilat Al Ilm ক্বুরআন শিক্ষার বিভিন্ন কোর্স এবং ইসলামিক বইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে,ইং শা আল্লহ।

31/03/2024

আত্মীয়তার বন্ধন বজায় রাখার গুরুত্ব সম্পর্কিত কয়েকটি হাদীস ⬇️

📌আব্দুর রহমান ইবনু আউফ রাদুয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবদুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, আল্লাহ তা'য়ালা বলেন, আমি আর-রহমান। আমি রেহেম(আত্মীয়তার সম্পর্ক)-কে সৃষ্টি করেছি এবং আমার নাম থেকে তার নাম নির্গত করেছি। সুতরাং যে সম্পর্ক ঠিক রাখবে,আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। আর যে তাকে ছিন্ন করবে আমিও তাকে আমার থেকে ছিন্ন করবো।----সুনানু আবু দাউদ:১৬৯৪।

📌আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবি কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আনন্দিত হয় যে, তার জীবনোপকরণ প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে।---সহীহ বুখারি:৫৯৮৫।হাদীসের মান -সহীহ।

📌আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন লোক নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল, আমার কাছের আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি ঠিকই, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের ওপর ইহসান করি, কিন্তু তারা আমার ক্ষতি করে। তারা আমার সাথে মূর্খের মতো আচরন করে,কিন্তু আমি তা সহ্য করি।
তখন তিনি বললেন৷ তোমার কথা যদি সঠিক হয়ে থাকে, তবে তুমি যেন তাদের মুখে উত্তপ্ত ছাই পুরে দিচ্ছ। তোমার কারনে তাদের দুর্ভোগ আছে। যতক্ষণ পর্যন্ত তুমি এমনটা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের বিরুদ্ধে তোমার সাথে থাকবেন।
------সহিহ মুসলিম:২৫৫৮। হাদীসের মান সহীহ।

📌আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি তার রবকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তার মৃত্যু পিছিয়ে দেয়া হয়,তার সম্পদ বৃদ্ধি করা হয় এবং তার পরিবার-পরিজন তাকে ভালোবাসতে শুরু করে।---মুসান্নাফু ইবনি আবি শাইবা:২৫৩৯১। হাদীসের মান:হাসান।

📌জুবাইর ইবনু মুতইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবিজি সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।---সহীহ বুখারী:৫৯৮৪

📌📌📌আবদুল্লাহ ইবনু আমর রাদিআল্লাহু আনহু বলেন, নবি কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, প্রতিদানের বিনিময়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়;বরং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলে যে ব্যক্তি বন্ধন ঠিক রাখে, সে-ই হলো আত্মীয়তার বন্ধন রক্ষাকারী। --সহীহ বুখারি:৫৯৯১।

🌼উপরোক্ত হাদীসগুলো নেয়া হয়েছে ইমাম বুখারি রহ. এর লিখা "আল-আদাবুল মুফরাদ" বইটির প্রথম খণ্ড থেকে।

22/02/2024
শিহরন জাগে না?চোখ ঝাপসা হয়ে আসে না?বই:তিনিই আমার প্রাণের নবী🌸
20/01/2024

শিহরন জাগে না?
চোখ ঝাপসা হয়ে আসে না?

বই:তিনিই আমার প্রাণের নবী🌸

আমাদের ছোট্ট একটি কাফেলা।Haamilat Al Ilm আলহামদুলিল্লাহ। সংখ্যায় আমরা অনেক কম,কিন্তু ভালোবাসার কমতি নেই কোথাও। আলহামদুলি...
19/01/2024

আমাদের ছোট্ট একটি কাফেলা।
Haamilat Al Ilm আলহামদুলিল্লাহ।

সংখ্যায় আমরা অনেক কম,কিন্তু ভালোবাসার কমতি নেই কোথাও।
আলহামদুলিল্লাহ, এমনটিই চেয়েছিলাম রবের কাছে। যেন রবের জন্য ভালোবাসতে পারি আমরা একে-অপরকে।
একজনের বিপদে অন্যরা যেরকম ঝাঁপিয়ে পড়বো,আবার খুশীটাও ভাগাভাগি করে নিব একে-অপরের সাথে।
এমনটিই আষ্টেপৃষ্টে বেঁধে রাখবো একে-অপরকে।

আমাদের সালাতসহীহ কোর্স ৫ম ব্যাচে আছেন আমার খুবই প্রিয় মিষ্টি এক ননদিনী। আলহামদুলিল্লাহ, বিয়ের পর থেকেই বন্ধুর মতো পেয়েছি তাকে সবসময়। আল্লাহ এ সম্পর্কে অনেক বেশি বারাকাহ দিক।
ক্বুরআনের দারসে প্রিয় মুখগুলো অনেক বেশি প্রশান্তিদায়ক। আলহামদুলিল্লাহ।

দারস শুরুর কয়েকদিন পর সুখবর দিলো মিষ্টি বোনটা। আসতে চলেছে কোলজুড়ে তাঁর নতুন এক মুখ।
আলহামদুলিল্লাহ,সেই থেকে আমাদের ছোট্ট সোনামনি "জুবায়ের" দুনিয়ায় আসার আগ পর্যন্ত পুরো সময়টাতে মিষ্টি বোনটা ছিলো আমাদের সাথে প্রায় প্রতিটি দারসে আর তার সাথে আমাদের জুবায়ের বাবাটাও।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ।

জুবায়ের আসার খুশীতে জুবায়েরের আম্মু( Keya Moni) জুবায়েরের সব খালামণিকে হাদিয়া দিয়েছে সুন্দর সুন্দর বই।
আলহামদুলিল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের ছোট্ট জুবায়েরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নিক,সাথে জুবায়েরের পরিবার এবং তার খালামণিদেরও।

আল্লাহর জন্য ভালোবাসতে পারাটা ভীষণ প্রশান্তিময়।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বারাকাহ দিক। বদনজর থেকে হেফাজত করুক আমাদের সবাইকে।

সুন্দর এই বইগুলো চলে যাবে খুব পছন্দে এক বোনের ঘরে।আল্লহ নিরাপদে পৌঁছে দিক বইগুলো।Haamilat Al Ilm
23/12/2023

সুন্দর এই বইগুলো চলে যাবে খুব পছন্দে এক বোনের ঘরে।
আল্লহ নিরাপদে পৌঁছে দিক বইগুলো।
Haamilat Al Ilm

18/12/2023

আস্সালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারোকাতুহ।

আলহামদুলিল্লাহ, আসতে চলেছে আমাদের সালাত সহীহকরণ কোর্সের ষষ্ঠ ব্যাচ,ইং শা আল্লহ।
📌এই কোর্সটা একদম তাজউইদের একদম বেসিক লেভেলের আপুদের জন্য।
📌বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন,ইং শা আল্লহ।

🌿ঈমান সবচেয়ে বড় দৌলত, ঈমান সবার আগে, সবকিছুর ঊর্ধ্বে। 🌿ঈমান হলো মুখের কথন ও বচন আর তার যথাযথ বাস্তবায়ন।🌿প্রকৃত জ্ঞানীতো ...
05/12/2023

🌿ঈমান সবচেয়ে বড় দৌলত, ঈমান সবার আগে, সবকিছুর ঊর্ধ্বে।
🌿ঈমান হলো মুখের কথন ও বচন আর তার যথাযথ বাস্তবায়ন।
🌿প্রকৃত জ্ঞানীতো সে-ই, যে নিজের জ্ঞানের হিসেব রাখে-তা বাড়লো না কমলো। আর সে সদা সতর্ক থাকে ---শয়তান কোন দিক থেকে তার ঈমান ছোঁ মেরে নিয়ে যায় কি না।

🌼হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রা. সঙ্গীদের হাত ধরে বলতেন," চলো আমরা আল্লহকে স্মরণ করি।তার বন্দেগী করি। তাহলে ঈমান তাজা হবে। শুধু তাই না, সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, তিনিও আমাদের স্মরণ করবেন। আমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করবেন। শেষে ক্ষমার ঘোষণা দিবেন।"
@ বই-ঈমান পরিচর্চা।

📌কেমন আছে আপনার ঈমান?
📌ভালো আছতো?
🍁একটু খোঁজ নিই চলুন!
🍁একটু যত্নে রাখি ঈমানকে!
🥀একটু পরিচর্চা করি!!!
📌কিন্তু,কিভাবে?
🌿জানতে হলে পড়ুন "ঈমান পরিচর্চা" এই বইটি।

বইটি পাবেন Haamilat Al Ilm পেইজে,ইং শা আল্লহ।

📌যদি আবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম!📌হায়! যদি মাটি হয়ে যেতাম!📌হায়! যদি পরকালের জন্য অগ্রিম কিছু পাঠাতাম!📌হায়! যদি ম...
04/12/2023

📌যদি আবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম!
📌হায়! যদি মাটি হয়ে যেতাম!
📌হায়! যদি পরকালের জন্য অগ্রিম কিছু পাঠাতাম!
📌হায়! যদি মৃত্যুই সবকিছুর শেষ হতো!
📌অমুককে যদি বন্ধু না বানাতাম!
📌যদি আমরা নিজেদের বিবেকবুদ্ধিকে কাজে লাগাতাম!
...........................এরকম আরো যে আফসোস গুলো মানুষ করবে বিচার দিবসে, সেগুলো নিয়ে এবং আফসোসগুলো থেকে মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে " যে আফসোস রয়েই যাবে" বইটিতে।

অসাধারণ এ বইটি পাবেন আমাদের কাছে,ইং শা আল্লহ।
Haamilat Al Ilm

Address

439, Godnail, Siddhirgonj
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haamilat Al Ilm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share