Markazul Quran International Madrasa

Markazul Quran International Madrasa একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন। বিশ্বময় শাশ্বত ইসলামের বাণী ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।

📢 মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা🌍 একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন…আপনার সন্তানের জন্য চাই আধুনিক ও মানসম্মত শিক্ষার ...
24/08/2026

📢 মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা
🌍 একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন…

আপনার সন্তানের জন্য চাই আধুনিক ও মানসম্মত শিক্ষার সমন্বিত ব্যবস্থা?
তাহলে আজই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন। 🌿

📚 আমাদের বিভাগসমূহ:
✅ আদর্শ নূরানী বিভাগ
✅ আধুনিক নাজেরা বিভাগ
✅ কিন্ডারগার্টেন বিভাগ
✅ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ
✅ কিতাব বিভাগ — দাওরায়ে হাদিস/মাস্টার্স পর্যন্ত

🎓 আরবি ও ইংলিশ মিডিয়াম
🏠 আবাসিক | অনাবাসিক | ডে-কেয়ার

🔐 আধুনিক নিরাপত্তা ব্যবস্থা:
📹 সার্বক্ষণিক CCTV ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রিত

🌟 আমাদের লক্ষ্য:
আপনার সন্তান হবে একজন হাফেজ, আলেম এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ মানুষ—ইনশাআল্লাহ।

📍 ঠিকানা: আকলিমা ভিলা, শাপলা চত্বর, পাইনাদি নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
📞 যোগাযোগ: 01728-898537

✨ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের যাত্রা শুরু হোক আজ থেকেই।
🌿 মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা—দ্বীনি ও আধুনিক শিক্ষার সুন্দর সমন্বয়।

02/06/2026

🌿📖 Spoken English Class-এর একটি সুন্দর মুহূর্ত

আলহামদুলিল্লাহ! মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষায়ও নিয়মিত অংশগ্রহণ করছে। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন-সুন্নাহর আদর্শে আদর্শবান হওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের প্রয়োজনীয় দক্ষতাতেও সমৃদ্ধ হবে।

শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বৃদ্ধি, সঠিক উচ্চারণ এবং দৈনন্দিন কথোপকথনের দক্ষতা অর্জনের জন্য নিয়মিত Spoken English Class পরিচালিত হচ্ছে।

সকলের কাছে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন রইল। 🤲

🏫 মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা
📍 পাইনাদি নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
📞 01728898537







27/05/2026

ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ

10/05/2026

সাপ্তাহিক হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের পরীক্ষা।
মুহা. লাবিব হাসান

🌙 রমজানের শুভেচ্ছা বার্তা 🌙মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসাبِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِসম্মানিত অভিভাবকবৃ...
18/02/2026

🌙 রমজানের শুভেচ্ছা বার্তা 🌙
মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
সম্মানিত অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী ও প্রিয় মুসলিম ভাই-বোনেরা,
পবিত্র মাহে রমজান আমাদের দ্বারে সমাগত—রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত বার্তা নিয়ে। এই বরকতময় মাসে মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা-র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজান আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। সিয়াম, সালাত, তারাবীহ, কুরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে আমরা যেন নিজেদের জীবনকে আলোকিত করতে পারি—এই দোয়া করি।
আমরা আশা করি, এ মাসে আমাদের শিক্ষার্থীরা ইবাদত-বন্দেগির পাশাপাশি নৈতিকতা ও আদর্শ চরিত্র গঠনে আরও অগ্রসর হবে। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া আমাদের চলার পথকে সুদৃঢ় করে।
আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়াম, কিয়াম ও নেক আমল কবুল করুন এবং এই রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দিন। আমীন।
🌙 রমজান মোবারক 🌙
পরিচালনা পরিষদ
মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষা পরিবার

সিয়াম পালনের প্রস্তুতি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা পরিবারের প...
10/02/2026

সিয়াম পালনের প্রস্তুতি

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা পরিবারের পক্ষ থেকে সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের মাঝে সমাগত হচ্ছে পবিত্র মাহে রমজান—ইবাদত, তাকওয়া ও আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাস।

এই বরকতময় মাসকে যথাযথভাবে গ্রহণ করার জন্য এখন থেকেই আমাদের উচিত শারীরিক, মানসিক ও আত্মিক প্রস্তুতি গ্রহণ করা। কুরআন তিলাওয়াত বৃদ্ধি, সালাতের প্রতি যত্নশীল হওয়া, নফল ইবাদতে অভ্যস্ত হওয়া, গুনাহ থেকে বিরত থাকা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহমর্মিতা জোরদার করার মাধ্যমে রমজানকে স্বাগত জানাই।

বিশেষ করে আমাদের প্রিয় সন্তানদের রমজানের আদব-কায়দা শিক্ষা দেওয়া, তাদের ইবাদতমুখী করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে মাহে রমজানের পূর্ণ বরকত অর্জনের তাওফিক দান করেন—আমিন।

🤲 আসুন, আমরা সবাই মিলে রমজানকে প্রস্তুতির সাথে গ্রহণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করি।

—
মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা পরিবার

23/01/2026

আপনা সন্তানের উজ্জ্বল আগামী গড়তে আমরা বদ্ধপরিকর।

19/01/2026

🌸 শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পরিদর্শন 🌸
গতকাল বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের সম্মানিত প্রধান ট্রেইনার
হাফেজ কারী মাওলানা ইমরান হোসাইন হাফি (দা.বা.)
মারকাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা পরিদর্শন করেন।
এ সময় তিনি মাদরাসার হিফজ ও নাজেরা বিভাগের প্রতিটি গ্রুপের লেখা-পড়া সরাসরি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের লেখা-পড়া, তিলাওয়াত ও সামগ্রিক অগ্রগতি দেখে তিনি অত্যন্ত সন্তোষ ও খুশি প্রকাশ করেন, আলহামদুলিল্লাহ।
পরিদর্শনকালে তিনি শিক্ষাদান পদ্ধতি, তাজবিদের মান ও পাঠদানের ধারাবাহিকতা বিষয়ে আমাদের সম্মানিত ওস্তাদদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন, যা ইনশাআল্লাহ মাদরাসার শিক্ষার মান আরও উন্নত করতে সহায়ক হবে।
আমরা তাঁর এই মহৎ আগমন, সময়দান এবং আন্তরিক দিকনির্দেশনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা তাঁকে ইলম ও আমলে কবুল করুন এবং দ্বীনের খেদমতে আরও তৌফিক দান করুন—আমিন।
📍 ঠিকানা:
পাইনাদী নতুন মহল্লা, শাপলা চত্বর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
📞 যোগাযোগ: 01728-898537, 01637-531700

03/01/2026

📖 The Virtues of Reciting the Holy Qur’an 🤍

Reciting the Holy Qur’an is one of the most beloved acts of worship in Islam. Every letter brings reward, every verse brings guidance, and every recitation brings peace to the heart.

✨ The Qur’an is a source of light and guidance for humanity.

✨ It calms the soul, removes anxiety, and strengthens faith.

✨ For every letter recited, Allah grants immense reward.

✨ On the Day of Judgment, the Qur’an will intercede for those who recited it and acted upon it.

✨ It elevates a believer’s status in this world and the Hereafter.

Let us make the Qur’an a daily companion in our lives, recite it with sincerity, understand its message, and implement its teachings.

📿 “Indeed, in the remembrance of Allah do hearts find rest.” (Qur’an 13:28)

02/12/2025

আলহামদুলিল্লাহ!
আজ আমাদের মাদরাসায় এক বিশেষ সৌভাগ্যের মুহূর্ত উপস্থিত হয়েছিল। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নুরানি প্রশিক্ষণ সেন্টারের সম্মানিত প্রধান ট্রেইনার, প্রখ্যাত শিক্ষাবিদ কারী মাওলানা গিয়াসউদ্দিন সাহেব (দাঃ বাঃ) আমাদের মাদরাসা পরিদর্শন করেন। তাঁর আগমন আমাদের শিক্ষক-শিক্ষার্থী সবাইকে অনুপ্রাণিত করেছে এবং পরিবেশকে করেছে আরও প্রাণবন্ত ও জ্ঞানময়।

পরিদর্শনকালে তিনি মাদরাসার নুরানি, কিতাব, নাজেরা ও হিফজ—প্রতিটি বিভাগে সময় নিয়ে ঘুরে দেখেন। তিনি শিক্ষকদের পাঠদানের ধরণ, ক্লাস পরিচালনার শৈলী ও ছাত্রদের উপস্থাপন গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। উস্তাদদের হাতের লেখা, বোর্ড ব্যবহারের পদ্ধতি, শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ইত্যাদি বিষয়ে তিনি তার অভিজ্ঞতার আলোকে মূল্যবান পরামর্শ প্রদান করেন, যা নিঃসন্দেহে আমাদের শিক্ষকার্যকে আরও উন্নতির দিকে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

বিশেষত হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের তিলাওয়াত তিনি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। ছাত্রদের সুন্দর ও শুদ্ধ তিলাওয়াত, মাখরাজ ও তাজবিদের ব্যবহার দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন। তিনি শিক্ষার্থীদের উত্সাহিত করে তাদের ভবিষ্যৎ ঈমানী দায়িত্ব, আমল ও আখলাক বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহতও প্রদান করেন।

পরিদর্শনের শেষ মুহূর্তে তিনি মাদরাসার সার্বিক মানোন্নয়ন, শিক্ষকতার মান বৃদ্ধি, ছাত্রদের রূহানিয়্যাত, আমল, চরিত্র গঠন, এবং দুনিয়া–আখেরাতের সাফল্যের জন্য হৃদয় থেকে প্রাণভরা দোয়া করেন। তার মতো বরেণ্য আলেমের দোয়া ও উপদেশ নিঃসন্দেহে আমাদের জন্য এক মহা বরকত।

আল্লাহ তাআলা তাঁর আগমন, কথা, নসিহত এবং দোয়া আমাদের মাদরাসার জন্য কল্যাণ, হিদায়াত ও উন্নতির দরজা খুলে দিক।
আমীন—ইয়া রব্বাল আলামীন।

Address

পাইনাদি নতুন মহল্লা, ধনুহাজিরোড, [হানিফ টাওয়ারের পূর্ব পার্শ্বে] সিদ্ধিরগঞ্জ
Narayanganj
1430

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+8801728898537

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Quran International Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazul Quran International Madrasa:

Shortcuts

Share

Category