Markazul Irfan Darul Ulum Bangladesh

Markazul Irfan Darul Ulum Bangladesh فقيه واحد أشد على الشيطان من ألف عابد

📖 কুরআনের তরজমা কি শুধু শব্দার্থ জানার নাম?একটি আয়াতের তারকীব পরিবর্তন হলে অর্থের গভীরতাও কি পরিবর্তিত হয়?কুরআনের প্রতিট...
16/07/2026

📖 কুরআনের তরজমা কি শুধু শব্দার্থ জানার নাম?

একটি আয়াতের তারকীব পরিবর্তন হলে অর্থের গভীরতাও কি পরিবর্তিত হয়?

কুরআনের প্রতিটি শব্দে বালাগাতের সৌন্দর্য কীভাবে লুকিয়ে আছে?

উসূলুল ফিকহ ও মাকাসিদুশ শরীআহ-এর আলোকে আল্লাহ তাআলার মানশা ও আবেদন কীভাবে অনুধাবন করা যায়?

এসব প্রশ্নের উত্তর বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হবে ৩ দিনব্যাপী "ফাহমুন নুসূসের তাদরীব"-এ, ইনশাআল্লাহ।

🔹 এই তাদরীবে যা থাকবে—
✅ তারকীব অনুযায়ী কুরআনের তরজমা
✅ একটি আয়াতের ৫–৭টি সম্ভাব্য তারকীব ও অর্থের পরিবর্তন
✅ শব্দে শব্দে বালাগাতের বিশ্লেষণ
✅ বালাগাতের আলোকে আয়াতের গভীর মর্ম অনুধাবন
✅ উসূলুল ফিকহ ও মাকাসিদুশ শরীআহ-এর ভিত্তিতে কুরআন বোঝার ব্যবহারিক পদ্ধতি

🎯 কারা অংশগ্রহণ করবেন?
কাফিয়া থেকে ঊর্ধ্বতন সকল তালিবুল ইলম এবং যারা কুরআনকে আরও গভীরভাবে বুঝতে আগ্রহী।

🗓️ সময়: ৯, ১০, ১১ সফর (শুক্র, শনি ও রবি)
📍 স্থান: মারকাযুল ইরফান দারুল উলূম বাংলাদেশ, মৌচাক, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

🎙️ দরস প্রদান করবেন:
মুহা. মুঈনুদ্দীন (হাফিজাহুল্লাহ)

আসলে মাত্র তিন দিন!
কিন্তু এই তিন দিনই যদি আপনার কুরআন অধ্যয়নের একটি নতুন দিগন্ত উন্মোচন করে—তবে এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে?

সর্বস্তরের ইলমপিপাসু ভাইদের প্রতি আন্তরিক আহ্বান—আসুন, কুরআনকে আরও গভীরভাবে বুঝার এই অনন্য তাদরীবে অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ।

📞 যোগাযোগ:
01307-828902
01855-672905

#ফাহমুন_নুসূস #তারকীব #বালাগাত #উসূলুল_ফিকহ #মাকাসিদুশ_শরীআহ #কুরআন_অধ্যয়ন #তালিবুল_ইলম #মারকাযুল_ইরফান #দাওরায়ে_হাদীস #কওমী_মাদরাসা

১. আল্লাহর অস্তিত্ব, 'আযাল' এবং ভাষার সীমাবদ্ধতাকথক ১: আল্লাহ সবসময় আছেন, এটা তো আছেই। কিন্তু বিষয় কি শুধুই এতটুকু যে "আ...
02/07/2026

১. আল্লাহর অস্তিত্ব, 'আযাল' এবং ভাষার সীমাবদ্ধতা
কথক ১: আল্লাহ সবসময় আছেন, এটা তো আছেই। কিন্তু বিষয় কি শুধুই এতটুকু যে "আল্লাহ সবসময় আছেন"? আমরা আসলে কী বলি? আমরা বলি—আল্লাহ 'আযাল' থেকে আছেন। 'আযাল' মানে হলো, যখন কোনো কাল বা সময় সৃষ্টিই হয়নি, তখন থেকেও আল্লাহ আছেন; সময় সৃষ্টি হওয়ার পরেও আছেন এবং এরপরেও থাকবেন।

শুধু "সবসময় বা সর্বদা আছেন" বললে আল্লাহর অস্তিত্বের পুরো বিষয়টি প্রকাশ পায় না। আল্লাহ তাআলা তো আযাল থেকে আছেন, অর্থাৎ সময়েরও আগে থেকে আছেন। "সবসময় আছেন" বললে বুঝায় তিনি পুরো সময়ের মধ্যে আছেন, কিন্তু আল্লাহ তো সময়ের বাইরেও আছেন। যদি কেউ দাবি করে যে এই "সবসময়" শব্দটিই আল্লাহর অস্তিত্বের পুরোটা বুঝায়, তবে প্রশ্ন উঠবে।

উদাহরণস্বরূপ, কেউ যদি বলে, "মাদ্রাসাটা প্রতিষ্ঠার পর থেকে উনি মাদ্রাসায় আছেন, উনি সবসময় এখানেই থাকেন।" এর মানে কিন্তু এই নয় যে এর আগে উনার কোনো অস্তিত্ব ছিল না। এর আগে তিনি অন্য কোথাও ছিলেন, কিন্তু এখানে বলার উদ্দেশ্য হলো মাদ্রাসা হওয়ার পর থেকে পুরোটা সময় তিনি এখানেই আছেন। ঠিক তেমনি, সময় সৃষ্টি হওয়ার পর থেকে পুরো সময় জুড়ে আল্লাহ আছেন—এটাই বলা উদ্দেশ্য; আল্লাহ কতক্ষণ ছিলেন বা উনার সীমানা কতটুকু, তা পরিমাপ করা এখানে উদ্দেশ্য নয়। এভাবে বুঝলে আর কোনো দ্বিমত থাকে না। আযালিয়তের (অনাদিত্বের) অর্থ আমাদের এটাই বুঝায়—কাল যখন ছিল না, তখন থেকেও তিনি আছেন; তিনি আদি।

আরবির কিছু শব্দ আছে যা বাংলায় হুবহু প্রকাশ করা যায় না। ভাষা কারা সৃষ্টি করে? মানুষই তো নিজের ধারণা প্রকাশ করার জন্য ভাষা বানায়। এখন যেই ভাষাভাষী মানুষের মধ্যে কোনো নির্দিষ্ট ধারণা বা কনসেপ্টই নাই, তাদের ভাষার মধ্যে তো সেই বিষয়ের সঠিক শব্দ খুঁজে পাওয়া যাবে না। যেমন—আল্লাহর ধারণা আরবি ভাষাভাষীদের মধ্যে বেশি স্পষ্ট, কারণ ওই অঞ্চলে নবী-রাসূলরা বেশি এসেছেন। এই কারণে আরবি ভাষার মধ্যে এমন কিছু শব্দ পাওয়া যায়, যা কালের আগের সময়কেও বুঝায়, আবার পরের সময়কেও বুঝায়।

কিন্তু আমরা বাংলায় 'অনন্তকাল' বা 'চিরকাল' যাই বলি না কেন, এগুলো কিন্তু কাল বা সময় সৃষ্টি হওয়ার পরের বিষয় বুঝায়; কালের আগে বুঝানোর মতো কোনো শব্দ বাংলা ভাষায় নেই। কারণ আমাদের এই বাংলা অঞ্চলের মূল ভাষাভাষী মানুষের মাঝে কালের পূর্বে কোনো স্রষ্টা থাকার ধারণা বা জ্ঞান ছিল না। সেজন্য ওই আদি সময়টা বুঝানোর জন্য তারা কোনো শব্দ তৈরি করেনি।

এজন্য অনেক সময় আমরা 'রব' শব্দের অর্থ করি 'সৃষ্টিকর্তা' বা 'প্রতিপালক'। কিন্তু 'রব' শব্দের অর্থ শুধু প্রতিপালক করলে এর মূল অর্থ সংকুচিত হয়ে যায়। আরবির এমন অনেক শব্দ আছে যার হুবহু প্রতিশব্দ আমাদের ভাষায় নেই, তবে মোটামুটিভাবে বুঝানোর জন্য একটি শব্দ ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার সময় যদি মূল অর্থটা মাথায় থাকে, তবে ফায়দা হবে। কারণ পুরো অর্থ প্রকাশ করার মতো শব্দই বাংলায় নেই; প্রাথমিকভাবে বুঝানোর জন্য একটা বিকল্প শব্দ বেছে নেওয়া হয়েছে মাত্র। বাংলায় 'অনন্তকাল' বা 'আদিকাল' যাই বলি না কেন, এগুলো তো মূলত 'কাল' বা সময়ের ভেতরেই পড়ে, কালের বাইরে বা আগে তো নয়। মানুষ যা দেখে বা অনুভব করে, শব্দ তো সেভাবেই তৈরি করে।

الحمد لله رب العالمينআল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে মারকাযুল ইরফান দারুল উলূম, বাংলাদেশে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ইলমুল মানতিক ...
01/06/2026

الحمد لله رب العالمين

আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে মারকাযুল ইরফান দারুল উলূম, বাংলাদেশে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ইলমুল মানতিক (ইলমুল ইসতিদলাল) তাদরীব সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রায় ৩৪ জন তালিবুল ইলম এতে অংশগ্রহণ করেছেন। তাদরীব শেষে অংশগ্রহণকারীদের আন্তরিক অভিব্যক্তি আমাদেরকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। অধিকাংশেরই মতামত ছিল— ভবিষ্যতে এ ধরনের তাদরীবের সময়কাল আরও বৃদ্ধি করা উচিত।

তাদরীবে হেদায়া থেকে কয়েকটি মাসআলার উপর বাস্তবধর্মী তামরীন উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ইলমুল মানতিকের প্রয়োজনীয়তা, কার্যকারিতা এবং ফিকহী গবেষণায় এর প্রয়োগিক গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এই তাদরীবের সফলতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সম্মানিত উস্তাদ, অংশগ্রহণকারী ছাত্রবৃন্দ এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, এর দ্বারা ইলমের খিদমতকে আরও বিস্তৃত করুন এবং আমাদেরকে ইখলাস ও ইস্তিকামাতের সাথে দ্বীনের খিদমত করার তাওফীক দান করুন। আমীন।

#ইলমুল_মানতিক
#ইলমুল_ইসতিদলাল
#তাদরীব
#মারকাযুল_ইরফান_দারুল_উলূম_বাংলাদেশ

#الحمدلله

31/05/2026

⚠️ উসূলুল ফিকহ পড়েছেন, কিন্তু এখনো এর প্রকৃত গুরুত্ব ও বাস্তব প্রয়োগ স্পষ্ট নয়?

তাহলে শুধু কিতাব পড়েই সময় নষ্ট করবেন না।

কারণ উসূলুল ফিকহের মূল উদ্দেশ্য শুধু সংজ্ঞা ও পরিভাষা মুখস্থ করা নয়; বরং শরীয়তের দলিল, ইজতিহাদ এবং ফিকহী সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বুঝে ওঠা।

এই বিষয়গুলোকে অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরা হয়েছে আমাদের বিশেষ অডিও তাদরীবে—

🎙️ **উসূলুল ফিকহ-এর গুরুত্ব, প্রয়োজনীয়তা ও প্রায়োগিক রূপ**

✅ ৭টি ধারাবাহিক অডিও ক্লাস
✅ সহজ ও প্রাঞ্জল উপস্থাপনা
✅ বাস্তব উদাহরণভিত্তিক আলোচনা
✅ শিক্ষার্থী, গবেষক ও উলামায়ে কেরামের জন্য সমানভাবে উপকারী

🎁 ঈদ স্পেশাল অফার চলছে!

❌ আসল মূল্য: ২০০০ টাকা
✅ অফার মূল্য: মাত্র ১৪৯ টাকা

একটি ভালো উসূলি ধারণা আপনার বহু বছরের অধ্যয়নকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে।

⏳ অফারটি সীমিত সময়ের জন্য।

👇 সংগ্রহ করতে এখনই "অফার পান" বাটনে ক্লিক করুন।

যারা উসূলুল ফিকহ অধ্যয়ন করছেন বা করতে আগ্রহী—তাদের কাছে পোস্টটি পৌঁছে দিতে শেয়ার করুন।

17/05/2026
10/04/2026

কারো জানাশোনায় মেধাবী, মুআদ্দাব হিফজ বা নাজেরা পড়বে এমন কোনো ইয়াতিম ছাত্র আছে কিনা? আমাদের মারকাযুল ইরফানের পক্ষ থেকে তার আবাসন ও খোরাকির পূর্ণ খরচ বহন করা হবে ইনশাআল্লাহ।

26/03/2026

দুই বছর মেয়াদি ইফতা বিভাগে ভর্তি চলছে
প্রথম বর্ষ: উসূলুল ফিকহ
দ্বিতীয় বর্ষ: ইফতা
যোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে গভীর গবেষণামূলক ইফতা শিক্ষা।
✨ বিশেষ সুবিধাসমূহ:
• অভিজ্ঞ আসাতেযায়ে কেরামের তত্ত্বাবধানে পাঠদান
• নিরিবিলি ইলমী পরিবেশ
• গবেষণামূলক দরস ও মুতালাআর ব্যবস্থা
• আর্থিকভাবে অসচ্ছল তালিবুল ইলমদের জন্য সহযোগিতার ব্যবস্থা (ইনশাআল্লাহ)
📖 মারকযের লক্ষ্য ও উদ্দেশ্য জানতে প্রবেশ করুন:
https://drive.google.com/.../1QmFJfxdTpfGQOYbl93r.../view...
📝 অনলাইনে ভর্তি আবেদন:
https://wa.me/8801725566376
📂 ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য:
https://drive.google.com/.../1D8FeW0v1h1GdGe...
📞 যোগাযোগ:
01307828902
01725-566376
01855672905
📍 মাদ্রাসার ঠিকানা
মৌচাক, চিটাগাং রোড সংলগ্ন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ
🎓 কারা ভর্তি হতে পারবে (যোগ্যতা)
=দাওরায়ে হাদীস উত্তীর্ণ
= এক বছর ব্যাপী উসূলুল ফিকহের তাদরীবে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যেকোনো আরবী কিতাব বুঝে পড়ার যোগ্যতা থাকা শর্ত
#ইফতা #উসূলুলফিকহ #ইসলামীশিক্ষা #তালিবুলইলম

Address

Narayanganj
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Irfan Darul Ulum Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Markazul Irfan Darul Ulum Bangladesh:

Shortcuts

Share