EPS-Topic EXAM Help

EPS-Topic EXAM Help Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EPS-Topic EXAM Help, Education, Narayanganj.

আজ থেকে শুরু হলো ইপিএসের স্বপ্ন দ্রষ্টাদের স্বপ্ন পুরনের লড়াই। এখন পর্যন্ত জানা গেছে পরিক্ষা কিছুটা নর্মালেই হচ্ছে। সবার...
02/12/2024

আজ থেকে শুরু হলো ইপিএসের স্বপ্ন দ্রষ্টাদের স্বপ্ন পুরনের লড়াই। এখন পর্যন্ত জানা গেছে পরিক্ষা কিছুটা নর্মালেই হচ্ছে। সবার জন্য শুভকামনা।💝

28/02/2024

🇰🇷🇰🇷🇰🇷EPS সংক্রান্ত কিছু কথা🇰🇷🇰🇷🇰🇷

# # # ৮০ হাজার টাকা খরচ করে দক্ষিণ কোরিয়া। এসব সস্তা ডায়লগ ভুলে যেতে হবে।

# ৬০ অধ্যায়ের EPS-TOPIK Text Book যার প্রতিটা পৃষ্ঠায় আছে অজস্র ভোকাবুলারি, এরপরে অপ্রকাশিত প্রশ্ন ব্যাংক, হাজার রকমের মডেল টেস্ট। শুধুমাএ ইপিএস এ পাস করা নয়, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে চার ভাগের একভাগ রোস্টার হাওয়া। এ পর্যন্ত আসতে আসতে একজন যুবকের আর্থিক, সামাজিক, দৈহিক এবং মানষিক কতটা পেরেশানি যে হয়, তা শুধু ঐ ভুক্ত ভোগীরাই জানে। সেই সাথে পড়াইতে পড়াইতে শিক্ষকদের ঘুমও হারাম। আগামীতে এক সময় হয়তো রোস্টার মার্ক ২০০ এর মধ্যে ১৮০ তে দাঁড়াবে। লোক নিবে ১০ হাজার। দেশে কোরিয়ান মাস্টার থাকবে ২০ হাজার।
এরপর স্কিল টেস্ট, মেডিকেল টেস্ট, ট্রেনিং, কোয়ারেন্টাইন সহ অন্যান্য খরচ করে ফ্লাইট । ফ্লাইট না হওয়া পর্যন্ত কোরিয়া যাওয়ার কোন নিশ্চয়তা নাই। তাই ফ্লাইট না হওয়া পর্যন্ত মিস্টি বিতরণ কইরেন না।

# প্রবাসী, উচ্চ বিত্ত, ব্যবসায়ীদের উচ্চশিক্ষিত সন্তানরা সহ মেধাবী, চাকুরিজীবী, ব্যাংকার, স্কুল মাস্টার, মেডিকেল রিপ্রেজেনটিভসহ অন্যান্য পেশাজীবীরা ভালো অংকের টাকা এবং সময় ইনভেস্ট করে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার উদ্দেশ্য ইপিএস এ ঢুকছে। বিনা টাকায় আর অল্প মেধায় ইপিএস এ পাস করা হয়ত কঠিন হবে। তারপরে আছে রেজিস্ট্রেশনের ভাগ্য। কপাল পুড়ে তো ভালো ছাত্র-ছাত্রী গুলোর উপরে পুড়ে।

# ইপিএস ধীরে ধীরে গরিবের এসএসসি পাস বিসিএস থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। নতুনরা ভেবেচিন্ত এই পথে পা বাড়াবেন। যাইহোক, অনেক কিছুই লিখলাম ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।

# তবে যারা এই জগতে আসতে চাচ্ছেন খুব ভালোভাবে ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নিবেন। সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজন আপনার সঠিক তথ্য। তাই জব ভিসায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সঠিক তথ্যর জন্য যোগাযোগ করতে পারেন।

28/02/2024

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে একেকটা স্বপ্নবাজের স্বপ্ন পূরণ হতে চলেছে।

ইস্যু তারিখঃ ২৯,১,৪,৫,৬,৭,৮

• ইস্যু সময়ঃ কোরিয়ান সময় সকাল ৯-৫ টা (অফিস টাইম) বাংলাদেশ সময় সকাল
৬-২ টা।

ইসু হয় এই সময়ের মধ্যে তবে আইডিতে কখনো পরেও দেখতে পারেন।

28/02/2024

আগামী ৪এবং ৫ তারিখ লটারি রেজিষ্ট্রেশন। কে কে প্রস্তুত।😄

18/01/2024

পরবর্তী ভিসা ইস্যাুর তারিখ- ফেব্রুয়ারির-২৯ তারিখ থেকে মার্চের ০৮ তারিখ পর্যন্ত। ম্যানুফেকচারিং- ২৩২৩২জন, শিপিং-১৫০০জন।
সংগ্রীহিত

14/01/2024

কোরিয়ায় ২০২৪ সালের প্রথম এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ আগামী ১৯শে জানুয়ারী জানা যাবে।

04/01/2024
30/12/2023

২০২৪ সাল থেকে পর্যটন হোটেল,মোটেল,কন্ডো ইত্যাদি আবাসিক হোটেলে ক্লিনার ও সহযোগী রাধুনি হিসেবে ইপিএস কর্মী নিয়োগের চূড়ান্ত ঘোষণা দিয়েছে কোরীয় সরকার। তবে প্রথমে সীমিত আকারে পাইলট প্রজেক্টের আওতায় পর্যটন এরিয়াতে চালু হবে। ইপিএস এর ১৬টি দেশের ভিতরে কোন কোন দেশ থেকে নিবে তা এখনও নিশ্চিত জানা যায় নি।

06/09/2023

৩০০ জনের অধিক মিডিয়াম বড় রুট ইন্ডাস্ট্রির( সিউল,খিয়ংগি,ইনছন ব্যতীত) উপর একটি সমীক্ষা উঠে এসেছে যে, ৬৯% কোম্পানি কাজ করার লোকের অভাবে তাদের কাজ চালানো কষ্টকর হচ্ছে। এবারের ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুতে ৩০০ জনের অধিক মিডিয়াম বড় রুট ইন্ডাস্ট্রিকেও ইপিএস কর্মী নিয়োগের সুযোগ দেওয়ায় ৫৬.৭% কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে ইপিএস কর্মী নিয়োগের।

03/09/2023

বেশ কয়েকদিন আগে একটা প্রশ্ন বেশি মানে খুবই বেশি ছিলো

ভাই পরবর্তী ইস্যু কবে?

এটার উত্তর পেয়ে গেছে।

এখন জাতীয় প্রশ্ন দুটি!

এক-
ভাই পরবর্তী কোরিয়ান ভাষা পারদর্শীর সার্কুলার কবে?

উত্তর কেউ জানে না এমনকি কোরিয়ার প্রেসিডেন্টও জানে না।

দুই-
পরবর্তী ই-৭-৪ ভিসার আবেদন কবে?

উত্তর-
নতুন নিয়ম স্থগিতাদেশ দিয়ে পুরাতন নিয়মে নেওয়ার সার্কুলার শীঘ্রই দিবে। যতটুকু জেনেছি এই সপ্তাহের মধ্যে সার্কুলার আসবে। কোন পরিবর্তন আসবে কিনা তা সার্কুলার আসলে জানা যাবে।
সূত্রঃ আসাদ ভাই

02/09/2023

কোরিয়ার ইতিহাসে পর্ব ভিত্তিক বিবেচনায় এবারের ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হচ্ছে সর্বোচ্চ ইস্যু। এবারের ইস্যুতে সর্বোচ্চ ৪২,৮১৩ জন ইস্যু হবে ইপিএসের আওতাধীন ১৬টি দেশ থেকে।

বাংলাদেশ থেকে উৎপাদন ও শিপবিল্ডিং খাতেই লোক নিলেও অন্যান্য দেশ থেকে প্রায় সব খাতেই লোক নেয়।

এবারের ইস্যুর দুটি সুবিধা যা আপনাদের জন্য সুখবর বয়ে আনতে পারে।

★ কোম্পানি ভিত্তিক বিদেশীদের কোটা দ্বিগুণ করায় এখন সব কোম্পানিতে বিদেশী কর্মী নিয়োগের কোটা খালি রয়েছে।

★ সিউল ইনছন ও খিয়ংগি প্রদেশের বাহিরের যে সকল মিডিয়াম বড় কোম্পানি(৩০০ জনের অধিক কর্মচারী) রয়েছে তারাও এবার ইপিএস কর্মী নিয়োগ করতে পারবে।

আরেকটি নিউজ যেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় সেটা হলো লজিস্টিক খাতেও(সার্ভিসের অন্তর্ভুক্ত) এবার লোক নিয়োগ করতে পারবে বাংলাদেশ থেকে যেহেতু সার্ভিস খাতে লোক নেয় না তাই এটা আমাদের জন্য প্রযোজ্য নয়।

২০২৩ সালে পর্বভিত্তিক ইস্যুগুলো একবার খেয়াল করলে দেখতে পারবেন এবারের ইস্যু পরিমাণ কেমন হতে পারে?
১ম পর্বে নিয়েছিলো ২০,৭২৬ জন, ২য় পর্বে ২৯,৬৯৩জন, ৩য় পর্বে ২৫,২৫৪ জন ছিলো আর ৪র্থ পর্বে হতে যাচ্ছে কোরিয়ার ইতিহাসে পর্ব ভিত্তিক সর্বোচ্চ সংখ্যক ইস্যু ৪২,৮১৩ জন!

Sir

Address

Narayanganj

Telephone

+8801786288367

Website

Alerts

Be the first to know and let us send you an email when EPS-Topic EXAM Help posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EPS-Topic EXAM Help:

Shortcuts

Share

Category