11/05/2026
সবচেয়ে কঠিন সময়গুলোতে যারা থেমে যায় না, তারাই একদিন হয়ে ওঠে সবার চেয়ে আলাদা। আজ নারায়ণগঞ্জের যেসব মুখ একদিন নিরবে যুদ্ধ করে গেছে, যারা প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে উঠে এসেছে সামনে, তারা-ই আজ আলোয় আলোকিত। 🔥
এই সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়—এটা একেকটি গল্পের পরিণতি। প্রতিটি গল্পে আছে ঘাম, আছে রাতভর জেগে থাকার ক্লান্তি, আছে হেরে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস। আর এই গল্পগুলোকে ঘিরেই Luminous Narayanganj Branch আয়োজন করতে যাচ্ছে Success Party 2026 💖
এটি শুধুমাত্র একটি অনুষ্ঠানের নাম নয়, এটি একটি আবেগ, একটি স্বীকৃতি, একটি আত্মদানের মূল্যায়ন।
আমরা বসবো একসাথে—শুনবো সেইসব যোদ্ধাদের কথা, যাদের চোখে ছিল স্বপ্ন, মনে ছিল আগুন, আর পায়ে ছিল অদম্য সাহস।
“এডমিশন” নামক যুদ্ধের প্রতিটি মুহূর্ত আজ পরিণত হবে অনুপ্রেরণার ইতিহাসে।
আগামী ১৫ই মে দেখা হচ্ছে সেইসকল যোদ্ধাদের সাথে!!
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের ফর্মটি পূরণ করোঃ https://forms.gle/YVaLyZjN26gAeMSu7