Re One Education Care

Re One Education Care জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ।
আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য উৎসাহ দিয়েছেন।
শিক্ষাই মানুষকে সত্যের পথে নিয়ে যায়।

21/05/2026

Present Perfect Tense Class - 3

আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ছোট ভাই ও বড় ভাইয়েরা।সর্বপ্রথম সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ...
13/05/2026

আসসালামু আলাইকুম প্রিয় ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ছোট ভাই ও বড় ভাইয়েরা।
সর্বপ্রথম সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক সময় ভুল করি, আবেগে বা রাগে নিজেদের আসল পরিচয় ও সুন্দর আচরণ থেকে দূরে সরে যাই। তবে মানুষ মাত্রই ভুল করে, আর সেই ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার সঠিক পথে ফিরে আসাই হলো উত্তম কাজ।
এই ২৬ বছরের জীবনে ছোট-বড় অনেক মানুষের সাথে চলাফেরা ও কথা বলার সুযোগ হয়েছে। চলার পথে হয়তো কারো সাথে কথা কাটাকাটি হয়েছে, কারো মনে কষ্ট দিয়েছি, কখনো রাগ, জেদ বা বেয়াদবি করে ফেলেছি। আসলে আমরা মানুষ, তাই ভুল হতেই পারে। কিন্তু ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা — দুটোই অনেক বড় গুণ।
তাই জানতে বা না জানতে যদি কখনো আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে জীবনের বাকি পথ সুন্দরভাবে কাটাতে চাই।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।
আমিন।

28/04/2026

Present Continuous Tense Class-2

21/04/2026

প্রিয় S.S.C পরীক্ষার্থীরা,

আসসালামু আলাইকুম।

তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এখন—S.S.C পরীক্ষা। এই মুহূর্তে হয়তো কিছুটা চাপ, ভয় বা দুশ্চিন্তা কাজ করছে, কিন্তু মনে রেখো—তোমরা যতটা ভাবছো, তার চেয়েও বেশি প্রস্তুত এবং সক্ষম।

তোমাদের এতদিনের পরিশ্রম, রাত জাগা পড়াশোনা, আর স্বপ্ন—সবকিছুই এখন ফল দেওয়ার সময়। পরীক্ষাকে ভয় না পেয়ে এটাকে নিজের যোগ্যতা প্রমাণের একটি সুযোগ হিসেবে দেখো। প্রতিটি প্রশ্নের উত্তর দাও আত্মবিশ্বাস নিয়ে, ধৈর্য ধরে।

ভুল হলে হতাশ হও না, বরং সামনে এগিয়ে যাও। সফলতা কখনোই এক দিনে আসে না, বরং ধারাবাহিক চেষ্টা এবং বিশ্বাস থেকেই আসে। নিজের উপর বিশ্বাস রাখো—তোমরা পারবেই, ইনশাআল্লাহ।

পরীক্ষার দিনগুলোতে শরীর ও মন ভালো রাখার চেষ্টা করো, নিয়মিত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। নিশ্চয়ই তিনি তোমাদের পরিশ্রমের উত্তম ফল দান করবেন।

তোমাদের জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা।
তোমাদের সাফল্যেই আমাদের আনন্দ।

শুভেচ্ছান্তে,
[Re One Education Care]

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন বছরের আগমনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন আর নত...
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

নতুন বছরের আগমনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন করে শুরু করার প্রেরণা নিয়ে আসে।

আসুন, আমরা অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই।
নিজের জীবনকে সুন্দর ও সৎ পথে পরিচালিত করি, মানুষের উপকারে আসি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

এই নতুন বছর আমাদের জীবনে শান্তি, বরকত, সুস্থতা ও সফলতা বয়ে আনুক—এই কামনা করি।
পরিবার, সমাজ এবং দেশের জন্য ভালো কিছু করার নিয়ত নিয়েই শুরু হোক আমাদের পথচলা।

🌿 সবার জীবন হোক কল্যাণময় ও সুন্দর 🌿

শুভ নববর্ষ! 🌸

08/04/2026

Simple Present Tense Full Tutorial | Rules, Examples & Practice | Easy English Grammar | Class-1 Parves | Re One Education Care | Parves

25/03/2026

Article Full Class Bangla | SSC / HSC / Admission English | Parves | Re One Education Care
আজকের ক্লাসে আমরা শিখবো Article কাকে বলে, কত প্রকার,
A, An, The কখন ব্যবহার হয়, সব নিয়ম উদাহরণসহ।

এই ভিডিওতে যা যা আছে –
✔ Article definition
✔ Indefinite Article (A / An)
✔ Definite Article (The)
✔ Rules with examples
✔ SSC / HSC / Admission preparation
✔ Practice tips

English Grammar শিখতে আমাদের channel টি subscribe করুন।






20/03/2026

Number Grammar Class || Re One Education Care || Parve
Number Grammar Class এ আপনাকে স্বাগতম।
এই চ্যানেলে খুব সহজভাবে ইংরেজি গ্রামারের Number (Singular & Plural) শেখানো হয়। এখানে ধাপে ধাপে Rules, Examples, Exercise এবং পরীক্ষার প্রশ্ন সমাধান করানো হয়। এই চ্যানেলটি বিশেষভাবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। এই চ্যানেলে যা যা শিখতে পারবেনঃ
Number কাকে বলে
Singular Number
Plural Number
Rules ও Example
Exercise সমাধান
পরীক্ষার প্রশ্ন
সহজভাবে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি Subscribe করুন।
ধন্যবাদ।

20/03/2026

Parts of Speech in English Grammar Class-2 || Class 6–12 || Re One Education Care || Parves
ই ভিডিওতে আমরা English Grammar এর গুরুত্বপূর্ণ একটি বিষয় – Parts of Speech সহজভাবে শিখব।
এখানে Parts of Speech কি, কত প্রকার এবং প্রতিটির উদাহরণ বাংলা ও ইংরেজি সহ ব্যাখ্যা করা হয়েছে।

এই ভিডিওতে যা যা শিখবেনঃ
✔ Parts of Speech কাকে বলে
✔ Parts of Speech কত প্রকার
✔ Noun, Pronoun, Verb
✔ Adjective, Adverb
✔ Preposition, Conjunction
✔ Interjection
✔ সহজ উদাহরণ

এই ভিডিওটি Class 6, 7, 8, 9, 10, 11, 12 এবং English Grammar শিখতে আগ্রহী সবার জন্য খুবই উপকারী।

📚 যদি ভিডিওটি ভালো লাগে তাহলে
👍 Like
💬 Comment
🔔 Subscribe করতে ভুলবেন না।

Re One Education Care এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের কোনো প্রকার ভুলত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করি। যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি।

Address

মজিববাগ, সিদ্ধিরগঞ্জ
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Re One Education Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share