26/04/2026
“তৈরি হচ্ছে আগামী, গড়ে উঠছে নতুন স্বপ্নের প্রজন্ম।
আজকের ছোট্ট পদচারণাই একদিন নেতৃত্ব দেবে পুরো দেশকে।”
Bringing Excellence To Students
26/04/2026
“তৈরি হচ্ছে আগামী, গড়ে উঠছে নতুন স্বপ্নের প্রজন্ম।
আজকের ছোট্ট পদচারণাই একদিন নেতৃত্ব দেবে পুরো দেশকে।”
20/04/2026
এসএসসি পরিক্ষা কেন্দ্র, বন্দর -১ এর আসন বিন্যাস।
14/04/2026
নতুন বাংলা বছর, শুভ নববর্ষ ১৪৩৩
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 🎉🎊✨নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক।
বিদায় অনুষ্ঠান ২০২৬
12/04/2026
বিদায় অনুষ্ঠান ২০২৬
আমাদের অজিৎ কুমার স্যার
শুধু আমাদের নয়
বন্দরবাসির শিক্ষক ।
12/04/2026
বিদায় অনুষ্ঠান ২০২৬
09/04/2026
📢 বিসমিল্লাহির রাহমানির রাহিম
🎓 ২০২৬ইং সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান 🎓
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ-এর আয়োজনে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
📅 তারিখ: ১১ই এপ্রিল ২০২৬ইং (শনিবার)
🕚 সময়: সকাল ১১:০০ ঘটিকা
🌟 প্রধান অতিথি:
জনাব মোঃ ইমদাদ জাহিদ
উপসচিব (প্রশাসন ও সংস্থাপন)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
🌟 বিশেষ অতিথি:
জনাব মোঃ মোহসিন মিয়া
সহকারী সচিব (সভা ও লিগ্যাল সেল শাখা)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
🎤 প্রধান আলোচক:
শ্রী অজিত কুমার সাহা
অধ্যক্ষ.
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ
🎙 সঞ্চালনায়:
মোঃ রওশন আলী
উপাধ্যক্ষ, গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ
👑 সভাপতি:
জনাব রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ
💐 সদয় আমন্ত্রণ 💐
উক্ত অনুষ্ঠানে গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ-এর সকল ছাত্রছাত্রী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
🤲 সকলের দোয়া ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
#বিদায়_অনুষ্ঠান #দোয়া_মাহফিল
25/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩
২৬শে মার্চ—বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের এই প্রিয় মাতৃভূমি। তাঁদের অমর ত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং দেশ গঠনে নিজেদেরকে নিয়োজিত করতে।
স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারি।
এই মহান দিনে আমরা অঙ্গীকার করি—দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির পথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখব।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
20/03/2026
🌙✨
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ✨🌙
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এই ঈদ বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের জীবনে অনাবিল আনন্দ।
আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন। 🤲🌸
ঈদ মোবারক! 🌙✨
20/02/2026
বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জানাই জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি,
যাঁদের আত্মত্যাগের রক্তরাঙা পথ পেরিয়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।
ভাষা আন্দোলন-এর সেই অমর একুশ আজও আমাদের শিখিয়ে দেয়—
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার।
সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
তাঁদের ত্যাগের ঋণ কোনোদিন শোধ হবার নয়, তবে তাঁদের আদর্শ বুকে ধারণ করাই হোক আমাদের অঙ্গীকার।
আমার ভাষা, আমার গর্ব।
আমার বাংলা, আমার প্রাণ।