HridayXpress

HridayXpress

Share

যেহেতু চলে এসেছেন, একটু ঘুরে যাবেন 🤗

17/05/2026

📶 আপনার ফোনে আসলেই কতটুকু নেটওয়ার্ক আসে?

একবার স্ট্যাটাস বারটা দেখে কমেন্টে স্ক্রিনশট দিন তো! 👀

📱 কোন অপারেটর ব্যবহার করেন?
📶 এই মুহূর্তে কয়টা বার সিগন্যাল পাচ্ছেন?
🏠 রুমের ভিতরে নাকি বাইরে?

কমেন্টে স্ক্রিনশট ড্রপ করুন 👇




16/05/2026

ফোনের ব্যাটারি কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? 😩
চার্জ দিয়ে কিছুক্ষণ পরই ২০%?
সমস্যা কিন্তু আপনার ব্যাটারিতে না… সমস্যা কিছু Hidden Settings-এ!

আজই এই সেটিংসগুলো বন্ধ করুন👇
1. Background App Refresh
2. Auto Location Update
3. High Brightness Auto Mode
4. Unnecessary App Notifications
5. Google Sync সবসময় ON রাখা

এগুলো বন্ধ করলে যা হবে👇
* ব্যাটারি ২ গুণ বেশি টিকবে
* ফোন কম গরম হবে
* Performance দ্রুত হবে
* Charging কম লাগবে

বিশ্বাস না হলে ১ দিন ট্রাই করে দেখুন! 😎

আপনার ফোনে ব্যাটারি কতক্ষণ চলে? কমেন্টে জানান 👇

13/05/2026

🔥 Excel এর ১০টা Secret Shortcut 😲

আপনি যদি প্রতিদিন Microsoft Excel ব্যবহার করেন, তাহলে এই Shortcut গুলো আপনার অনেক সময় বাঁচাবে! ⏳

✅ Ctrl + C = Copy
✅ Ctrl + V = Paste
✅ Ctrl + Z = Undo
✅ Ctrl + S = Save
✅ Ctrl + Arrow Key = দ্রুত Data এর শেষে যাওয়া
✅ Alt + = = Auto Sum
✅ Ctrl + Shift + L = Filter চালু
✅ F2 = Cell Edit
✅ Ctrl + 1 = Format Option
✅ Ctrl + T = Table তৈরি

💡 Bonus Tip:
Alt + = চাপলেই Excel নিজে থেকেই Sum Formula বসিয়ে দিবে 😍

📌 এই পোস্ট Save করে রাখুন, পরে কাজে লাগবে!

👨‍💻 আরও Excel, Computer, Photoshop ও Editing Tips পেতে Follow করুন।

13/05/2026

আগেই বলে দিচ্ছি — আমি পুরোপুরি Gboard পার্সন! 😄
২০১৭ সালের দিকে SwiftKey ছেড়ে ধীরে ধীরে Gboard এ চলে আসি, আর ২০১৯ এর পর থেকে তো একেবারে সেটেলড। এরপর আর অন্য কোনো কিবোর্ডে মন বসে নাই!

বাংলা লেখার শুরুটা অবশ্য Ridmik দিয়েই।
আরও আগে Windows Phone ইউজ করতাম, তখন মাইক্রোসফট কিবোর্ডে অ-আ-ই স্টাইলে বাংলা লিখতাম 😅
তারপর Ridmik এ অভ্র স্টাইলে টাইপিং শুরু করি।

পরে Google Indic Keyboard আসলো, কিন্তু বাংলা লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেতো 🥲
তবে সময়ের সাথে সাথে Gboard অনেক ইমপ্রুভ করেছে। এখন বাংলা সাজেশন, স্পিড, মাল্টিল্যাঙ্গুয়েজ — সব মিলিয়ে আমার কাছে বেস্ট লাগে।

সবচেয়ে ভালো লাগে এর prediction system 🔥
পুরো শব্দ না লিখলেও ঠিকঠাক সাজেশন চলে আসে। ভুল লিখলেও বুঝে ফেলে! এতটাই অভ্যাস হয়ে গেছে যে এখন Gboard ছাড়া কিছুই ভালো লাগে না।

আর Pixel ফোনে Gboard এর haptics ভাই… এক কথায় আগুন! ❤️‍🔥
তবে একটা কথা মানতেই হবে — Samsung Keyboard এর haptics আর customization সত্যিই দুর্দান্ত। Clipboard history তো গড লেভেল 😮‍💨
কিন্তু বাংলা টাইপিংটা যদি আরেকটু ভালো হতো, তাহলে হয়তো ওটাই ইউজ করতাম।

Ridmik এখন আর আমার কাছে একটু স্লো লাগে।
তবুও বাংলা টাইপিংয়ের জন্য অনেকের কাছে এটা এখনও ফেভারিট ❤️

এবার আপনারা বলেন 👀
আপনার পছন্দের কিবোর্ড কোনটা?

⌨️ Gboard
⌨️ Samsung Keyboard
⌨️ Ridmik
নাকি অন্য কিছু? 😄


13/05/2026

আপনার হোম স্ক্রিনে কোন কোন উইজেট থাকতেই হবে? 👀

আমার ক্ষেত্রে Weather আর SOT উইজেট একদম মাস্ট!
Weather না দেখলে বাইরে যাওয়ার প্ল্যানই করতে পারি না 😄
আর SOT দেখে বুঝি—আজ ফোনটা বেশি ইউজ করলাম নাকি একটু কম!

হোম স্ক্রিনও আমি একদম ক্লিন রাখতে পছন্দ করি।
তাই শুধু দরকারি অ্যাপগুলোই রাখি সামনে:

📱 Dialer
💬 Messages
🌐 Chrome
📷 Camera

আর হোমে থাকে কিছু ডেইলি ইউজ অ্যাপ—
WhatsApp, Spotify, YouTube, Photos, Play Store ইত্যাদি।

আগে Telegram অনেক ইউজ করতাম, এখন আর তেমন না 😅
তবে Nothing ফোন ইউজ করার কারণে Nothing X অ্যাপটা রাখতেই হয়।

প্রায় ১০ বছর ধরে আমার সেটআপ খুব বেশি বদলায়নি 😄

এবার আপনাদেরটা দেখি!
কে কতটা ক্লিন, কে কতটা কাস্টমাইজড হোম স্ক্রিন ইউজ করেন? 🔥♥️

13/05/2026

জেনে নিন কোন AI কোন কাজের জন্য সবচেয়ে ভালো! 🚀

✍️ Writing & Content AI
🔸 ChatGPT – প্রশ্নের উত্তর, আইডিয়া ও কনটেন্ট লিখতে সাহায্য করে।
🔸 Copy.ai – মার্কেটিং কপি ও ব্লগ লেখে।
🔸 Jasper AI – বিজ্ঞাপন, ব্লগ ও ইমেইল লেখায় সহায়ক।
🔸 Grammarly – ইংরেজি লেখার ভুল ঠিক করে।
🔸 Quillbot – লেখাকে রি-রাইট ও প্যারাফ্রেজ করে।
🔸 Writesonic – কনটেন্ট ও কপি তৈরি করে।
🔸 Scalenut – SEO কনটেন্ট প্ল্যান করে।
🔸 INK – SEO ও মার্কেটিং রাইটিং একসাথে করে।

🎨 Design & Image AI
🔸 Canva AI – ডিজাইন ও কনটেন্ট সাজাতে সাহায্য করে।
🔸 Leonardo AI – AI ইমেজ ও আর্ট ডিজাইন করে।
🔸 Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
🔸 Adobe Firefly – AI ডিজাইন ও ইমেজ জেনারেশন টুল।
🔸 Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন তৈরি করে।
🔸 Remove.bg – এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
🔸 Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে দেয়।
🔸 Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
🔸 OpenArt – AI আর্ট ও ক্রিয়েটিভ ইমেজ তৈরি করে।
🔸 Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন বানায়।
🔸 AutoDraw – হ্যান্ড ড্রয়িংকে স্মার্ট ডিজাইনে রূপ দেয়।

🎬 Video & Presentation AI
🔸 Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
🔸 Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
🔸 Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
🔸 Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
🔸 Descript – টেক্সট দিয়ে ভিডিও এডিট করে।
🔸 Kaiber – AI ভিডিও অ্যানিমেশন তৈরি করে।
🔸 Heygen – AI ফেস ও ভয়েস ভিডিও বানায়।
🔸 SlidesAI – লেখা থেকে অটো প্রেজেন্টেশন বানায়।
🔸 Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।

🎵 Voice & Audio AI
🔸 ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
🔸 Play.ht – লেখা বা ব্লগকে ভয়েসে রূপ দেয়।
🔸 Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
🔸 Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক বানায়।
🔸 Beatoven – ভিডিও ও পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
🔸 Voicemod – ভয়েস চেঞ্জ ও ভয়েস ইফেক্ট দেয়।
🔸 Papercup – ভিডিও অন্য ভাষায় ডাব করে।
🔸 TTSMaker – টেক্সট থেকে স্পিচ জেনারেট করে।
🔸 Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।

💼 Business & Productivity AI
🔸 Notion AI – নোট, টাস্ক ও লেখায় সাহায্য করে।
🔸 Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
🔸 Tidio – ওয়েবসাইটের জন্য AI চ্যাটবট তৈরি করে।
🔸 NameSnack – বিজনেস নাম সাজেস্ট করে।
🔸 Designs.ai – লোগো, ভিডিও ও অডিও তৈরি করতে পারে।
🔸 Zyro AI Writer – ওয়েবসাইট কনটেন্ট লেখে।

📚 Utility & Smart AI Tools
🔸 ChatPDF – PDF পড়ে সারাংশ দেয়।
🔸 DeepL – প্রফেশনাল ট্রান্সলেশন দেয়।
🔸 TinyWow – ফ্রি PDF, ভিডিও ও ডকুমেন্ট টুলস দেয়।
🔸 FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা বের করে।
🔸 Hugging Face – বিভিন্ন AI ও NLP টুলসের প্ল্যাটফর্ম।
🔸 Replika – AI ভার্চুয়াল বন্ধু ও চ্যাট সঙ্গী।
🔸 AI Dungeon – ইন্টার‍্যাকটিভ AI গল্প তৈরি করে।

✨ AI এখন শুধু ভবিষ্যৎ না, বর্তমানেও কাজকে করছে দ্রুত, সহজ ও স্মার্ট!

আপনার সবচেয়ে পছন্দের AI টুল কোনটি? 👇

11/05/2026

ইন্টারনেট বলে দুনিয়ায় আলাদা একটা জিনিস আছে — এটা প্রথম বুঝি ২০০৬ সালের দিকে। এক মামার GPWorld চালানো Nokia 6600 ফোনে ওয়ালপেপার, গেমস আর রিংটোন ডাউনলোড হতে দেখে মাথায় যেন ঝড় বয়ে গিয়েছিল! 😄

তারপর ২০০৭ সালে জীবনের প্রথম ইন্টারনেট ব্যবহার করি একটা চায়না ফোনে, ফোনের ডিফল্ট WAP Browser দিয়ে। তখন ৫KB এর একটা WAP পেজ লোড হতেও মনে হতো যুগ লেগে যাচ্ছে। সেই অপেক্ষা, সেই excitement — এখনও একদম পরিষ্কার মনে আছে।

২০০৮ সালে নিজের একটা নোকিয়া ফোন পাই। শুরুতে নোকিয়ার ডিফল্ট ব্রাউজারই ব্যবহার করতাম। তারপর একদিন আবিষ্কার করি Opera Mini 4!
ভাই, এটা ছিল একেবারে অন্য লেভেলের অনুভূতি। মনে হয়েছিল সাইকেল চালানো থেকে হঠাৎ ভবিষ্যতের কোনো গাড়িতে উঠে গেছি! 😅

পেজ মুহূর্তেই লোড নিত, পিসি ওয়েবসাইট পর্যন্ত ফোনে ওপেন হতো, এমনকি মাউস পয়েন্টারও দেখা যেত! সেই excitement এ টানা দুই রাত ঠিকমতো ঘুম হয়নি। 🔥

এরপর ২০০৯ সালের শুরুতে প্রথম হাতে পাই UC Browser — তাও আবার পুরো চাইনিজ ভাষায়! কিন্তু এর download speed দেখে সত্যিই মাথা ঘুরে গিয়েছিল। একসাথে ৫–১০টা ফাইল ডাউনলোড করা যেত, আর speed ছিল একদম ঝড়ের মতো। Download fail বলতে কিছুই ছিল না যেন!

একই সময়ে পিসিতে ব্যবহার শুরু করি Mozilla Firefox আর Internet Explorer। Internet Explorer খুবই slow লাগত, tab browsing ও তেমন ছিল না। তাই খুব দ্রুতই Firefox এ permanently shift হয়ে যাই।

আমার কাছে আসল “real web browsing” experience শুরু হয়েছিল Opera Mini দিয়েই। বিশেষ করে Opera Mini 4 Nokia Java S40 V2/V3 ফোনগুলোতে অসাধারণ চলত। পরে Opera Mini 5 Beta এ যখন modern UI আর বড় বড় Speed Dial দেখলাম, তখন তো মনে হয়েছিল ভবিষ্যতের browser ব্যবহার করছি! ❤️

তবে Opera Mini 6 আমার Java ফোনে একটু lag করত। কিন্তু Symbian ফোনে? ভাই… একদম উড়ে চলত! 🚀

এই স্মৃতিগুলো লিখতে গেলে পোস্ট ২০০০ শব্দ পার হয়ে যাবে।
অনেক স্মৃতি, অনেক অনুভূতি জড়িয়ে আছে এই পুরোনো ইন্টারনেট দিনের সাথে। ❤️

আপনারও যদি এমন কোনো internet nostalgia থাকে, কমেন্টে শেয়ার করুন। পুরোনো সেই দিনগুলো revisit করতে সত্যিই অন্যরকম ভালো লাগে… 😊

#বাংলা_টেক

11/05/2026

যেহেতু এখন ফেসবুক নিয়েই কাজ করি, তাই মাঝে মাঝেই একটা প্রশ্ন মাথায় আসে — মানুষ এখন সবচেয়ে বেশি কিসে ফেসবুক ব্যবহার করে? 🤔
Facebook App, Lite, নাকি এখনও কেউ Browser দিয়ে চালান? 😄

আমার প্রথম ফেসবুক একাউন্ট ছিল ২০০৯ সালের দিকে। পরে ২০১৩ সালে ভুল করে আইডিটাকে পেজে কনভার্ট করেছিলাম 😅 ফলে সেই পুরোনো একাউন্টটাই হারিয়ে যায়। এখনকার একাউন্ট সম্ভবত ২০১৪ সালের।

শুরুর দিকে কিন্তু মোবাইলে Facebook App ছিল না বললেই চলে। বেশিরভাগ মানুষ Opera Mini দিয়েই ফেসবুক চালাতো। তখনকার ফেসবুক মানেই ছিল বারবার page reload! 😅
একটা পোস্ট দিলে reload, comment দেখতে reload, chat করতে reload! Java ফোনে তখন JavaScript ঠিকমতো কাজই করতো না।

পরে Facebook জাভা ফোনের জন্য অ্যাপ আনে, কিন্তু আমার কাছে সেটা অনেকটা eBuddy-এর মতো লাগতো। কারণ eBuddy তখন ছিল একদম জাদুর মতো একটা অ্যাপ! 🔥
Real-time chat করা যেতো, একদম PC style এ। সাথে Nimbuzz, Mig33 — এগুলো তো তখনকার online আড্ডার রাজা ছিল 😍

আর UC Browser! আহা! তখন মনে হতো এটাই পৃথিবীর fastest browser 🚀
ফেসবুক খুলতো একদম lightning speed এ 😄

আমি নিজেও অনেকদিন Browser দিয়েই Facebook ব্যবহার করেছি। প্রায় ২০১৭ সাল পর্যন্ত Chrome/UC Browser থেকেই চালাতাম। এখন অবশ্য বেশিরভাগ মানুষ Facebook App বা Lite ব্যবহার করে। তবে PC তে এখনও Browser-ই আমার কাছে best 💻

এখন আপনার পালা 😊
আপনার Facebook account কত সালের?
প্রথম Facebook ব্যবহারের স্মৃতি মনে আছে?
Opera Mini, eBuddy, Nimbuzz, Mig33 — এগুলোর নাম শুনলে এখনও nostalgia লাগে? 😄

কমেন্টে আপনার পুরোনো স্মৃতিগুলো শেয়ার করুন ❤️

18/04/2026

💸 আজ থেকেই আয় শুরু করুন!
ঘরে বসে মোবাইল/ল্যাপটপ দিয়েই কাজ করে ইনকাম করতে পারেন 😍
শুধু দরকার ইচ্ছা + সময় + শেখার মানসিকতা।

🏆 ঘরে বসে আয় করার ৭টি ফ্রি ওয়েবসাইট:

1️⃣ Fiverr
ছোট ছোট কাজ করে আয় করুন (Logo, Writing, Video Edit, Data Entry)

2️⃣ Upwork
বড় বড় ক্লায়েন্টের সাথে কাজ করার জনপ্রিয় মার্কেটপ্লেস।

3️⃣ Freelancer
নতুনদের জন্যও ভালো সুযোগ আছে।

4️⃣ Canva
ডিজাইন শিখে পোস্টার, CV, Logo বানিয়ে আয় করুন।

5️⃣ YouTube
ভিডিও বানিয়ে views থেকে আয় করুন।

6️⃣ page
রিলস/ভিডিও/কনটেন্ট দিয়ে ইনকাম করা যায়।

7️⃣ TikTok Creator / Affiliate
ভিডিও বানিয়ে কমিশন আয় করুন।

🔥 শুরু করতে যা লাগবে:

✅ মোবাইল বা ল্যাপটপ
✅ ইন্টারনেট
✅ প্রতিদিন ১-২ ঘণ্টা সময়
✅ ধৈর্য

⚠️ মনে রাখবেন:

একদিনে টাকা আসে না। Skill শিখে নিয়মিত কাজ করলে আয় হবেই।

💬 আপনি কোনটা দিয়ে শুরু করতে চান? কমেন্ট করুন👇
📌 এমন আরও পোস্ট পেতে Follow দিন।

06/04/2026

আপনি যদি Microsoft Excel ব্যবহার করে salary sheet বানাতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য 🔥

মাত্র ৫ মিনিটেই তৈরি করুন professional salary sheet 👇

🧾 Step 1: Column তৈরি করুন

Excel-এ নিচেরগুলো লিখুনঃ
👉 Name
👉 Basic Salary
👉 House Rent
👉 Medical
👉 Bonus
👉 Total Salary

🧮 Step 2: Formula ব্যবহার করুন

Total Salary calculate করতে লিখুন👇

👉 =SUM(B2:E2)

এতে Basic + Allowance সব auto যোগ হয়ে যাবে 😍

📉 Step 3: Tax / Deduction (Optional)

👉 Column add করুন: Tax / Deduction
👉 Formula:
=F2 - G2

🎨 Step 4: Design সুন্দর করুন

✔ Table format দিন
✔ Header bold করুন
✔ Border add করুন

💾 Step 5: Save & Print

👉 File → Save As → Excel / PDF

🎯 Bonus Tips

✔ Auto Fill ব্যবহার করুন (drag করে)
✔ Filter option ব্যবহার করুন
✔ আলাদা Sheet এ monthly data রাখুন

🔥 এখন আপনি নিজেই Salary Sheet তৈরি করতে পারবেন!

👉 বুঝতে পেরেছেন? Comment করুন “YES”
👉 পোস্টটি Share করুন আপনার বন্ধুদের সাথে ❤️

#️⃣

06/04/2026

🖥️ Windows 11 এর 10টি Hidden Feature 😲 (আপনি জানতেন?)

আপনি যদি Windows 11 ব্যবহার করেন, তাহলে এই hidden features গুলো জানলে আপনার কাজ হবে আরও সহজ ও fast 🚀

চলুন দেখে নেওয়া যাক 👇

1. Snap Layouts (Smart Window Setup)

মাউস hover করলেই screen split করে কাজ করতে পারবেন 💻

2. Virtual Desktop

একই PC-তে একাধিক desktop ব্যবহার করুন 😎
👉 Work + Personal আলাদা রাখুন

3. Voice Typing 🎤

Typing করতে ইচ্ছা করছে না?
👉 Press Win + H → কথা বললেই লেখা হবে

4. Clipboard History 📋

Copy করা সব কিছু save থাকবে
👉 Press Win + V

5. Focus Sessions ⏱️

Study বা কাজে মনোযোগ বাড়াতে built-in timer

6. Auto HDR 🎮

Gaming করলে graphics আরও realistic হবে

7. Widgets Panel 📊

Weather, news, updates এক জায়গায়
👉 Press Win + W

8. Hidden Start Menu ⚡

👉 Right-click on Start (Win + X)
Advanced tools access পাবেন

9. Storage Sense 🧹

Auto junk file delete করে PC fast রাখে

🔟 Shake to Minimize

একটা window shake করলেই বাকি সব minimize 😲

🎯 Bonus Tip

✔ Regular update রাখুন
✔ SSD ব্যবহার করলে performance 2x বাড়বে

🔥 এই features গুলো জানলে আপনি হবেন Pro User!

👉 কয়টা feature আগে জানতেন? Comment করুন 👇
👉 পোস্টটি Share করে বন্ধুদের জানিয়ে দিন ❤️

Want your school to be the top-listed School/college in Narayanganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Narayanganj