হালিমা সাদিয়া রাযিঃ বালিকা মাদরাসা

হালিমা সাদিয়া রাযিঃ বালিকা মাদরাসা আধুনিক জ্ঞান সমৃদ্ধ ধর্মীয় শিক্ষায় আদর্শ মা গঠনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

আসসালামু আলাইকুম।  হালিমা সাদিয়া (রাযিঃ) মাদরাসা-এর বার্ষিক প্রতিযোগিতা ও মেধা যাচাই অনুষ্ঠানের পুরস্কার ও উপহারসামগ্রী ...
30/08/2026

আসসালামু আলাইকুম।
হালিমা সাদিয়া (রাযিঃ) মাদরাসা-এর বার্ষিক প্রতিযোগিতা ও মেধা যাচাই অনুষ্ঠানের পুরস্কার ও উপহারসামগ্রী সম্পূর্ণ প্রস্তুত!
​আমাদের কৃতি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতিস্বরূপ তাদের হাতে এসব সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।

24/06/2026

🌙 মহররম ও আশুরার রোজা 🌙
​এক বছরের গুনাহ মাফ ও অফুরন্ত সওয়াব লাভের মাস। সুন্নাহ বজায় রাখতে ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম (২৫-২৬ জুন বা ২৬-২৭ জুন) রোজা রাখার প্রস্তুতি নিন।
​আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। 🤲✨

23/06/2026

আসসালামু আলাইকুম,
​সম্মানিত অভিভাবক ও ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের মাদ্রাসায় পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও সুপরামর্শের লক্ষ্যে রাবে জামাত থেকে তাকমিল জামাত পর্যন্ত "সফল পরীক্ষার্থী" বিষয়ক একটি বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে।
​কোর্সটি আগামীকাল ২৪ ও ২৫ জুন, (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

সময়ের প্রতিটি অংশই অত্যন্ত মূল্যবান, একে অবহেলা করার কোনো সুযোগ নেই। ইহকাল ও পরকাল—উভয় জগতেই সফলতা অর্জনের একমাত্র মাধ্য...
26/05/2026

সময়ের প্রতিটি অংশই অত্যন্ত মূল্যবান, একে অবহেলা করার কোনো সুযোগ নেই। ইহকাল ও পরকাল—উভয় জগতেই সফলতা অর্জনের একমাত্র মাধ্যম হলো সময়ের সঠিক ব্যবহার। তবে কিছু কিছু সময় এমন রয়েছে, যা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ ও বরকতময়। এগুলো মূলত মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, যেন বান্দা এর মাধ্যমে বেশি বেশি সওয়াব ও ফায়দা অর্জন করতে পারে।
তেমনই একটি অতি মূল্যবান ও বরকতময় সময় হলো আসন্ন আইয়ামে তাশরিক।
​জিলহজ মাসের ০৯ থেকে ১৩ তারিখকে ''আইয়্যামে তাশরীক'' বলা হয়।

(তাশরিক' শব্দের অর্থ হলো রোদে মাংস শুকানো। প্রাচীনকালে ফ্রিজ বা আধুনিক সংরক্ষণের ব্যবস্থা ছিল না। তাই এই দিনগুলোতে কুরবানীর মাংস দীর্ঘদিন সংরক্ষণ করার উদ্দেশ্যে রোদে দেওয়া হতো। মাংস রোদে শুকানোর এই প্রাচীন ঐতিহ্য থেকেই মূলত এই দিনগুলোর নামকরণ হয়েছে ‘আইয়ামে তাশরিক)।
৯ জিলহজের ফজর থেকে শুরু করে ১৩ জিলহজের আসর পর্যন্ত প্রতিটি ফরয সালাতের পর একবার (পুরুষদের জন্য উচ্চস্বরে এবং নারীদের জন্য মনে মনে) তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব।

আমরা কুরবানীর সময় যতটা আনন্দিত হই, আনন্দের সাথে সাথে আল্লাহর জিকিরও যেন ঠিক ততটা গুরুত্ব দিয়ে করি। আল্লাহ সবাইকে কুরবানী করার তাওফিক দান করুন এবং আমাদের কোরবানি, ত্যাগ ও সমস্ত ইবাদত কবুল করে নিন। আমীন।

24/05/2026
11/05/2026

বিসমিল্লাহির রহমানির রহিম।আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ​আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে দ্বীনি ইলম ও সঠিক তারবিয়াতের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান "হালিমা সাদিয়া (রাযিঃ) বালিকা মাদরাসা"-র অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম।
​একজন আদর্শ মা পারেন একটি আদর্শ জাতি উপহার দিতে। আর একজন আদর্শ মা গড়ার জন্য প্রয়োজন সঠিক দ্বীনি শিক্ষা। সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা।

​আমাদের বিশেষত্বসমূহ:
✅ পূর্ণাঙ্গ নেসাব: শিশু শ্রেণি থেকে শুরু করে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত পাঠদানের সুব্যবস্থা।
✅ বোর্ড অন্তর্ভুক্তি: বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর অন্তর্ভুক্ত।
✅ নিরাপত্তা ও পর্দা: সম্পূর্ণ নিরাপদ ও পর্দানশীন পরিবেশে ছাত্রীদের পাঠদান এবং সার্বক্ষণিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
✅ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী: নিষ্ঠাবান শিক্ষক ও শিক্ষিকা দ্বারা প্রতিটি জামাতের বিশেষ গুরুত্ব প্রদান।
✅ সমন্বিত শিক্ষা: দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, গণিত ও ইংরেজি সহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় শিক্ষাদান।
✅ নিবিড় তত্ত্বাবধান: বিভাগীয় জিম্মাদার কর্তৃক প্রতিটি বিভাগ পরিচালনা, যাতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়।
✅ সুন্নতের অনুশীলন: কেবল পাঠ্যবই নয়, বরং আমলি মশকের মাধ্যমে ছাত্রীদের সুন্নতের বাস্তব অনুশীলন করানো।
✅ আধুনিক ব্যবস্থাপনা: ছাত্রীদের শৃঙ্খলার জন্য আধুনিক ডিজিটাল পাঞ্চ মেশিনে হাজিরা প্রদান।
✅ উন্নত সুবিধা: পড়াশোনার সুবিধার্থে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।

​ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন।
​📍 ঠিকানা: তালা ফ্যাক্টরি মোড়, মাসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
📞 সার্বিক যোগাযোগ:
01924-540127
01921-683883

Address

তালা ফ্যাক্টরি মোড়, মাসদাইর, নারায়ণগঞ্জ।
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when হালিমা সাদিয়া রাযিঃ বালিকা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category