জীববিজ্ঞান খুঁটিনাটি

জীববিজ্ঞান খুঁটিনাটি

Share

Education website

07/02/2023

একাদশ দ্বাদশ শিক্ষা স্তরটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তর দুটির মধ্যে যোগ্ সূত্র রক্ষা ছাড়াও এ স্তর উচ্চশিক্ষার ভিত্তি রূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি জীববিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। বিভিন্ন শাখায় নবতর জ্ঞানের উন্মেষ, নতুন নতুন তথ্য ও রহস্যের উদঘাটনই জীববিজ্ঞানের গুরুত্ব লাভের কারণ।

জীববিজ্ঞানের শিক্ষার মান উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় যুগোপযোগী আধুনিক শিক্ষাক্রমের এক নতুন সুন্দর ধারা প্রচলন করেছেন। জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান শিক্ষাক্রমটি বিশ্বের সকল উন্নত দেশের শিক্ষাক্রমের সমমানের করা হয়েছে।

অনেক শিক্ষার্থী আছে যারা জীববিজ্ঞান বিষয়টিকে অনেক কঠিন ভাবে দেখে। জীববিজ্ঞান বইয়ের প্রত্যেক অধ্যায় পাঠ্যক্রম অনুযায়ী সাজানো হয়েছে। সর্বাধুনিক তত্ত্ব ও তথ্যাবলী দিয়ে আর ধারাবাহিকভাবে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছে। চেষ্টা করব শিক্ষার্থীদের কাছে ভাষাগুলোকে আরো সহজভাবে উপস্থাপন করার। সুষ্ঠু এবং নির্ভুলভাবে উপস্থাপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এবং ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য পাঠক পাঠিকা বিশেষ করে শিক্ষকবৃন্দের কাছ থেকে মূল্যবান পরামর্শ আশা করব। খুব শীঘ্রই এই পেজ থেকে জীববিজ্ঞান সম্পর্কিত তথ্য আসবে.......

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka
ZIP