18/12/2025
Sharif Osman Hadi No More (!)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক শরিফ ওসমান হাদির ইন্তেকালে লজিক অফ বাংলাদেশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রাম, সাহসী কণ্ঠস্বর ও আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় ও অবিচল।
লজিক অফ বাংলাদেশ তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছে এবং শোকাহত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তাঁকে শহিদের মর্যাদায় কবুল করুন এবং আমাদের সবাইকে তাঁর আদর্শ অনুসরণ করে সত্য ও ন্যায়ের পথে চলার শক্তি দান করুন।