Narail Volunteers

Narail Volunteers Narail Volunteers is a non-prolitical social organization.Here young people work as volunteers.They

13/02/2026

জনগণের চূড়ান্ত রায়ে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।

২০২০ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভের পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। সেই চিঠিটি আজ স্মরণ করছি ...

আমি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে গত ৫ বছর ধরে দেশের বাইরে নানা সুযোগ থাকা সত্ত্বেও শিশুদের কথা ভেবে দেশেই থেকে কাজ করে গিয়েছি । এই পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে নিখোঁজ শিশুদের জন্য “MUN Alert (Missing Urgent Notification)” চালু করতে পারা।

গত ১ বছরের বেশি সময় ধরে ধারাবাহিক প্রচেষ্টা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা এবং অসংখ্য স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে ১৩ জানুয়ারি এটি কার্যকর করা সম্ভব হয়েছে, যা বিশ্বের Amber Alert মডেলের অনুপ্রেরণায় তৈরি। তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে; পূর্ণাঙ্গ জাতীয় Child Alert System হিসেবে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় সহায়তা ও নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন।

বাংলাদেশে এখনও অসংখ্য পরিবার তাদের হারিয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় আছে। কোনো বাবা-মায়ের যেন বছরের পর বছর সন্তান খুঁজে বেড়াতে না হয় এটি রাষ্ট্রের দায়িত্ব।

একই সাথে আরেকটি নীরব সংকট চলছে। অনেক কিশোর-কিশোরী সাইবার বুলিং, অনলাইন হয়রানি, সামাজিক চাপ ও পড়াশোনার মানসিক চাপে ভুগছে। দুঃখজনকভাবে আমরা ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও দেখেছি। তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি শক্তিশালী জাতীয় সহায়তা ব্যবস্থা প্রয়োজন। যেটা নিয়েই আমরা কাজ শুরু হয়েছিল এবং চলছে ।

আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয় একজন শিশু অধিকারকর্মী হিসেবে শুধু অনুরোধ করছি শিশুদের নিয়ে আমাদের ভাবতেই হবে । নাহলে আমরা ওদের হারাবো যেমন জুলাই আন্দোলনে শহিদ এবং যুবদল নেতা জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমরা কিন্তু বাঁচাতে পারিনি ...আমার নিজের জেলা মাগুরাতে আছিয়ার ঘটনা যখন ঘটেছিল আমি ঢাকা মেডিকেলে আছিয়ার পরিবারের সঙ্গে ছিলাম তখন তারেক রহমান নিজে আছিয়ার মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছিল দুঃখ জনক হলেও সত্যই আছিয়ার মত আরও অনেক ফুল প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছে এবং হচ্ছে । আমরা রাস্তায় কোন পথশিশু দেখতে চাইনা। ফ্যামেলি কার্ডের মত বিশেষ কোন উদ্যোগ নিতে হবে ।

সর্বোপরি শিশু সুরক্ষা, কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং অনলাইন নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানাই ।

আবারও অভিনন্দন !

- সাদাত রহমান
আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার ২০২০ বিজয়ী

দেশের প্রথম পরিবেশবান্ধব শহর গড়ার লক্ষ্যে নড়াইল ভলান্টিয়ার্স নতুন করে যাত্রা শুরু করেছে, যেখানে নড়াইলের সকল সামাজিক সংগঠ...
15/10/2024

দেশের প্রথম পরিবেশবান্ধব শহর গড়ার লক্ষ্যে নড়াইল ভলান্টিয়ার্স নতুন করে যাত্রা শুরু করেছে, যেখানে নড়াইলের সকল সামাজিক সংগঠনকে সাথে নিয়ে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে কাজ করা হবে।এসডিজি (SDG) নির্দেশিকা মেনে নড়াইলকে সবুজ ও টেকসই শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা পরিবেশগত নানা উদ্যোগ গ্রহণ করব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের এই পদক্ষেপ একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রাথমিক ভাবে আজ একটি সুন্দর আলোচনা সভা হলো যেখানে নড়াইল ভলান্টিয়ার্স এর সদস্যরাসহ স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, ঊষার আলো ফাউন্ডেশনের মিনহাজুল ইসলামসহ তাদের সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা শুধু বর্তমান নয়, ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি সুন্দর ও স্বাস্থ্যকর পৃথিবী নিশ্চিত করতে অব্যাহত থাকবে।

Let's build 💪Happy Independence Day 🇧🇩
26/03/2023

Let's build 💪
Happy Independence Day 🇧🇩

নড়াইল ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2022

নড়াইল ভলান্টিয়ার্স এর পক্ষ থেকে সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

13/12/2022

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ নামে বিশ্বজুড়ে ব্যাক্তি এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে নানাবিধ কর্মসৃষ্টি গ্রহণ করা হয়। যে কর্মসূচির এবারের প্রতিপাদ্য, "UNITE ! Activism to End Violence Against Women and Girls."

জাতিসংঘ উন্নয়ন সংস্থা বাংলাদেশ (ইউএনডিপি) ‘সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম’ কর্মসূচির অংশ হিসেবে “Advancing Youth Activism to Address Gender Based Violence: Taking Youth from the WSPP campaign” নামে একটি কর্মকান্ড পালন করছে।

সিক্সটিন ডেইজ অব এক্টিভিজম এর কর্মসূচির অংশ হিসেবে ইউএনডিপির নেওয়া উক্ত কর্মকান্ডটি নড়াইলে Narail Volunteers গত ৮ই ডিসেম্বর, ২০২২ চিত্রা রিসোর্ট, নড়াইলের কনফারেন্স হলে আয়োজন করেছে।

‘’Advancing Youth Activism to Address: Gender-Based Violence" was held yesterday in Narail district jointly organized by...
09/12/2022

‘’Advancing Youth Activism to Address: Gender-Based Violence" was held yesterday in Narail district jointly organized by United Nations Development Programme in Bangladesh, Narail Volunteers and Young Bangla

This workshop was organized as part of the Campaign on 'Women's Safety in Public Places.'


Eid Al-Adha Mubarak to you all....
10/07/2022

Eid Al-Adha Mubarak to you all....

08/05/2022
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...
14/04/2022

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...

মহান স্বাধীনতা দিবসে দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🤲
26/03/2022

মহান স্বাধীনতা দিবসে দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🤲

Address

Chitra Resort
Narail

Alerts

Be the first to know and let us send you an email when Narail Volunteers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share