04/04/2025
"ব্যাচ ক্রিকেট সিজন ৮ নিয়ে কিছু অনুভূতি"
ব্যাচ ক্রিকেট ও রাজনৈতিক প্রভাবঃ
১. এবারের ব্যাচ ক্রিকেটে প্রধান স্পন্সর ছিলেন বিএনপি-সম্পর্কিত নেতাকর্মীরা, এবং শেষাংশজুড়ে শুধুমাত্র তাদের প্রশংসা করা হয়েছে।
২. এটি লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়কেন্দ্রিক কোনো নিরপেক্ষ অনুষ্ঠান ছিল না, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে।
৩. স্কুল কেন্দ্রিক অনুষ্ঠানে কোন শিক্ষক কেউ প্রাইজ গিভিং সিরিমনিতে উপস্থিত ছিলেন না এটা একটা মারাত্নক লেভেলের ভুল ছিল যেটা একদমই অনুচিত। মঞ্চে উপবিষ্ট সবাই ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং বক্তব্য হয়েছে তাদের পদ পদবি ও গুনকীর্তণের ভেতর দিয়ে।
রাজনীতির অপব্যবহারঃ
১. যদি স্কুলের ব্যাচের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা মূল লক্ষ্য হয়, তাহলে ২০১১ ব্যাচ ভবিষ্যতে এমন কোনো আয়োজনে অংশগ্রহণ করবে না।
২. ফাইনালে বক্তব্য রাখা ব্যক্তিরা বিএনপি নেতাদের প্রশংসা করতে ব্যস্ত ছিলেন, আয়োজক ছিল ২০১৪, সেখানে কার আত্নীয় কে এবং রাজনৈতিক পরিচয় এগুলা বেশি গুরুত্ব পেয়েছে যা একবারেই গ্রহণযোগ্য নয়। যদি রাজনীতিই বেশি গুরুত্বপুর্ণ হয়ে থাকে তাহলে তাদের উচিত স্কুল ও ব্যাচের নাম বাদ দিয়ে দলীয় কায়দায় টিম করে অনুষ্ঠান করা(এটা সাজেশন মাত্র) অথচ ২০১১ এবং ২০১৮ বা অন্য কোন ব্যাচকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি।
৩. বক্তব্য শুনে মনে হয়েছে, যেন ২০১১ ও অন্য ব্যাচের কেউই উপস্থিতিই ছিল না।
৪. আলোচনার মাঝে এমন কোন অংশ ছিল না যেখানে শিক্ষার্থীদের মানোন্ননে কিভাবে কাজ করবে বা রোডম্যাপ।
অনুষ্ঠানের মান ও পক্ষপাতিত্বঃ
১. আমাদের স্কুলের অনুষ্ঠানের মান আরও উন্নত করার কথা বলা হলেও, বাস্তবে তা কেবল নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে।
২. লোহাগড়া স্কুল কোনো বহিরাগত আর্থিক সহায়তা নেয় না, বরং তাদের এডহক কমিটি এতটাই ক্ষমতাধর যে, জুনিয়র ব্যাচরা কোনো বিরোধিতা করার সুযোগই পায় না(বক্তব্যের ভেতরে ২ স্কুলের অনুষ্ঠান ও সার্বিক তুলনা করা হয়)। তাদের এডহক কমিটি ও স্কুলের সাবেক শিক্ষার্থী+স্কুলের টিচার+কমিটির এত জোর বন্ডিং সচারচর দেখা যাই না, তাদের বন্ডিং এর তুলনার আমাদের বন্ডিং খুবই নগন্য। যে কারণে আমাদের স্পনসরশীপ খুজে বেড়ানোর জন্য রাজনৈতিক ব্যক্তিদের কাছে ধরনা দেওয়া লাগে এবং তাদের পা লেহন করা লাগে।
৩. প্রাইজ মানি আগের থেকে বাড়ানো হয়ছে যাতে ব্যক্তিবর্গদের সুনাম ও গীত গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলছে।
৪. একজন ব্যক্তি স্কুলের সাবেক শিক্ষার্থী হতে পারেন আবার তার রাজনৈতিক পরিচয় ও থাকতে পারে। কিন্তু এখানে দেখা গিয়েছে ব্যক্তিপরিচয় থেকে রাজনৈতিক পরিচয় নিয়ে বেশি টানা হ্যাচড়া করা হয়েছে। স্কুলের অনুষ্ঠানে বা স্কুলের কর্মকান্ডে যখন কোন ব্যক্তি উপস্থিত হবেন দয়া করে তার রাজনৈতিক পরিচয় স্কুল বাউন্ডারির বাইরে রাস্তায় রেখে আসবেন।
৫. এখানে প্রতিটা টিম/ব্যাচ এন্ট্রি ফি দিয়ে অংশগ্রহণ করেছে সো প্রত্যকে যথাযথ সম্মানের দাবিদার(ছোট/বড়) সবাই।
৬. স্কুলের অনেক সাবেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন, তাদের দাওয়াত করলেও খেলাধুলা করার পাশাপাশি বাস্তব জীবনমুখী অনেক নির্দেশনা পাওয়া যেত যা আমাদের অ জুনিয়দের এগিয়ে যাওয়া জন্য সহায়ক কিন্তু আমরা শুনলাম দীর্ঘ ৯০% অহেতুক বক্তব্য। এইসব ফাইজলামি থেকে বের হয়ে আসার জন্য আগামীতে বিশেষ অনুরোধ রইল।
২০১৮ ব্যাচের অভিনন্দন ও সতর্কবার্তাঃ
যাই হোক, ২০১৮ ব্যাচকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন!
বিশেষ দ্রষ্টব্য: যদি কেউ এতে আপত্তি করেন, তাহলে প্রাইজ গিভিং অনুষ্ঠানের পুরো বক্তব্যের ভিডিও চেক করে দেখতে পারেন। আশা করি, উত্তর খুঁজে পাবেন!