17/11/2022
🔵 প্রিয় HSC পরীক্ষার্থী, সবাইকে Dr Bappi SBM এর পক্ষ থেকে শুভেচ্ছা। কিছুদিনের মধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হতে যাচ্ছে। এবং তোমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে, যেহেতু উচ্চশিক্ষার জন্য তোমাদের প্রস্তুতি খুব দ্রুতই শুরু করতে হবে। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এইসময়টা তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়।
🔵 অধিকাংশ কোচিং সেন্টারগুলোর মিষ্টি কথার প্রলোভনে একটা ভুল সিদ্ধান্ত তোমার এবং তোমার পরিবারের সারাজীবনের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। এসব কোচিং সেন্টারগুলোর কথা শুনলে মনে হবে, মেডিকেলে চান্স পাওয়া মনে হয় ঘুমানোর মতোই সহজ, যদিও আদতে তা একদমই নয় বরং চান্স পেতে হলে তোমার প্রচন্ডরকম পরিশ্রম করতে হবে।
🔵 এসব কোচিং সেন্টারগুলোর সাকসেস রেশিও খোজ নিলেই সেটা বুঝতে পারবে। এই বছর ২০২২ সালে বিভাগের প্রতিষ্ঠিত কোচিং এ ৪০০০/৫০০০ স্টুডেন্ট ভর্তি হয়ে চান্স পাচ্ছে নগন্য সংখ্যক । আর নড়াইলের কোন কোচিং এ ১০০ এর উপর স্টুডেন্ট ভর্তি হয়ে চান্স পেয়েছে মাত্র ৫/৬ জন। সেখানে Dr Bappi Special Batch for Medical (SBM) থেকে মাত্র ১৮ জনে চান্স পেয়েছে ৮ জন। অর্থাৎ, সাকসেস রেশিও ৪৫% ।
🔵 তাই আমার পরামর্শ, এবছর যারা নড়াইল থেকে মেডিকেলে চান্স পেয়েছে বা পায়নি, তাদের কাছে থেকে ভালো করে জেনে নাও যে তারা কেন চান্স পেয়েছে বা কেন পায়নি। তাহলে আশাকরি সুস্থ একটি ধারণা পাবে এবং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সেটি তোমাকে সাহায্য করবে।
🔵 আমি সবসময়ই মনে করি, সাফল্যের (মেডিকেলে চান্স পাওয়ার) কোন শর্টকাট ওয়ে নেই। মেডিকেলে চান্স পাওয়ার জন্য নিজের পড়াশুনার পাশাপাশি সার্বক্ষণিক ২৪/৭ একজন মেন্টর প্রয়োজন। Dr Bappi SBM তোমাকে সবসময়ই সেই সাপোর্ট দিবে। শুধু তাই নয়, তোমাদের সবসময় মনিটরিং করার জন্য নতুনত্ব হিসেবে থাকছে রিডিং রুমের ব্যবস্থা যেখানে তোমরা যেকোন সময় এসে পড়াশুনা করতে পারবে। আর সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং পরীক্ষা তো থাকছেই।
🔵 Dr Bappi SBM এ তোমাদের সবাইকে স্বাগতম। শুধু বলবো, মিষ্টি কথার প্রলোভনে না পড়ে চিন্তাভাবনা এবং যাচাই করে সিদ্ধান্ত নাও। তোমাদের জন্য প্রথম ৪ টি ক্লাস ফ্রি থাকবে।
তোমাদের সবার জন্য শুভকামনা।
যে কোন প্রয়োজনে যোগাযোগ: 01754800143
২০২২ সালে নড়াইল থেকে সর্বোচ্চ সংখ্যক মেডিকেলে চান্স পেয়েছে Dr Bappi SBM থেকে। চান্সপ্রাপ্তদের তালিকা-
১. মেহজাবীন মুন - Dhaka Medical College
২. অনিন্দিতা মিঠি - Sir Salimullah Medical College
৩. মহুয়া আজিজ - Armed Forces Medical College, Dhaka & Noagaon Medical College
৪. আমেনা পারভীন - Khulna Medical College
৫. জান্নাতুল ফেরদৌস - Pabna Medical College
৬. সুপ্রভা আলম - Army Medical College, Jashore
৭. সানজিদা ইসলাম নিশিতা - Dhaka Dental College & Magura Medical College
৮. অনন্যা বিশ্বাস - Rajshahi Medical College, Dental unit.
তোমাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া। সবাই এইচএসসি পরীক্ষায় একটি সুন্দর ফলাফল করে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাও এই দোয়া এবং আশীর্বাদ থাকবে।❤️ - ডাঃ বাপ্পী