09/08/2026
প্রিয় এসএসসি-২৬ পরীক্ষার্থীরা,
আগামীকাল তোমাদের বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এই দিনটি কারও জন্য আনন্দের, কারও জন্য প্রত্যাশার চেয়ে ভিন্ন হতে পারে। কিন্তু মনে রেখো একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার মেধা, যোগ্যতা কিংবা ভবিষ্যতের সম্পূর্ণ পরিচয় নয়।
যাদের ফলাফল প্রত্যাশামতো হবে:
আলহামদুলিল্লাহ। আনন্দ করো, তবে অহংকার নয়। তোমার সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করো।
আর যাদের ফলাফল প্রত্যাশামতো হবে না:
হতাশ হয়ো না। ফলাফল তোমার জীবনের একটি অধ্যায় মাত্র, পুরো গল্প নয়। কোথায় ঘাটতি ছিল তা খুঁজে বের করো এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যাও। ব্যর্থতা শেষ নয় সঠিক শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।
সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সন্তানের ফলাফল হাতে পাওয়ার পর প্রথমেই তাকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। ও এত পেল, তুমি এত কম কেন? এ ধরনের কথা সন্তানের মনে গভীর কষ্ট তৈরি করতে পারে।বরং বলুন
ফলাফল যাই হোক, তুমি আমাদের সন্তান তোমাকে নিয়ে আমরা গর্বিত।
মনে রাখবেন, একজন শিক্ষার্থীর জীবনে নম্বরের চেয়ে আত্মবিশ্বাস, সততা, পরিশ্রম ও ভালো মানুষ হয়ে ওঠা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আগামী দিনের লক্ষ্য হোক
ফলাফল নিয়ে অহংকার নয়, ব্যর্থতায় হতাশা নয়; বরং নিজের স্বপ্ন পূরণের জন্য নতুন করে পথচলা।
সকল এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
আল্লাহ প্রত্যেক শিক্ষার্থীর জন্য সুন্দর ভবিষ্যৎ, সঠিক পথ ও সফলতা নসিব করুন।ফলাফল একটি সংখ্যা মাত্র তোমার সম্ভাবনা তার চেয়েও অনেক বড়।