Himadri Sir

Himadri Sir Himadri Saha
B.Sc. Hon's 1st class ( mathematics)
M.Sc. 1st class 2nd ( mathematics)
Assistant Teac

পদার্থ বিজ্ঞান সমাধান রাজশাহী বোর্ড ২০২১
27/11/2021

পদার্থ বিজ্ঞান সমাধান
রাজশাহী বোর্ড ২০২১

SSC 2021 assignment 6th week.  Collect & share.
23/08/2021

SSC 2021 assignment 6th week. Collect & share.

মানুষের শরীর: 1: হাড় সংখ্যা: 206 2: পেশী সংখ্যা: 639 3: কিডনি সংখ্যা: 2 4: দুধের দাঁত সংখ্যা: 20 5: পাঁজরের সংখ্যা: 24 ...
17/08/2021

মানুষের শরীর:

1: হাড় সংখ্যা: 206
2: পেশী সংখ্যা: 639
3: কিডনি সংখ্যা: 2
4: দুধের দাঁত সংখ্যা: 20
5: পাঁজরের সংখ্যা: 24 (12 জোড়া)
6: হার্ট চেম্বার নম্বর: 4
7: বৃহত্তম ধমনী: অর্টা
8: সাধারণ রক্তচাপ: 120/80 এমএমএইচজি
9: রক্ত ​​পিএইচ: 7.4
10: মেরুদণ্ডের কলামে মেরুদণ্ডের সংখ্যা: 33
11: ঘাড়ে মেরুদণ্ডের সংখ্যা: 7
12: মাঝের কানে হাড়ের সংখ্যা: 6
13: মুখে হাড় সংখ্যা: 14
14: মস্তকটিতে হাড়ের সংখ্যা: 22 22
15: বুকে হাড় সংখ্যা: 25
16: বাহুতে হাড়ের সংখ্যা: 6
17: মানুষের বাহুতে পেশী সংখ্যা: 72
18: হৃদয়ে পাম্প সংখ্যা: 2
19: বৃহত্তম অঙ্গ: ত্বক
20: বৃহত্তম গ্রন্থি: লিভার
21: বৃহত্তম কোষ: মহিলা ডিম্বাশয়
22: ক্ষুদ্রতম কোষ: শুক্রাণু
23: ক্ষুদ্রতম হাড়: মাঝের কানের স্ট্যাপস
24: প্রথম প্রতিস্থাপন অঙ্গ: কিডনি
25: ছোট অন্ত্রের গড় দৈর্ঘ্য: 7 মি
26: বড় অন্ত্রের গড় দৈর্ঘ্য: 1.5 মি
27: নবজাতকের শিশুর গড় ওজন: 3 কেজি
২৮: এক মিনিটে নাড়ির হার: times২ বার
29: সাধারণ শরীরের তাপমাত্রা: 37 ডিগ্রি সেন্টিগ্রেড (98.4 চ °

30: গড় রক্তের পরিমাণ: 4 থেকে 5 লিটার
31: লাইফটাইম লাল রক্ত ​​কণিকা: 120 দিন
32: লাইফটাইম শ্বেত রক্ত ​​কণিকা: 10 থেকে 15 দিন
33: গর্ভাবস্থা সময়কাল: 280 দিন (40 সপ্তাহ)
34: মানুষের পায়ে হাড় সংখ্যা: 33
35: প্রতিটি কব্জিতে হাড়ের সংখ্যা: 8
36: হাতে হাড় সংখ্যা: 27
37: বৃহত্তম অন্তঃস্রাবের গ্রন্থি: থাইরয়েড
38: বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ: প্লীহা
40: বৃহত্তম এবং শক্তিশালী হাড়: ফেমুর
41: ক্ষুদ্রতম পেশী: স্ট্যাপিডিয়াস (মাঝের কান)
41: ক্রোমোজোম সংখ্যা: 46 (23 জোড়া)
42: নবজাত শিশুর হাড়ের সংখ্যা: 306
43: রক্ত ​​সান্দ্রতা: 4.5 থেকে 5.5
44: সার্বজনীন দাতা রক্তের গ্রুপ: ও
45: সর্বজনীন প্রাপক রক্তের গ্রুপ: এবি
46: বৃহত্তম শ্বেত রক্ত ​​কণিকা: মনোকাইট
47: সবচেয়ে ছোট সাদা রক্তকণিকা: লিম্ফোসাইট y
48: লোহিত রক্তকণিকা গণনা বলা হয়: পলিসিথেমিয়া
49: শরীরে ব্লাড ব্যাঙ্ক হ'ল: প্লীহা
50: জীবনের নদী বলা হয়: রক্ত
51: সাধারণ রক্তের কোলেস্টেরলের স্তর: 100 মিলিগ্রাম / ডিএল
52: রক্তের তরল অংশ হ'ল: প্লাজমা

একটি নিখুঁতভাবে ডিজাইন করা মেশিন যা আপনাকে জীবন নামক এই অ্যাডভেঞ্চারটি উপভোগ করতে দেয়। ইহার যত্ন নিও. খারাপ ও বাড়াবাড়ি দিয়ে এটিকে ক্ষতি করবেন না।
Collected.

এস.এস.সি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ..
17/08/2021

এস.এস.সি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ..

SSC- 2021 ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট।
10/08/2021

SSC- 2021 ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট।

29/07/2021

▓▓▓▓ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য 👇 ▓▓▓▓
২০২০-২১ র্শিক্ষাবর্ষ
► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবে এবং আবেদনের যোগ্যতা সম্পর্কে কিছু ধারনা দেওয়া হল নিম্নরূপ
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

► আবেদনের তারিখঃ- ২৮ জুলাই বিকাল ৪টা থেকে ১৪ আগস্ট ২০২১ রাত ১২ টা পর্যন্ত।

২০২০-২১ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ

এসএসসি পাশের সনঃ ২০১৭এবং ২০১৮।
এইচএসসি পাসের সনঃ ২০১৯ এবং ২০২০।

মানবিক শাখার জন্যঃ
এসএসসিঃ ২.৫০
এইচএসসিঃ ২.৫০

সাইন্স এবং কমার্সঃ
এসএসসিঃ ৩.০০
এইচএসসিঃ ২.৫০

উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না।

► শিক্ষার্থী প্রথমে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে।
#বিঃদ্রঃ প্রথম অবস্থায় চান্স না পেলে পরবর্তীতে ৫টি কলেজে আবেদন করতে পারবে।এর পর ১০টি কলেজে আবেদন করতে পারবে হতাশ হওয়ার কিছুই নেই।

► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবেঃ

১.এসএসসি+এইচএসসি দুটো মিলে কেমন পয়েন্ট আছে।
২.এমন কলেজ চয়েজ তালিকায় রাখতে হবে যেন প্রথম অবস্থাতেই চান্স হয়ে যায়।
৩.বিষয় চয়েজ করার সময় পছন্দের বিষয় গুলো প্রথম তালিকায় রেখে বাকী গুলা দিতে হবে।

► যাদের মোট পয়েন্ট ৬ এর কম আছে তারা ভালো কলেজে আবেদন না করাই উত্তম ।
অথবা ডিগ্রী তে ভালো কলেজে ভর্তি হয়ে যেতে পারো।

► যাদের মোট পয়েন্ট ৬-৭ এর মধ্যে তারা অনেক ভালো কলেজ+ভালো বিষয় দিয়ে চয়েজ করলে চান্স হবে না।
এজন্য একটু নরমাল কলেজে ট্রাই করা যেতে পারে। হোক সেটা বেসরকারি কলেজ। কেননা সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা মাত্র ৪০%।

► আবার যাদের মোট পয়েন্ট ৭.৫০ থেকে ৮.০০ আছে- তারা মোটামুটি ভালো কলেজ চয়েস করতে পারেো।তাদের চান্স পাওয়ার সম্ভাবনা ৮০% থাকে।

► যাদের মোট পয়েন্ট ৮-১০ আছে তাঁরা একদম ভালো কলেজে ভালো বিষয় চেয়জ করে আবেদন করতে পারো।

► আবেদন করতে দেড়ি করলে পরে নিজেকেই প্রস্তাতে হবে। একই কলেজে আবেদন কারীদের মধ্যে যাদের ফলাফল ভালো তারাই প্রথম সুযোগ পাবেন।

► উল্লেখ্য যে ইংরেজি/গণিত বিষয় পেতে চাইলে অবশ্যই যেন মোট ৯ পয়েন্ট থাকে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পেতে চাইলে মোট পয়েন্ট থাকতে হবে ৮.৫০-১০।

বিদ্রঃ- একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এডমিশন এখনো হয়নি সুতরাং তারা অনেকে জাতীয় বিশ্বিবদ্যালয়ে এডমিশন নিয়ে নিবে। সুতরাং এসব মাথায় রেখে আবেদন করবেন।

পরবর্তী পোস্ট সবার আগে পেতে ফ্রেন্ড রিকুয়েষ্ট অথবা আইডি ফলো করে রাখুন।

বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের গ্রুপের সঙ্গেই যুক্ত থাকুন।
সবার জন্য রইলো শুভ কামনা।

সংগৃহীত এবং পরিমার্জিত

26/07/2021

২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনা
কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে?

প্রয়োজনীয় সামগ্রী
১।একটি স্কেল
২। একটি পেন্সিল
৩। একটি কালো বলপয়েন্ট কলম
৪। A4 সাইজের কিছু কাগজ নাও

লেখার নিয়মঃ
১। A4 সাইজের কাগজের একপাশে লিখবে (কোনো ক্রমেই উভয় পাশে লিখবে না)
২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে
৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে
৪। প্রশ্নের সিরিয়াল (১,২,৩...../ক,খ,গ.....) ঠিকরেখে লিখবে

কাভার পেইজ কিভাবে পুরণ করবেঃ
কাভার পেইজে তিনটা অংশ আছে
১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে
২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে
৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে
** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে।

এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর

এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্বরে লিখবে, ১। কারণ তুমি ১ নম্বর শুরু করছো‌। যদি ২ হয়,তাহলে লিখবে ২। (এটা ইংরেজীতেই লিখবে)

শিরোনামঃ তুমি যদি "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" শুরু করো, তাহলে শিরোনাম পয়েন্টে লেখা আছে, ' ইতিহাস পরিচিতি '। কাজেই তোমার শিরোনামে এই লেখাটি লিখতে হবে।

বিষয় কোড ও বিষয়ের নামঃ এটা তোমার এ্যাসাএনমেন্টে এবং তোমার রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে।" বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" হলে লিখবে বিষয় কোড "153"। (এটা ইংরেজীতেই লিখবে)
বিষয়ের নামঃ "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা"

শিক্ষাবোর্ডের নাম ঃ এখানে শুধু জেলার নাম লিখবে না । যেমন (ঢাকা / যশোর / রাজশাহী)। বরং তুমি লিখবে (Cumilla Board/ Jashore Board / Rajsahi Board)। (এটা ইংরেজীতেই লিখবে)

রেজিষ্ট্রেশন নম্বরঃ এটা তোমার এইচ.এস.সই এর রেজিষ্ট্রেশন কার্ড থেকে দেখে খুব সতর্কতার সহিত লিখবে যেনো কোনো প্রকার ভুল না হয়। তোমার এস.এস.সি রেজিষ্ট্রেশন দেখে লিখলেও হবে কারণ এস.এস.সি এবং এইচ.এস.সি একই রেজিষ্ট্রেশন নম্বর। (এটা ইংরেজীতেই লিখবে)

শিক্ষার্থীর নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে তোমার নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

পিতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার পিতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

মাতার নামঃ তোমার রেজিষ্ট্রেশন কার্ড দেখে তোমার মাতার নাম লিখবে রেজিষ্ট্রেশন কার্ডে যেভাবে নামের বানান লেখা আছে ঠিক সে ভাবে লিখবে । (এটা ইংরেজীতেই লিখবে)

কাভার পেইজে তোমার কাজ শেষ। আর কোথাও তোমার হাত দেওয়ার প্রয়োজন নাই!

কিভাবে এ্যাসাইনমেন্ট লেখা শুরু করবোঃ এবার এসো A4 সাইজ পেইজ নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে ফেলি। কালো বলপয়েন্ট কলম দিয়ে লেখা শুরু করি। "এ্যাসাইনসেন্ট -০১" লিখে নিচে প্রথমে "ক" শেষ করে তারপর "খ" তারপর "গ" ধারাবাহিকভাবে আমরা পেইজের একপাশেই লিখি। অন্য পাশে খালি রাখি। একটা দাগ বা পেইজের পাশে কোনো ফুল বা পাপড়ি আঁকার প্রয়োজন নাই ।

অ্যাসাইনমেন্টে উত্তর লেখার ক্ষেত্রে কালো বলপয়েন্ট ছাড়া অন্য কোনো কালারিং পেন ব্যবহার না করাই ভালো।

লেখা শেষ হলে পূরণ করা কাভার পেইজের সাথে এই লেখাগুলো পিনআপ করে নাও। তোমার একটা অ্যাসাইনমেন্টের হয়ে গেলো।
এভাবে এ্যাসাইনমেন্টগুলো তৈরী কর।

হিমাদ্রী সাহা বিএসসি অনার্স (গণিত) ১ম শ্রেনী এম.এস.সি. (গণিত) ‍১ম শ্রেনী (২য়)সহকারী শিক্ষক (গণিত)সীমান্ত পাবলিক স্কুল, ব...
01/07/2021

হিমাদ্রী সাহা
বিএসসি অনার্স (গণিত) ১ম শ্রেনী
এম.এস.সি. (গণিত) ‍১ম শ্রেনী (২য়)
সহকারী শিক্ষক (গণিত)
সীমান্ত পাবলিক স্কুল, বি.জি.বি. , নওগাঁ।
আজকের অনলাইন ক্লাস। Share It. & subscribe my YouTube channel.

11/06/2021
ইউনিক আইডি সম্পর্কিত সর্বশেষ তথ্য ....
25/05/2021

ইউনিক আইডি সম্পর্কিত সর্বশেষ তথ্য ....

25/11/2020

আসছে নতুন নিয়ম নতুন সিস্টেম এর শিক্ষা ব্যাবস্থা ।‍

# সাপ্তাহিক ছুটি ২ দিন।
# ক্লাস টেন কোনো পাবলিক পরীক্ষা নেই।
# ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই।
# এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।

# সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :

- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- জীবন ও জীবিকা,
- বিজ্ঞান,
- সামাজিক বিজ্ঞান,
- ডিজিটাল প্রযুক্তি,
- ধর্মশিক্ষা,
- ভালো থাকা,
- শিল্প ও সংস্কৃতি।

# ২০২৬ এর ইন্টারমিডিয়েট,
# ২০২৪ এর ক্লাস নাইন,
# ২০২৩ এর ক্লাস এইট ও ২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে।

ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা, প্রত্যেকটার পত্র ৩ টা করে।
ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্ট। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

Collected.............

Address

Inside Of P. M. School
Naogaon

Telephone

+8801722999312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Himadri Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Himadri Sir:

Shortcuts

Share

Category