বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

  • Home
  • বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, School, Bandaikhara, .

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক------------------বান্দাইখাড়া টেকনিক্যাল অ্...
26/06/2026

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক------------------
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম মৃত্যুতে কলেজ পরিবারে শোকের ছায়া নেমে আসে ।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, কর্মক্ষেত্র বা এলাকায় গভীর শোক, শূন্যতা এবং শোকের ছায়া নিয়ে আসে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই শোকাহত। তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী,ছাত্র অবস্থায় এবং পরবর্তীতে নিষ্ঠা ও সততার সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে গেছেন।
এক শোকবার্তায় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক নিবেদিতপ্রাণ মেধাবী শিক্ষার্থী। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন দক্ষ প্রিয় ছাত্র ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,মুরাদুল ইসলাম ২৪-০৬-২০২৬ খ্রি. তারিখ সকাল ৭টার সময় নিজ বাসভবন হাটুরিয়াতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

28/05/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ,সম্মানিত সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক ❤️ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) আল্লাহ আমাদের এবং আপনাদের (নেক আমলগুলো) কবুল করুন, Ameen

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নওগাঁ জেলার ঐতিহ...
25/04/2026

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নওগাঁ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী’র হাতে সম্মাননা তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ আ.ন.ম বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আসাদুজ্জামান মহোদয়।
এ সফলতায় সকল অংশীজনকে অভিনন্দন ও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা-

প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ আত্রাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদান...
19/04/2026

প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ আত্রাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদানকৃত সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পক্ষে অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব আব্দুর রহমান রিজভী।
আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) জনাব মো. নূরে আলম সিদ্দিক মহোদয়। ধন্যবাদ সংশ্লিস্ট সকলকে।

পুরাতন বছরের সব জরাজীর্ণতা, গ্লানি ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে নওগাঁ আত...
14/04/2026

পুরাতন বছরের সব জরাজীর্ণতা, গ্লানি ও দুঃখ-কষ্ট পেছনে ফেলে নতুন উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে মঙ্গলবার (১৪ এপ্রিল) কলেজের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর কম্পিউটার ডেমোনেস্ট্রেটর কাম মেকানিক্স হারুন-অর রশীদ উজ্জল-এর মৃত্যুতে এলাকা...
13/04/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর কম্পিউটার ডেমোনেস্ট্রেটর কাম মেকানিক্স হারুন-অর রশীদ উজ্জল-এর মৃত্যুতে এলাকা ও কর্মক্ষেত্রে কান্নার রোল পড়ে যায় এবং শোকের ছায়া নেমে আসে ।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, কর্মক্ষেত্র বা এলাকায় গভীর শোক, শূন্যতা এবং শোকের ছায়া নিয়ে আসে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলেই শোকাহত। তিনি ছিলেন একজন দক্ষ, দায়িত্বশীল ও পরিশ্রমী শিক্ষক, যিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সাথে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে গেছেন।
এক শোকবার্তায় কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “হারুন-অর রশীদ উজ্জল ছিলেন আমাদের প্রতিষ্ঠানের এক নিবেদিতপ্রাণ সদস্য। তাঁর এই তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী--
09/04/2026

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী--

তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দীর্...

09/04/2026
02/04/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা সংক্রান্ত অত্যন্ত জরুরী নোটিশ-------------
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ! বিটিসিবিএমটির শুভেচ্ছা গ্রহণ করুন।
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর সকল ছাত্র-ছাত্রীদের সরকারি উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা জন্য অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ০৯ এপ্রিল-২০২৬ মধ্যে অফিসে জমা দেওয়ার জন্য আহবান করা হলো। ইহা অতিব জরুরী বিধায় সঠিক সময়ে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে এর দায় কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে না। যারা ১ম কিস্তির টাকা পেয়েছেন তারাও উক্ত সময়ের মধ্যে কলেজে উপস্থিত হয়ে তথ্য-উপাত্ত আপডেট করতে হবে নইলে ২য় কিস্তির টাকা পাবেন না।
সঠিক সময়ে যোগাযোগ ও প্রয়োজনীয় পেপারস জমা এবং কলেজে উপস্থিতি নিশ্চিত না করলে কোন শিক্ষার্থীই উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা পাবেন না।
শুভেচ্ছান্তে;
মোঃ আব্দুর রহমান
অধ্যক্ষ
বিটিসিবিএমটি,আত্রাই,নওগাঁ।
০১৩০৯১৩২৮৪৬
০১-০৪-২০২৬

Address

Bandaikhara

6597

Alerts

Be the first to know and let us send you an email when বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share