14/04/2026
আজকের দিনটা একটু অন্যরকম ছিল।
আমার খুব প্রিয় SSC 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠান।
তোমাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজ মনে পড়ছে—ক্লাসের হাসি, ছোট ছোট দুষ্টুমি, আবার পড়াশোনার সেই সিরিয়াস সময়গুলো সবকিছুই ভীষণ আপন হয়ে গিয়েছিল।
শুধু শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক না, এর চেয়েও বেশি একটা বন্ধনের মতো ছিল আমাদের এই সময়টা।
তোমরা সত্যিই খুব ভালো একটা ব্যাচ—ভদ্র, আন্তরিক আর পরিশ্রমী। তোমাদের নিয়ে আমি সবসময় গর্বিত থাকব।
আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
তোমাদের স্বপ্নগুলো যেন পূরণ হয়, আর জীবনের প্রতিটা ধাপে সফল হও—এই দোয়াই করি।
মনে রেখো, এই ছোট্ট সময়টুকু আমার কাছেও অনেক স্পেশাল ছিল… আর সবসময় থাকবে। ✨
Stay blessed, my dear students. 🤍