12/07/2026
🎉 গৌরবের অর্জন | প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ 🎉
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, শহীদ এনায়েতুল হক বিজিবি পাবলিক বিদ্যালয়, নওগাঁ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ এ ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
🌟 ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর:
1022122, 1022126, 1022134, 1022140, 1022158
🏅 সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর:
1022123, 1022131, 1022132, 1022133, 1022136, 1022141, 1022146, 1022147, 1022149, 1022152, 1022155, 1022156
এই অসাধারণ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের।
এছাড়া সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যাদের নিরলস প্রচেষ্টা, দিকনির্দেশনা ও সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে।
আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও আরও বড় বড় সাফল্যের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।
সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা। 🌹