ᴊᴀᴍɪɴᴜʀ'ꜱ ʙɪᴏʟᴏɢʏ

ᴊᴀᴍɪɴᴜʀ'ꜱ ʙɪᴏʟᴏɢʏ For a better life

24/04/2024

ও বেলারে....
অনেক দিন করলাই খেলা
এই শূন্যেরই ঘাটেরে বেলা
এই শূন্যেরই ঘাটে...
আমি যেথা হতে আইছি
আমায় সেথায় নিবা নিরে
বেলা আর বাইয়োনা রে..
আমি যেথা হতে আইছি
আমায় সেথায় নাওনা রে
বেলা উল্টা বাইয়ো রে...

22/04/2024

আমাকে অনুভূতি দাও
বিস্তর অনুভূতি...
হোক সেটা শান্তিময়
কিংবা বেদনার!
আমি তোমারই কাছে
নিরন্তর অনুভূতি চাই।।

17/04/2024

আমি শৈশব থেকেই মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে সালাহ্ আদায় করি। আজকে জোহরের সালাহ্ জামাতে আদায় করে বের হচ্ছিলাম, এমন সময় দেখি একজন গদ রোগী মসজিদের ভিতর তার পা চুলকাচ্ছে। স্বাভাবিকভাবেই গদরোগীর পা বেশ মোটা ও শুষ্ক হয়, ফলে তার পা থেকে কিছুটা মৃত কোষ মেঝেতে পড়তেছে। একটু পড়েই সেখানে কেউ একজন নামাজ পড়বেন। সেজদায় গেলে গদরোগীর মৃত কোষগুলোর কিছুটা প্রশ্বাসের মাধ্যমে তার ফুসফুসে প্রবেশ করবে।
এখন কথা হচ্ছে গদরোগীর মৃত কোষগুলো কোনো সুস্থ মানুষের ফুসফুসে গেলেও ঐ মানুষের গদ রোগ হবেনা কারণ হোস্ট স্পেসিফিসিটি এবং কিমোট্যাক্সিস বলে একটি ব্যাপার থাকে এবং এগুলো বেশ সময় সাপেক্ষ। ফুসফুসে স্থায়ীভাবে বসবাসরত অ্যালভিওলার ম্যাক্রোফাজ এবং ইন্টাস্টিশিয়াল ম্যাক্রোফাজ জীবাণুগুলোকে ধরে ধরে খাবে এবং অ্যান্টিজেন প্রেজেনটিং সেল হিসেবে হেলপার টি-কোষের কাছে স্থানান্তর করবে। এর প্রেক্ষিতে হেলপার-টি কোষ কিছু কেমিক্যাল ক্ষরণ করবে যার ভিত্তিতে সাইটোটক্সিক কিলার টি-কোষ এবং বি-কোষ সক্রিয় হবে। বি-কোষ সক্রিয় হলে সে প্লাজমা সেল হিসেবে কাজ করবে এবং অ্যান্টিবডি তৈরি করবে।
এভাবেই শুধুমাত্র একটি সিজ্দা দেওয়ার জন্য প্রকৃতিক ভাবেই আমাদের দেহে অসংখ্য অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সক্রিয় প্লাজমা কোষগুলো আবার স্মৃতি কোষ হিসেবেও আমাদের দেহে জমা থাকে। এজন্যই হয়ত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি, তবে হ্যাঁ একই জায়গায় বার বার দাঁ[ড়িয়ে সালাহ্ আদায় অপেক্ষা ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে সালাহ্ আদায় অধিকতর ফজিলতপূর্ণ।

10/04/2024

জীব প্রযুক্তিকে মানব কল্যানে ব্যাবহার করা যায়, কিন্তু মানব বিলাসিতায় নয়।

05/04/2024

তওবা.. একটি আত্মউপলব্ধি।
অথচ এযুগেও আমরা এটিকে অনেকের উপর জোড় করে চাপিয়ে দিই।
এই তুমি ঐ কাজ করেছ, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে তুমি তওবা পড়!
ভাই আপনার এই কাজের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া উচিত এটা ঠিক আছে, কিন্তু উমুক কাজের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা পড়া উচিত এটা কি যথার্থই সঠিক? কারন সেতো তওবা পড়ে আবার ঐ কাজটিই করবে। বরং তাকে জোড় করে তওবা পড়িয়ে, অপরাধির সিল মোহর মেরে, আরও পাকা অপরাধি করা হলো। নিজ থেকে আত্ম উপিলব্দি বা আত্ম অনুশোচনার মাধ্যমে যে তওবা পাঠ করা হয় তাইতো যথার্থ । এই জন্য অপরাধীকে অনেক দূর দিয়ে মোটিভেশন দিতে পারেন, তার জন্য আল্লাহর কাছে দোওয়া চাইতে পারেন, কিন্তু আপনি ফোর্স করতে পারেননা যে তওবা পড়! আইন অনুযায়ী তার ফাঁসি হতে পারে, হাত কেটে ফেলতে পারেন কিন্তু ফোর্স করতে পারবেননা যে তওবা পড়। কারন এটাকে পড়ানো যায় না বরং এটাকে নিজে থেকে পড়তে হয়।।

14/11/2023
22/10/2023

এখানে নৌকা শুটিং হচ্ছে

10/08/2023

We are pleased to reveal the first muscle of the anatomical model — the Quadriceps Femoris.The animation depicts the muscle's primary function — an extension...

07/08/2023

We have created the suprahyoid muscle group. One of the functions of suprahyoid muscles is to open the mouth. Of the group visible in the video are the myloh...

19/07/2023
28/06/2023

আগামীকাল পবিত্র ঈদুল আযাহা তথা পৃথিবীর বৃহত্তম অ্যানাটোমি ক্লাসে সবাইকে স্বাগতম...❤️
কুরবানীর দিন একজন শিক্ষার্থীর করণীয় বিষয় সমূহ..
১. অবশ্যই নিজে কুরবানী করা উত্তম না পারলে দাঁড়িয়ে দেখতে হবে।
২. ধারালো ছুরি বা চাকু ব্যবহার করতে হবে এতে করে তোমার ও পশুর উভয়ের কষ্ট কম হবে।
৩. জবাইয়ের সময় শুধুমাত্র শ্বাসনালী, অন্ননালি এবং দুটি ক্যারোটিড ধমনীই কাটতে হবে, কোনো অবস্থাতেই স্পাইনাল কর্ড কাটা যাবে না।
৪. পশুকে সাবধানে আস্তে মাটিতে শোয়ানো উত্তম কারণ এসময় পশু কোনো অংশে আঘাত পেলে ঐ অংশে ব্লাড ক্লোটিং সৃষ্টি হবে যা স্বাস্থসম্মত নয়।
৫. পশুকে সর্বোচ্চ সময়ে প্রাণ ত্যাগের সুযোগ দিতে হবে, কিছুতেই তাড়াহুড়ো করা যাবেনা। এতে করে পশুর শরীর থেকে বেশি পরিমাণে রক্ত বেরিয়ে যাবে।
(কোরআনে পশুর রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে)

জনস্বার্থে পোস্ট টি শেয়ার করুন।

Address

Mohadevpur
Naogaon
6530

Telephone

+8801712315380

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴊᴀᴍɪɴᴜʀ'ꜱ ʙɪᴏʟᴏɢʏ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ᴊᴀᴍɪɴᴜʀ'ꜱ ʙɪᴏʟᴏɢʏ:

Shortcuts

Share

Category