Borna Food Fusion

Borna Food Fusion আপনাকে স্বাগতম !
সব রকমের রান্না ও বেকিং টিপস দেওয়া হয়
https://www.youtube.com/c/Bornafoodfusion

আসছে কাঁচা আমের আচার রেসিপি.... 😇🥰
11/05/2026

আসছে কাঁচা আমের আচার রেসিপি.... 😇🥰

11/05/2026

নিজের জন্য বাঁচেন.... 😇

মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা.... 😇Borna Food Fusion
15/02/2026

মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা.... 😇

Borna Food Fusion

কথা গুলো আমাদের সবারই জানা দরকার... 🥰আমরা অনেকেই ভাবি ঘর পরিষ্কার মানেই মেঝে মোছা।না! পরিচ্ছন্নতা একটা অভ্যাস, একটা মানস...
04/11/2025

কথা গুলো আমাদের সবারই জানা দরকার... 🥰

আমরা অনেকেই ভাবি ঘর পরিষ্কার মানেই মেঝে মোছা।
না! পরিচ্ছন্নতা একটা অভ্যাস, একটা মানসিকতা।
চলুন দেখি, “সত্যিকারের পরিষ্কার জীবন” মানে কী—

1️⃣ তোয়ালে ৩–৪ বার ব্যবহার করে ধুয়ে ফেলুন।
প্রতি জনের আলাদা তোয়ালে রাখুন — না হলে জীবাণুর হোটেল খুলে যাবে 😅

2️⃣ বেডশিট সপ্তাহে একবার বদল করুন।
আর একটু হ্যাক? হালকা গরম পানি + ভিনেগার = গন্ধহীন, ঝকঝকে বিছানা ✨

3️⃣ গ্লাস, কাঁচের জিনিস লিকুইড দিয়ে ধুয়ে ফেলুন।
ভিম ব্যবহার করবেন না প্লাস্টিকে — ফিকে হয়ে যাবে।

4️⃣ সপ্তাহে একবার ফ্যান পরিষ্কার করুন।
ওই ধুলোগুলোই তো রাতে আপনার কাশির কারণ!

5️⃣ কুশন কভার মাসে একবার, পর্দা দুই-তিন মাসে একবার ওয়াশ করুন।
সাদা পর্দা হলে মাসে একবারেই যথেষ্ট।

6️⃣ পাপস (পাপোশ) অন্তত দুই সেট রাখুন।
একটা ব্যবহার, একটা ধোয়া — নিয়মিত রোটেশন রাখুন।

7️⃣ ডাইনিং টেবিল হ্যান্ড ওয়াশ দিয়ে মুছলে একদম চকচকে হবে।

8️⃣ ফার্নিচারের নিচে ময়লা জমে যায় — মাসে একবার সরিয়ে পরিষ্কার করুন।

9️⃣ বাথরুম হারপিক দিয়ে ২ দিন পর পর ধুয়ে ফেলুন।
পরিচ্ছন্ন বাথরুম মানেই সুস্থ পরিবার।

🔟 টুথব্রাশ, বাথরুম স্যান্ডেল — তিন মাস পর পর বদল করুন।

বালিশের ইনার কাভার তিন মাসে একবার ধুয়ে শুকিয়ে নিন।
তুলার সাথে শুকনো নিমপাতা ও সামান্য কালোজিরা মিশিয়ে রাখলে অ্যালার্জি ও সর্দি অনেকটাই কমে।

আলমারির কোনায় নিমপাতা বা সুগন্ধি রাখুন।
জানালা–দরজা সপ্তাহে একবার মুছুন।

লাইট, টিভি, ফ্যান—সব ১৫ দিনে একবার পরিষ্কার করুন।

ফ্রিজ সপ্তাহে একবার মুছে দিন, তাতে আপনার খাবারের ফ্রেশ ভাবও থাকবে।

সন্ধ্যায় ঘরে একটুখানি সুগন্ধি বা বাখুর জ্বালান।
ঘর শুধু পরিষ্কার নয়, মনের প্রশান্তিও চাই ❤️



কিন্তু শোনেন, পরিষ্কার শুধু ঘর না—মনও রাখতে হবে পরিষ্কার।
যে আপনার সাথে বাজে ব্যবহার করে, তাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করেন।
বাউন্ডারি টেনে নিন — আত্মসম্মান নষ্ট করে কাউকে ধরে রাখবেন না।

ভালোবাসা কখনো ভিক্ষা হয় না।
যে আপনাকে চায়, সে ইগো নামের দেওয়ালটাও ভেঙে ফেলবে।

আর কেউ যদি না বোঝে, মনে রাখবেন—
Option বদলাতে জানলে, শান্তি খুঁজে পাওয়া সহজ হয়।

আমি সময়কে ধরে রাখার চেষ্টা করি না,
সময়টাকেই বদলে ফেলি। 🌸

আমি ঘর পরিষ্কার রাখি নিজের জন্য।
সবচেয়ে সুন্দর প্লেট, সবচেয়ে ভালো গ্লাস—আমি নিজেই ইউজ করি।
কারণ আমি জানি,
নিজেকে যত ভালোবাসবো, পৃথিবীও তত ভালোবাসবে।
Borna Food Fusion
Borna Alam

আপনি যদি ড্রিম কেকের রেসিপি চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!🍫 ড্রিম কেক রেসিপি 🧁 উপকরণ:কেকের জন্য:১টি ডিম১/৪ কাপ চিন...
27/07/2025

আপনি যদি ড্রিম কেকের রেসিপি চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!

🍫 ড্রিম কেক রেসিপি

🧁 উপকরণ:

কেকের জন্য:
১টি ডিম

১/৪ কাপ চিনি

১/৪ চা চামচ চকলেট ইমালশন

১/৪ কাপ ময়দা

১/৪ কাপ কোকো পাউডার

১/৪ চা চামচ বেকিং পাউডার

১/৪ চা চামচ বেকিং সোডা

১/৪ কাপ দুধ

১/৪ কাপ তেল

১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স

গ্যানাশের জন্য:
১/২ কাপ হেভি ক্রিম

১০০ গ্রাম ডার্ক চকলেট

মুসের জন্য:
১/২ কাপ হুইপিং ক্রিম

৫০ গ্রাম ডার্ক চকলেট

টপিং:
কোকো পাউডার (ছিটানোর জন্য)

🥣 প্রস্তুত প্রণালী:
কেক প্রস্তুতি:

ডিম ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন।

তেল, দুধ, ভ্যানিলা এসেন্স ও চকলেট ইমালশন যোগ করুন।

ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা ছেঁকে মিশ্রণে যোগ করুন।

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

টিন ক্যান বা কেক প্যানে মিশ্রণ ঢেলে ১৮০°C তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন।

গ্যানাশ প্রস্তুতি:

হেভি ক্রিম গরম করুন এবং চকলেট যোগ করে মিশ্রণটি মসৃণ হওয়া পর্যন্ত নাড়ুন।

ঠান্ডা কেকের উপর গ্যানাশ ঢেলে দিন।

মুস প্রস্তুতি:

হুইপিং ক্রিম ফেটিয়ে নিন।

গলানো চকলেট ঠান্ডা করে ক্রিমে মিশিয়ে নিন।

গ্যানাশের উপর মুস স্তর দিন।

টপিং:

শেষে কোকো পাউডার ছিটিয়ে দিন।

ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে দিন।

এই ছোট্ট টাব কেক গুলো,স্বাদে আর সৌন্দর্যে অনন্য..... 😇🥰Borna Alam Borna Food Fusion
20/06/2025

এই ছোট্ট টাব কেক গুলো,
স্বাদে আর সৌন্দর্যে অনন্য..... 😇🥰
Borna Alam
Borna Food Fusion

03/06/2025

আলহামদুলিল্লাহ!
গত মাসের কেক গুলো... 😇
আপনারা চাইলেই অর্ডার করতে পারেন।

🟠  বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।১) ব্লাড প্রেসার।২) ব্লাড সুগার।🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷১) বয়স ...
01/03/2025

🟠 বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”
Borna Alam

25/02/2025

বক্স টা ভালো লাগছে.....😇
আইডিয়াটা ভালো না...?

ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপসঃ—❤️সবজি বাজার থেকে আনা পলিথিনে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে, জিপলক প্যাকেট কি...
08/02/2025

ফ্রিজে খাবার সতেজ রাখার কিছু টিপসঃ—

❤️সবজি বাজার থেকে আনা পলিথিনে রাখবেন না। সবজি রাখুন কাগজের প্যাকেটে, জিপলক প্যাকেট কিংবা খবরের কাগজ দিয়ে মুড়ে। অনেকদিন সতেজ থাকবে।

❤️মরিচের বোঁটা ফেলে রাখবেন, শাক কেটে না ধুয়ে রাখবেন, ধনে পাতা রাখবেন গোড়া ফেলে। শাকের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখার উপায় হচ্ছ একটু ভাপিয়ে রাখা। বেগুনের গায়ে মেখে রাখতে পারেন সামান্য একটু তেল।

❤️ফ্রিজের গায়ের সাথে লাগিয়ে কোন খাবার রাখবেন না। বিশেষ করে কোন রকমের তাজা ফলমূল বা সবজি তো একেবারেই না।

❤️মাখন তো ফ্রিজে রাখতেই হয়, ঘি-কেও ফ্রিজে রাখতে পারেন অনেকদিন ভালো রাখার জন্য। তবে দুটিই রাখবেন একদম এয়ার টাইট পাত্রে।

❤️গুঁড়ো দুধ কিংবা চানাচুর, বিস্কিটের মত খাবার ফ্রিজে একদম সতেজ ও মুচমুচে থাকে। এক্ষেত্রে সবচাইতে ভালো হবে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করলে।

❤️ফ্রিজে যাই রাখুন না কেন, প্লাস্টিকের এয়ার টাইট বাক্সে সংরক্ষন করুন। এবং ফ্রিজে সর্বদা এক টুকরো কাটা লেবু রাখুন। মাঝে মাঝে বেকিং সোডা মেশানো পানি দিয়ে ফ্রিজ মুছে নিন। এতে এক খাবারের গন্ধ অন্য খাবারে প্রবেশ করবে না। ফ্রিজেও দুর্গন্ধ হবে না।

❤️ফ্রিজে যেমন মাংসই রাখুন না কেন, সেগুলো অবশ্যই ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখুন। এতে মাংসে বাজে গন্ধ হবে না, অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে, স্বাদ থাকবে অক্ষুণ্ণ।

❤️মাছ ফ্রিজে রাখার আগে ভালো করে কেটে বেছে, লবণ পানি দিয়ে ধুয়ে তবেই রাখুন। এতে স্বাদে কোন হেরফের হবে না। আঁশটে গন্ধ ওয়ালা মাছে সামান্য একটু ভিনেগার মাখিয়ে রাখুন।

❤️ফ্রিজে কাটা পেঁয়াজ রাখতে চাইলে পেঁয়াজ একটি এয়ার টাইট বাক্সে রেখে সামান্য লবণ ছিটিয়ে দিন। তারপর বাক্সটি মুখ বন্ধ করে প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। ব্যাগটি সিল করে ফ্রিজে রাখুন।

❤️ফ্রিজে ডিম রাখার সময় মোটা অংশটি নিচের দিকে ও সরু অংশটি ওপরে রাখুন। ডিম হাতলে না রেখে বাটিতে করে ফ্রিজের ভেতরে রাখুন। অনেকদিন ভালো থাকবে।

❤️ফ্রিজের ভিতরের আঁশটে গন্ধ দূর করতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন।

❤️মাছ কেটে ধুয়ে পানি ঝড়িয়ে তাতে লবন লেবুর রস এবং হলুদ গুড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না।

❤️শীতের সব সবজি সংরক্ষণ করতে চাইলে ভালো ধুয়ে কেটে ২/৩ গরম পানি তে ভাপিয়ে। ঠান্ডা করে পানি ঝরিয়ে জিপলক ব্যাগ/ বক্সে করে ডিপে রাখবেন। ৬ মাস থেকে ১ বছর ভালো থাকবে। শিম, ফুলকপি, মটরশুঁটি, ব্রকলি,মূলা ইত্যাদি।

Happy new year... 2025
31/12/2024

Happy new year... 2025

Address

Kd More
Naogaon
6500

Telephone

+8801780429666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borna Food Fusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Borna Food Fusion:

Shortcuts

Share

Category