BTCBM Virtual Classroom - 2nd Year

BTCBM Virtual Classroom - 2nd Year Online Virtual Class Room Platform 2nd Year Students.

কারিগরি বিএমটি শিক্ষাক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তাবর্তমান যুগ দক্ষতার যুগ। শুধু সনদ নয়, কর্মদক্ষতাই আজ একজন শিক্ষার্থীর ভ...
13/07/2026

কারিগরি বিএমটি শিক্ষাক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
বর্তমান যুগ দক্ষতার যুগ। শুধু সনদ নয়, কর্মদক্ষতাই আজ একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। এই বাস্তবতায় কারিগরি বিএমটি (Business Management & Technology) শিক্ষাক্রম শিক্ষার্থীদের জন্য একটি সময়োপযোগী, কর্মমুখী ও সম্ভাবনাময় শিক্ষাব্যবস্থা।
বিএমটি শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, ই-মার্কেটিং, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এর মতো যুগোপযোগী বিষয়গুলো বাস্তবভিত্তিকভাবে শেখার সুযোগ পায়। ফলে তারা শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, উচ্চশিক্ষা, চাকরি কিংবা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে।
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করছে আধুনিক ডিজিটাল ল্যাব, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, শতভাগ উপবৃত্তির সুযোগ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ব্যবহারিক শিক্ষার বিশেষ ব্যবস্থা। এসব সুবিধা একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যারা এসএসসি শেষে এমন একটি শিক্ষাক্রমে ভর্তি হতে চাও, যেখানে শিক্ষার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতিও নিশ্চিত হবে, তাদের জন্য বিএমটি হতে পারে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।
কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মেলে।
আজকের সঠিক সিদ্ধান্তই হতে পারে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি।
ভর্তি চলছে: সেশন ২০২৬–২০২৭ |
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আত্রাই, নওগাঁ।
মোবাইল: 01712617087, 01732961990, ইমেইল[email protected] ওয়েব- www.btcbm.edu.bd
তোমার ভবিষ্যৎ গড়ার সঠিক পদক্ষেপ আজই শুরু হোক।
#কারিগরি

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক--
26/06/2026

আমাদের প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলামের মৃত্যুতে বিটিসিবিএমটি কলেজ পরিবারের শোক--

খালেক হাসান: বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ-এর প্রাক্তন ছাত্র মুরাদুল ইসলাম মৃত্যুতে কলেজ পরিবারে শো.....

28/05/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ,সম্মানিত সহকর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক ❤️ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) আল্লাহ আমাদের এবং আপনাদের (নেক আমলগুলো) কবুল করুন, Ameen

প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ আত্রাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদান...
19/04/2026

প্রাতিষ্ঠানিক পর্যায়ে কারিগরি শিক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ আত্রাই উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রদানকৃত সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহন করেন বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পক্ষে অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব আব্দুর রহমান রিজভী।
আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) জনাব মো. নূরে আলম সিদ্দিক মহোদয়। ধন্যবাদ সংশ্লিস্ট সকলকে।

02/04/2026

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা সংক্রান্ত অত্যন্ত জরুরী নোটিশ-------------
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ! বিটিসিবিএমটির শুভেচ্ছা গ্রহণ করুন।
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর সকল ছাত্র-ছাত্রীদের সরকারি উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা জন্য অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ০৯ এপ্রিল-২০২৬ মধ্যে অফিসে জমা দেওয়ার জন্য আহবান করা হলো। ইহা অতিব জরুরী বিধায় সঠিক সময়ে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে এর দায় কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে না। যারা ১ম কিস্তির টাকা পেয়েছেন তারাও উক্ত সময়ের মধ্যে কলেজে উপস্থিত হয়ে তথ্য-উপাত্ত আপডেট করতে হবে নইলে ২য় কিস্তির টাকা পাবেন না।
সঠিক সময়ে যোগাযোগ ও প্রয়োজনীয় পেপারস জমা এবং কলেজে উপস্থিতি নিশ্চিত না করলে কোন শিক্ষার্থীই উপবৃত্তি ও উপকরণ সহায়তার টাকা পাবেন না।
শুভেচ্ছান্তে;
মোঃ আব্দুর রহমান
অধ্যক্ষ
বিটিসিবিএমটি,আত্রাই,নওগাঁ।
০১৩০৯১৩২৮৪৬
০১-০৪-২০২৬

শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে হোম ভিজিট কার্যক্রম, সিজন '২৬ (০১) __________________------------এইচএসসি বিএমটি তথা কারিগর...
01/04/2026

শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে হোম ভিজিট কার্যক্রম, সিজন '২৬ (০১) __________________------------
এইচএসসি বিএমটি তথা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ উপবৃত্তি ও উপকরণ সহায়তার আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে দুই কিস্তিতে টাকা পেয়ে থাকেন। সঠিক সময়ে উপবৃত্তি সংক্রান্ত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস কলেজে প্রদান না করায় শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বাদ পড়ে যান। বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এর শিক্ষার্থীদের সঠিক সময়ে উপবৃত্তি ফরম পূরণ ও নিয়মিত কলেজে উপস্থিত হওয়ার জন্য হোম ভিজিট কার্যক্রমের অংশ হিসেবে আজ বড়দাপাড়া গ্রামে কয়েকজন শিক্ষার্থীর বাড়িতে অভিভাবকদের সাথে এ সংক্রান্ত আলোচনায় সরাসরি নিজে অংশগ্রহণ করেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী । আশা করা যায় ভবিষ্যতে শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণ করবেন। গুণগত শিক্ষা বিস্তারে ছাত্র-শিক্ষক অভিভাবক তথা সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
০১/০৪/২০২৬

অতীব জরুরি নোটিশএতদ্বারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজআত্রাই, নওগাঁর ২০২৬ সালের বোর্ড ফাইনাল (১ম ও ২য় বর্ষ) প...
24/03/2026

অতীব জরুরি নোটিশ
এতদ্বারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ
আত্রাই, নওগাঁর ২০২৬ সালের বোর্ড ফাইনাল (১ম ও ২য় বর্ষ) পরীক্ষার্থী, তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, ফরম ফিলাপের শেষ সময় ২৫ মার্চ ২০২৬ নির্ধারিত রয়েছে।
অতএব—
🔹 শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপ সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
🔹 অভিভাবকদের সন্তানের বিষয়টি গুরুত্বসহকারে তদারকি করে দ্রুত কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
🔹 শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও তদারকির মাধ্যমে ফরম ফিলাপ কার্যক্রম শতভাগ সম্পন্ন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।
📌 নির্ধারিত সময়ের মধ্যে ফরম ফিলাপ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হতে পারে—এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
অতএব বিষয়টি অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সকলকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিনীত
(মো. আব্দুর রহমান রিজভী)
অধ্যক্ষ
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ
আত্রাই, নওগাঁ
📞 মোবাইল: ০১৩০৯১৩২৮৪৬

“ বার্ষিক সাধারণ সভার নোটিশ”বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বাটকা)Bandaikhara Technical College Alu...
20/03/2026

“ বার্ষিক সাধারণ সভার নোটিশ”

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বাটকা)
Bandaikhara Technical College Alumni Association (BATCAA)

এতদ্বারা অত্র সংগঠনের সকল সম্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তারিখ: ২২ মার্চ-২০২৬ রবিবার
সময়: সকাল ১০ ঘটিকায়
স্থান: বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের উন্নয়ন ও পারস্পরিক বন্ধন জোরদারকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

অতএব, সকল সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

আসুন, আমরা সবাই একসাথে আমাদের এই অ্যালামনাই পরিবারকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করি।

বিনীত
সভাপতি
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বাটকা)

ফরম ফিলাপের সময় বৃদ্ধি সংক্রন্ত অত্যন্ত জরুরী নোটিশ--- নং ০৮  ----------------------------------------------------------...
10/03/2026

ফরম ফিলাপের সময় বৃদ্ধি সংক্রন্ত অত্যন্ত জরুরী নোটিশ--- নং ০৮
------------------------------------------------------------------------- বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ২০২৬ সালের বোর্ড ফাইনাল (১ম ও ২য় বর্ষ) পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ফরম ফিলাপের সময় বৃদ্ধি করা হয়েছে ।যারা এখনও ফরম ফিলাপ করেননি, তাঁরা দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করুন। প্রয়োজনে সম্মানিত শিক্ষক মন্ডলীগণের সঙ্গে যোগাযোগ করে কথা বলবেন অথবা ০১৩০৯ ১৩২৮৪৬ নাম্বারে যোগাযোগ করবেন।
কলেজের অফিসে যোগাযোগ করে নিজ দায়িত্বে ফরম ফিলাপ সমাপ্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।
মো. আব্দুর রহমান
অধ্যক্ষ
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ
আত্রাই, নওগাঁ
📞 ০১৩০৯১৩২৮৪৬
১০-০৩-২০২৬

09/03/2026

অতীব জরুরী বিজ্ঞপ্তি নং ০৬ ;
০৯ মার্চ ২০২৬ সোমবার, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর শিক্ষার্থীদের ফরম ফিলাপের (জরিমানা ছাড়া) শেষ দিন। আজ বেলা ১.৪১ মিনিট পর্যন্ত বোর্ড সময় বৃদ্ধি করেনি। যারা সময় বৃদ্ধি হবে মনে করছেন তার দেরি না করে দ্রুত ফরম ফিলাম করেন।
প্রয়োজনে সম্মানিত শিক্ষক মন্ডলী গণের সঙ্গে যোগাযোগ করে কথা বলবেন অথবা ০১৩০৯ ১৩২৮৪৬ নাম্বারে যোগাযোগ করবেন।
কলেজের অফিসে যোগাযোগ করে নিজ দায়িত্বে ফরম ফিলাপ সমাপ্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি।
আবারও আন্তরিক ভাবে বলছি সঠিক সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ বহন করবে না। বিষয়টি অতীব জরুরী।
সকলের জন্য শুভ কামনা।
গভীর আন্তরিকতায়---
মোঃ আব্দুর রহমান
অধ্যক্ষ
বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
আত্রাই, নওগাঁ।
মুঠোফোন - ০১৩০৯ ১৩২৮৪৬
০৯-০৩-২০২৬ বেলা ১.৪১ মিনিট

Address

Https://goo. Gl/maps/3yP5XXp6UULH9FBb 8
Naogaon
6597

Alerts

Be the first to know and let us send you an email when BTCBM Virtual Classroom - 2nd Year posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BTCBM Virtual Classroom - 2nd Year:

Shortcuts

Share