কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট

কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, Education Website, Naogan.

"কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ" এর একটি অঙ্গ,যা কারিগরি সেক্টরের উন্নয়ন নিশ্চিত এবং ষড়যন্ত্র প্রতিহত করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে,এটি সারা দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয়।

03/03/2026

"কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ" এর পক্ষ থেকে একটি সুস্পষ্ট বিবৃতি:

24/02/2026

কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কার্যক্রম পুনরায় সচল ঘোষণা করা হলো।

24/02/2026

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ-এর সাথে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর সম্পর্ক প্রতিষ্ঠালগ্ন থেকেই পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা ও সুদৃঢ় সাংগঠনিক সমন্বয়ের ভিত্তিতে বিকশিত হয়েছে। সময়ের প্রেক্ষাপটে কিছু বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য ও সমন্বয়গত জটিলতা সৃষ্টি হলেও তা বর্তমানে নিরসন হয়েছে।

প্রকৌশল সেক্টরের সার্বিক কল্যাণ, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবির প্রশ্নে আমাদের অবস্থান সর্বদা সুস্পষ্ট, দৃঢ় ও আপসহীন। প্রয়োজনে সকল মতপার্থক্য ও ভিন্নমতকে অতিক্রম করে আমরা ঐক্যবদ্ধ ও সমন্বিত অবস্থান গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও করবো এই প্রত্যয় পুনর্ব্যক্ত করছি। এ ঐক্য আমাদের সাংগঠনিক সংহতি, দায়িত্বশীলতা ও নীতিগত অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট-এর সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের প্রদত্ত বিবৃতিকে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ যথাযথ সম্মান, গুরুত্ব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে গ্রহণ করছে। সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে পূর্বের ন্যায় সকল সাংগঠনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা এবং তা আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার আহ্বান জানানো হচ্ছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলাই আমাদের সাংগঠনিক কার্যক্রমের মূল ভিত্তি। স্বচ্ছতা কেবল একটি নীতি নয়; এটি আমাদের নৈতিক অঙ্গীকার। এই নীতিকে সমুন্নত রাখতে আমরা ঐক্যবদ্ধ, সচেতন ও অটল থাকতে বদ্ধপরিকর।

অতএব, যারা পূর্বে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ থেকে পদত্যাগ বা অব্যাহতি গ্রহণ করেছিলেন, তাঁদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে, সংগঠনের বৃহত্তর স্বার্থে পুনরায় পূর্বের ন্যায় সাংগঠনিক কাঠামোর আওতায় এসে নিজ নিজ দায়িত্ব গ্রহণপূর্বক কার্যক্রম পুনরারম্ভ করুন। সংশ্লিষ্ট সকল ইউনিটকে বিষয়টি যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

সংগঠনের সার্বিক স্বার্থে সকলকে গঠনমূলক মনোভাব, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের চেতনায় কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

08/12/2025

কারিগরি ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বিলুপ্ত ঘোষণা করা হলো।

05/12/2025

আজ ৫ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। মানবতার সেবায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সমাজ ও দেশের প্রতিটি সংকটে যারা প্রথমে হাত বাড়িয়ে দেন, সেই সব স্বেচ্ছাসেবীদের প্রতি রইলো আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের পক্ষ থেকে
সকল স্বেচ্ছাসেবীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অসীম সম্মান।

আপনাদের নিষ্ঠা, ত্যাগ ও মানবিকতা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিদিন।

Photos from কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট's post 04/12/2025

কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক রাকিবুল ইসলামের পলিপ এন্ড সাইনোসাইটিস অপারেশন কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সকলে রাকিবুল ইসলামের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।

18/11/2025

সমপ্রতি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফর্ম ফিলাপ ফি বৃদ্ধির পুনর্বিবেচনাসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগামী ১৯ নভেম্বর ২০২৫, বুধবার দুপুর ২টায় কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর (একাডেমিক কার্যক্রম বিষয়ক) সদস্য এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

আমরা সবাই ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং ইনশাআল্লাহ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান নিয়েই বৈঠক থেকে উঠার চেষ্টা করবো। আমাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডে জড়াবেন না, ধন্যবাদ।

©ঢাকার উদ্দেশ্যে কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট বিভাগ

06/11/2025

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যবহারিক মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক জটিলতা নিরসনের লক্ষ্যে “কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ” কর্তৃক একটি কোর কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কোর কমিটিতে কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট বিভাগ এর দায়িত্ব প্রদান করা হয়েছে শেখ ইফতেখার মাহমুদকে।

Photos from কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট's post 05/11/2025

অভিনন্দন ক্রিকেট টিম SPI.
আন্তঃপলিটেকনিক T-10 ক্রিকেট টুর্নামেন্টে প্রথমার্ধে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট সাথে খেলে জয় লাভ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট।

আগামী ম্যাচ আজ ২ টায় হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাথে।

Photos from কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট বিভাগ's post 05/11/2025

কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিটি ওয়াশরুমে সচেতনতা বার্তা দেওয়া হলো।

Photos from কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট's post 04/11/2025

শুরু হলো তারণ্যের উৎসব T-10 ক্রিকেট লীগ।
শুভ উদ্বোধন করেন
মোহাম্মদ রিহান উদ্দিন স্যার
আঞ্চলিক পরিচালক(অতি:দায়িত্ব) কারিগরি শিক্ষা অধিদপ্তর, সিলেট এবং অধ্যক্ষ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট।

03/11/2025

অতিবিলম্বে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের একনিষ্ঠ মৌলিক অধিকারের অংশ হিসেবে হল পুনরায় চালু করে সংস্কার করতে হবে।

Want your school to be the top-listed School/college in Naogan?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Naogan