Ratanpur Govt. Primary School, Kurigram

Ratanpur Govt. Primary School, Kurigram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ratanpur Govt. Primary School, Kurigram, School, Ratanpur, Nageswari.

প্রচন্ড ঠান্ডার কাছে অসহায় আত্মসমর্পণ।
10/12/2020

প্রচন্ড ঠান্ডার কাছে অসহায় আত্মসমর্পণ।

দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম এখন দেশের সবচেয়ে শীতল জেলা। ক্রমশ ঠান্ডা বাড়ছে এ জনপদে। ঘন কুয়াশায় চোখের সামনেই অদৃ...

19/05/2019

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি নিয়ে এখনও কারো কিছু ইচ্ছে বাকি থাকে তো আসেন ভাই।একসাথে ইচ্ছেগুলো পূরণ করি।

আত্নকেন্দ্রিক সংসার নামক থিয়েটারহলে ঢুকে পড়েছি সবাই। মুখোশ পড়া বলে কেউ কাউকে চিনতে পারছি না। হাজার বাতির জ্বলা-নেভার ধাঁ...
07/08/2018

আত্নকেন্দ্রিক সংসার নামক থিয়েটারহলে ঢুকে পড়েছি সবাই। মুখোশ পড়া বলে কেউ কাউকে চিনতে পারছি না। হাজার বাতির জ্বলা-নেভার ধাঁধায় বেরোবার পথ হারিয়েছি সবাই। মাথার মধ্যে উপভোগের ঊর্ণাজাল ছড়িয়ে পড়ছে দ্রুত-
কেউ আর আসন ছেড়ে উঠছি না।

রতনপুরের স্মৃতিময় শতবর্ষী বিদ্যাপীঠ কি পারে টর্চ জ্বালিয়ে বেড়িয়ে আসার পথটা দেখাতে?

সুধী
আসুন ঈদের ৩য়-৪র্থ দিনে
তার একটা নিরীক্ষা হয়ে যাক।

একশ বছর ধরে এ গল্প চলছে।একটা চমৎকার চিত্রনাট্য।একশ বছর ধরে যার চিত্রায়ন হচ্ছে।যা উপস্থাপিত হচ্ছে অত্যন্ত মনোমুগ্ধকর প্রক...
16/05/2018

একশ বছর ধরে এ গল্প চলছে।একটা চমৎকার চিত্রনাট্য।একশ বছর ধরে যার চিত্রায়ন হচ্ছে।যা উপস্থাপিত হচ্ছে অত্যন্ত মনোমুগ্ধকর প্রক্রিয়ায়।কারো ক্লান্তি নেই।যে গল্প মানুষ পছন্দ করেছে।যে চিত্রনাট্য মানুষ ভালবেসেছে।এটাকে লড়াই মেনেই লড়ছে প্রত্যেকটা মানুষ।এ একশত বছরের ইতিহাস।যার সুফল ভোগ সবাই করছি।সেই শুরু থেকেই।এটা আমাদের নিঃশ্বাস,আমাদের হৃদস্পন্দনের ইতিহাস।আর এই ইতিহাসই আমাদের অস্তিত্ব।এই একশ বছর কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতা।এই একশ বছরের গল্প পৌছে গেছে মানুষের ঘরে ঘরে,কুড়েঘর-দালান কোটা।এমনকি অফিস-আদালত সেখানেও।একবিন্দু মিথ্যা নেই এখানে।এই গল্পের সত্যতা প্রমানে লাখ স্বাক্ষী পাবেন।দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত বিস্তৃত এই ইতিহাস।আমরা ভুলে যেতে পারি না।কে কি বলল তা আমাদের কানে আসেনা।আসতে আসতে মিলিয়ে যায়।এই গল্প লেখা হবে অবিরত,তৈরী হবে যুগোপযোগী চিত্রনাট্য,চিত্রায়ন হবে,তৈরী হবে আরও নতুন ইতিহাস।প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাসের স্বাক্ষী হবে।যেমন আজকে আমি শতবর্ষের স্বাক্ষী।গল্পটা অ আ ক খ দিয়েই শুরু।গল্পটা প্রাণের।এ এক প্রাইমারী স্কুলের গল্প,রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।যেখান থেকে শ্বাস নিতে শেখা।যেখান থেকে আমার শুরু।

জ্ঞানের প্রদীপ জ্বেলে এক'শ বছর, গর্বিত পথ চলার দ্বীপ্ত স্বাক্ষর।সময় গোনা শেষ প্রায়। এখন ইতিহাস নির্মানের পালা।হ্যা আমিই ...
30/04/2018

জ্ঞানের প্রদীপ জ্বেলে এক'শ বছর,
গর্বিত পথ চলার দ্বীপ্ত স্বাক্ষর।

সময় গোনা শেষ প্রায়। এখন ইতিহাস নির্মানের পালা।হ্যা আমিই ভেবেছি প্রথম।আমরাই প্রথম ভেবেছি।ভেবে ভেবেই যদি বসে থাকব তো কিসের এই তারুণ্য, এ কিসের যৌবন।যৌবন কল্পনা করতে শেখায়,আর সেই কল্পনার বাস্তব বাস্তবায়ন করে দেখায়।কথাটা আগের থেকেই জানতাম আমরা।হ্যা আমরা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম।

প্রসংগ কি?কি নিয়ে এত কথা বলছি।
তবে আপনার মনোযোগ আকর্ষণ করছি এখান থেকে নিচের দিকে।আমার শিক্ষাগ্রহণ শুরু হয়েছে যেখানে,যে প্রতিষ্ঠানে,একদা তারও জন্ম হয়েছিল কোন এক কিংবা একদল মহান মানুষের পৃষ্ঠপোষকতায়।বলছি রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কথা।আমার শিক্ষার আতুর ঘর।এ বছরই শতবছরে পা রেখেছে আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয় টি।

আবার কথা ঘুরিয়ে শুরুতে নিচ্ছি।হ্যা স্কুলের এই শতবর্ষপুর্তি উদযাপন উপলক্ষে কিছু একটা করার যে পরিকল্পনা হাতে নিয়েছিলাম মাত্র কয়েকজন।সেটিই এখন মশাল জ্বালিয়ে আলোর পথে রওনা করেছে।এখন আমাদের এই পরিকল্পনার সাথে জড়িয়ে গেছে ইউপি চেয়ারম্যান,শিক্ষকবৃন্দ,কমিটিবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।

তারিখ ঠিকঠাক।সাড়া পড়ে গেছে ইতিমধ্যেই।
প্রচারণার জন্য ব্যানার, পোষ্টার খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে সমস্ত এলাকা জুড়ে।।হাতে হাতে ছড়াবে প্রচারণাপত্র। মানে ধরেই নিন আপনাকে খুব বড় কিছু একটার প্রতি ইশারা দিচ্ছি আমি।

এখন যে কাজটার প্রতি পুরো এলাকার মানুষের দৃষ্টি নিবদ্ধ। প্রাক্তন ছাত্র রেজিষ্ট্রেশন।অর্থাৎ যারা এই শতবর্ষপূর্তি উদযাপন করবো।আমরা যারা আয়োজক। যাদের হাতে শতবছরের ইতিহাস শতবছর পর আরও একবার লেখা হবে তাদের সংখ্যা কতজন??উত্তরটা আমরা পুরো এলাকাকেই দিতে পারি।সবাই একত্রিত হয়ে।হাজার হাজার মানুষ বসবাস করি আমাদের রতনপুর এবং এর আশেপাশের গ্রাম গুলোতে।আমাদের কিছু একটা বিষয় নিয়ে একবারে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি।বলা হয় 'সংগঠিত জনগনই ইতিহাসের নির্মাতা'।
আসুন সুসংগঠিত হই।ইতিহাস নির্মান করি।

যেদিকেই যান।আপনাকে আমি স্কুলের পথই দেখাবো আবার।আবার স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র রেজিষ্ট্রেশন শুরু করেছি।রেজিষ্ট্রেশন করতে আমাদের প্রত্যেকের খরচ হচ্ছে ৩০০ টাকা করে।আপাতত অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে।একটি নির্দিষ্ট লিংক এ গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যসমুহ দিয়ে একটি নির্দিষ্ট বিকাশ এজেন্ট নম্বরে টাকা পরিশোধ করে আপনিও রেজিষ্ট্রেশন করতে পারেন আপনার মোবাইল থেকেই।ভাবছেন লিংকটা কোথায়।দয়াকরে পোষ্টটির শেষ পর্যন্ত একটু খোজ নিন।

গেল প্রাইমারি নিয়ে একটু কথাবার্তা।কিন্তু যারা রতনপুরে শুধু মাধ্যমিক(হাই স্কুল) লেভেলে পড়েছেন তারা কি রেজিস্ট্রেশন করবেন না?কেন করবেন না?প্রাইমারির শতবর্ষপূর্তির সাথে একই সাথে হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানও হচ্ছে।অর্থাৎ দুই স্কুলের যৌথ ব্যানারে মুল আয়োজন হবে তো বাদ পড়বেন কেন।স্রোতে গা ভাসাতে বলছি না।বরং জন-জোয়ারে পা মেলাতে বলছি।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও রতনপুর এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান।রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন করবেন কেন?আপনার প্রশ্ন থাকলে উত্তর খোজাটা জরুরী।কত মহাজন কত কিছু বলছে এত আলোড়ন সৃষ্টি করার পর।তাই রেজিস্ট্রেশন করবেন,করবো।মহাজনদেরও দেখাটা জরুরী আমরাও অনেক অনেক জন।৩০০ টাকা শুধুমাত্র এটা দেখাতে খরচ করবো যেন মহাজন রা দেখে আমরা ইতিহাস বানাতে পারি।
আপাতত অনলাইনে রেজিষ্ট্রেশ শুরু করা হয়েছে।
অনলাইলে রেজিস্ট্রেশন করতে,
আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করুন এখানেঃ https://goo.gl/h6VbSb
পেমেন্ট করুনঃ 01738689291 (বিকাশ এজেন্ট নম্বর)।
যোগাযোগঃ
মোঃ আপেল মাহমুদ,
(01770831005)
মোঃ মামুনুর রশীদ মামুন,
(01773271472)
মোঃ শাহিদুজামান
(01722111196)

আসুন প্রাণের বিদ্যালয়ের স্বার্থে কিছু করি।আসুন সমস্ত প্রতিকুলতার মুখোমুখি হই।
আসুন সবাই মিলে জিতে যাই।
সৌজন্যেঃ রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুগ্রহপূর্বক পোষ্টটি টাইমলাইন এ শেয়ার করে সবাই কে এই বিষয় টি জানার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ।

একশ বছর ধরে এ গল্প চলছে।একটা চমৎকার চিত্রনাট্য।একশ বছর ধরে যার চিত্রায়ন হচ্ছে।যা উপস্থাপিত হচ্ছে অত্যন্ত মনোমুগ্ধকর প্রক...
11/03/2018

একশ বছর ধরে এ গল্প চলছে।একটা চমৎকার চিত্রনাট্য।একশ বছর ধরে যার চিত্রায়ন হচ্ছে।যা উপস্থাপিত হচ্ছে অত্যন্ত মনোমুগ্ধকর প্রক্রিয়ায়।কারো ক্লান্তি নেই।যে গল্প মানুষ পছন্দ করেছে।যে চিত্রনাট্য মানুষ ভালবেসেছে।এটাকে লড়াই মেনেই লড়ছে প্রত্যেকটা মানুষ।এ একশত বছরের ইতিহাস।যার সুফল ভোগ সবাই করছি।সেই শুরু থেকেই।এটা আমাদের নিঃশ্বাস,আমাদের হৃদস্পন্দনের ইতিহাস।আর এই ইতিহাসই আমাদের অস্তিত্ব।এই একশ বছর কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতা।এই একশ বছরের গল্প পৌছে গেছে মানুষের ঘরে ঘরে,কুড়েঘর-দালান কোটা।এমনকি অফিস-আদালত সেখানেও।একবিন্দু মিথ্যা নেই এখানে।এই গল্পের সত্যতা প্রমানে লাখ স্বাক্ষী পাবেন।দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত বিস্তৃত এই ইতিহাস।আমরা ভুলে যেতে পারি না।কে কি বলল তা আমাদের কানে আসেনা।আসতে আসতে মিলিয়ে যায়।এই গল্প লেখা হবে অবিরত,তৈরী হবে যুগোপযোগী চিত্রনাট্য,চিত্রায়ন হবে,তৈরী হবে আরও নতুন ইতিহাস।প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাসের স্বাক্ষী হবে।যেমন আজকে আমি শতবর্ষের স্বাক্ষী।গল্পটা অ আ ক খ দিয়েই শুরু।গল্পটা প্রাণের।এ এক প্রাইমারী স্কুলের গল্প,রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।যেখান থেকে শ্বাস নিতে শেখা।যেখান থেকে আমার শুরু।

রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবক প্রয়োজন।যদি আপনার একাডেমিক শিক্ষার ...
01/03/2018

রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবক প্রয়োজন।যদি আপনার একাডেমিক শিক্ষার আতুরঘরের প্রতি আপনার মনে ভালবাসা থাকে।আর আপনি যদি এলাকায় থেকে থাকেন তো আমাদের সাথে যোগাযোগ করুন।আমাদের প্রাণপ্রিয় রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হিসেবে আপনার ভেতর যদি কিছু একটা করার ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা পুর্ণ করার এখনই সময়।কারণ এ বছরই ১০০ বছর অতিক্রম করছে আমাদের প্রাণপ্রিয় স্কুল।স্কুলের ১০০ বছর পুর্তি উপলক্ষে জমকালো কিছু একটা করার পরিকল্পনা করছে প্রাক্তন ছাত্ররা।আপনিও যোগদিন।এই মুহুর্তে এমন স্বেচ্ছাসেবক আমাদের খুবই জরুরী যারা এলাকাতে(রতনপুরে) আছেন।আপনার স্বদিচ্ছাই আমাদের সবার একসাথে স্কুলের জন্য কিছু করার ইচ্ছাকে মসৃন করবে।স্বেচ্ছাসেবক হতে চাইলে কমেন্ট করুন।অথবা যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে।

যোগাযোগ করুনঃ
মামুনুর রশীদ মামুন,
(01773271472)
আপেল মাহমুদ
(01770831005)
শাহিদুজামান
(01722111196)
আঃ মান্নান প্রধান,
(01708319782)
সোলাইমান হক বাবু,
(01751446041)
সৌজন্যেঃরতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ

রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন স্যারের সাথে স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হওয়া প...
27/02/2018

রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন স্যারের সাথে স্কুলের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হওয়া প্রাথমিক আলোচনা শেষে।।

একশত বছরের তরুণ বিদ্যাপীঠ রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। কিছুই আপনার ইচ্ছাশক্তির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু...
26/02/2018

একশত বছরের তরুণ বিদ্যাপীঠ রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

কিছুই আপনার ইচ্ছাশক্তির পিছনে বাঁধা হতে পারে না। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল। আপনার তীব্র ইচ্ছা শক্তি থাললে আপনার কিছু করার ইচ্ছা বা সফলতা কেউ আটকাতে পারবে না। সেই ১৯১৮ থেকে আজ অবধি আমাদের অঞ্চলের অনেক মানুষের শিক্ষার অ আ ক খ শুরু হয়েছে আমাদের এই ভাংগাচোরা স্কুলটিতে।।চলতি বছর চলছে এই এই স্কুলটির শততম বছর।একশত বছরের তরুণ বিদ্যাপীঠ রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। একশত বছর অতিক্রম করতে যাচ্ছ এই বিদ্যালয়।কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর নামক স্থানে বিগত একশত বছর যাবৎ এই স্কুলটির অবস্থান।অতীতের একশত বছরে এই অঞ্চলের হাজার হাজার মানুষের শিক্ষার হাতেখড়ি এই স্কুল থেকেই।এই প্রতিষ্ঠানটির একশত বছর পুর্তি উদযাপন উপলক্ষে বিশেষ পরিকল্পনা করছে স্কুলটির প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।আমরা আপনার সহযোগিতা কামনা করছি।যাতে প্রাণপ্রিয় স্কুলের একশত বছর পুর্তি উদযাপন নিয়ে আমাদের সু-পরিকল্পনা গুলো বাস্তবায়ন করতে পারি।
যোগাযোগ করুনঃ
আপেল মাহমুদ,
(01770831005)
মামুনুর রশীদ মামুন,
(01773271472)
শাহিদুজামান
(01722111196)
আঃ মান্নান প্রধান,
(01708319782)
সোলাইমান হক বাবু,
(01751446041)
সৌজন্যেঃ রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ।
অনুগ্রহপূর্বক পোষ্টটি টাইমলাইন এ শেয়ার করে সবাই কে এই বিষয় টি জানার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ।

join my fb group on
https://www.facebook.com/groups/1982819365064079

Join my group on Messenger by visiting: https://m.me/join/AbY6a9x49DGrppf1

Address

Ratanpur
Nageswari
5660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratanpur Govt. Primary School, Kurigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category