Anthony Sojib Economics

Anthony Sojib Economics

Share

'Supply creats its own demand."
-J.B.Say

31/10/2024
28/10/2024
22/09/2024

এক শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শুনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের ব‌ই পড়ো। নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। 🥀

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরানো কোন স্মৃতি মনে করো, হাসো, কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দরম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয়।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও। তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে, পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে, পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? যদি সম্ভব হ‌য় ফাইনানসিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে তীব্র মুড সুয়িংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পার, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনতে দিতে পারো।

মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দিবে। ঘরের এক কোণায় ফুল থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভাল হয়ে যাবে। সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না, দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না, আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নেই শুধু নিজেকে অতটুকু ভালবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালবাসা খোঁজার প্রয়োজন না হয়।

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই, কখন জানি রূপ বদলায় কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা তুলনামূলক ভাল।

Anthony Sojib Economics

10/08/2024

Bangladeshis are celebrating the end of an autocrat’s reign. Now the caretaker leader, Muhammad Yunus, needs to try to rebuild democracy. Bangladesh matters; it must not be allowed to fail https://econ.st/3Ah1NLW

View this story on https://www.prothomalo.com 15/06/2024

For whom it may concern!
দেশের অর্থনীতিতে কিছু জ্বিন-ভুত আছে যারা গায়েবি অর্থনৈতিক কার্যকলাপ চালায় আর দিনশেষে থেকে যায় ধরা ছোঁয়ার বাহিরে।

View this story on https://www.prothomalo.com অর্থনীতির সংকট গভীর, শিগগিরই সমাধান নেই

15/06/2024
27/04/2024

২০২৪ ব্যাচের HSC অর্থনীতির পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও।
অনেকসময় ক্লাসে এই টপিকটা স্কিপ করে যাওয়া হয় অথচ এই টপিকটা থেকে বোর্ডেও প্রশ্ন হয়ে থাকে। তাই পরীক্ষার্থীদের জন্য "চাহিদার সমীকরণ গঠন" টপিকটা গুরুত্বপূর্ণ!

জ্ঞানবিন্দু - Gyanbindu
Anthony SojIb - অ্যান্থনি সজীব

18/04/2024

একদা...!

02/03/2024

লেকচার-৮ (উৎপাদন সম্ভাবনা রেখা )

এইচ এস সি পরীক্ষায় এই টপিক থেকে সকল বোর্ডে অন্তত একটা প্রশ্ন এসে থাকে এবং এবারেও আসবে এটা শতভাগ নিশ্চিতভাবে বলা যায়। তাই এই ভিডিও থেকে এইচ এস সি পরীক্ষায় ১০ নম্বর নিশ্চিত কমন।

বিস্তারিত আলোচনা ভিডিওর মধ্যে আছে। অনার্স প্রথম বর্ষের যারা আছো তোমাদের জন্য ভিডিওর শেষ দিকে দুইটা বিশেষ আলোচনা দেয়া আছে যেটা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে যারা জানতে আগ্রহী তারা পুরো ভিডিওটা দেখতে পারো।

অ্যান্থনি সজীব
প্রভাষক, অর্থনীতি বিভাগ
সেন্ট যোসেফস্‌ স্কুল এন্ড কলেজ, বনপাড়া, নাটোর

Want your school to be the top-listed School/college in Nagar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Baten Nagar
Nagar