Zakkar Academy

Zakkar Academy

Share

Zakkar Academy is about sharing my knowledge about all kind of EPS Information And Korean Language.

17/08/2024

চাঁপাইনবাবগঞ্জ কা‌রিগ‌রি প্রশিক্ষণ কে‌ন্দ্রে (টিটিসি) সেপ্টেম্বর- ডিসেম্বর/২০২৪ সেশনে ০৪(চার) মাস মেয়াদী জাপানীজ ভাষা প্রশিক্ষনে Basic Test & SSW Skill Test কোর্সে ভর্তি চলছে।

20/06/2024

১১তম ইপিএস টপিক ইউবিটি ২০২৪ (২য় ধাপ)-এ উত্তীর্ণদের তালিকা ও কম্পিটেন্সি টেস্টের জন্য তথ্য সংগ্রহ সংক্রান্ত নোটিশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১তম ইপিএস টপিক ইউবিটি ২০২৪-২য় ধাপে (উৎপাদন)-এ কোরিয়ান ভাষা পরীক্ষায় ৪৯৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে (সংযুক্ত)।

কম্পিটেন্সি টেস্ট বাধ্যতামূলক নয়, তবে শ্রম চুক্তি ইস্যুর ক্ষেত্রে অগ্রাধিকার পায়। উক্ত কম্পিটেন্সি টেস্টে যাদের পছন্দকৃত ইন্ডাস্ট্রি সম্পর্কিত চাকরির অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ আছে, কেবল তারা অংশগ্রহণ করতে পারবেন। কম্পিটেন্সি টেস্টে অতিরিক্ত পয়েন্ট- চাকরির অভিজ্ঞতা (ন্যূনতম ১ বছর)-৩ পয়েন্ট, ভোকেশনাল ট্রেনিং বা সংশ্লিষ্ট শিল্পে স্নাতক ডিগ্রী-১ পয়েন্ট এবং বৈধ কারিগরি প্রশিক্ষণ সনদ-১ পয়েন্টসহ সর্বমোট ৫ পয়েন্ট।

আগ্রহী প্রার্থীদের চাহিত তথ্য আগামী ২৪ জুন ২০২৪ তারখের মধ্যে ইংরেজিতে গুগল ডকস ফর্ম এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কম্পিটেন্সি টেস্ট-এর সময়সূচী আগামী ২৫ জুন ২০২৪ তারিখ ঘোষণা করা হবে এবং জুলাই মাস থেকে প্রাপ্ত তথ্যের ক্রমিক অনুযায়ী নির্ধারিত প্রমাণাদি গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, কম্পিটেন্সি টেস্টে কোরিয়ায় চাকরির অভিজ্ঞতাও গ্রহণযোগ্য, তবে নির্ধারিত ফর্ম ছাড়াও ইপিএস ওয়েব সাইট হতে প্রিন্ট করা অভিজ্ঞতার সনদপত্র গ্রহণ করা হবে। ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেটে কোর্সের নাম, প্রশিক্ষণ ঘন্টা, প্রশিক্ষণের বিষয় বস্তু উল্লেখ থাকতে হবে।

আরও উল্লেখ্য যে, কোন প্রার্থী ভুয়া/জাল সনদ বা অভিজ্ঞতা সনদ জমা দিলে তার প্রার্থীতা বাতিলসহ পরবর্তী ৩ বছরে ইপিএস টপিকে অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে এবং বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উত্তীর্ণদের তালিকার লিংক:
https://boesl.portal.gov.bd/site/notices/2984f56b-f368-4c9f-a704-a2f2e12a79d3

গুগল ডকস ফর্ম লিংক: https://forms.gle/8FYjW3yPoxiWHyL38

বোয়েসেল কর্তৃপক্ষ।

boesl.portal.gov.bd

12/06/2024

চাঁপাইনবাবগঞ্জ কা‌রিগ‌রি প্রশিক্ষণ কে‌ন্দ্রে (টিটিসি) স্ব-অর্থায়নে মোটর ড্রাইভিং কোর্সে ভর্তি চলছে।

05/06/2024

ছাত্র/ ছাত্রী সংগ্রহ চলছে। আগে আসলে আগে সূযোগ। থাকার জন্য আমাদের টিটিসি র ডরমিটরি তে কম খরচে থাকার সুব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক টেক কেয়ার করে পড়ানো হয়। জাপানে যাওয়ার সপ্ন পূরণ...

30/05/2024

জরুরি নোটিশ

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক আগে আসলে আগে পাবেন ভিত্তিতে (উৎপাদন শিল্প)-এ কোরিয়ান ভাষা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, তাদের স্কিল টেস্ট সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এইচআরডি কোরিয়া থেকে চূড়ান্ত সময়সূচী প্রাপ্তি সাপেক্ষে এই পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।
Collected from
BOESL

24/05/2024

লটারী বিজয়ীদের পরিক্ষা পিছানো হয়েছে।

এইচআরডি কোরিয়ার তথ্য মোতাবেক লটারির মাধ্যমে চূড়ান্ত নিবন্ধনকৃত প্রার্থীদের কোরিয়ান ভাষা পরীক্ষা এ বছর নভেম্বর মাসের আগে/পরে হওয়ার সম্ভাবনা আছে।

২০০ তে ২০০ নেওয়ার জন্য রেডি হোন!!!

21/05/2024

আগামীকাল থেকে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু শুরু চলবে ২৮শে মে পর্যন্ত। রোস্টারভুক্ত সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

16/05/2024

সামসং কোম্পানীর মালিক অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন ভালো মানুষ। সামসং কোম্পানীও সারা বিশ্বে নাম করা। এই কোম্পানীর নতুন মডেলে স্মার্ট ফোন গুলো হাতে পেতে চায় সারা বিশ্বের মানুষ। কারণ এই স্মার্ট ফোনগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহারে এর কার্যকারিতায় প্রতিটি মানুষ মুগ্ধ। তাই সামসং স্মার্ট ফোনের চাহিদা এত বেশি। এই সামসংয়ের স্মার্ট ফোনটা যদি ব্যবহার করার সময় মানুষ সেটিসফাইড না হতো তাহলে বিখ্যাত সামসং কোম্পানী যার মালিকও অত্যন্ত ভালো মানুষ তিনি এই স্মার্ট ফোনটি বানালেও মানুষ এটা ব্যবহার করতেন না। ব্যবহার করার এবং চাহিদার কারণ হলো এই স্মার্ট ফোনের গুনাগুন। এই গুনাগুন সামসংকে আরো অনেক সম্মানিত করেছে।
বোয়েসল থেকে ইদানিং বাংলাদেশী শ্রমিক ব্যবহারকারী মালিকদেরকে এমডি মহোদয়ের নামে ধন্যবাদের চিঠিসহ একটা ক্রেস্ট দেওয়া শুরু করেছেন। আর এটা দেখে অনেকে খুশিতে পিছনে চাপড়াইয়া পিছনটাকে লাল করে ফেলছেন এই ভেবে যে, এবার যেন কি হয়ে যায়, এবার কোটা পুরণ হয়ে যাবে। আসলে কিছুই হবে, ক্রেস্ট বানানোর টাকাগুলোই জলে যাবে যদি না এই ক্রেস্ট বহনকারীরা তার মালিকদেরকে তার কাজ, সততা ও ভদ্র আচরণ দিয়ে মুগ্ধ করতে না পারেন। এমডি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন চিঠিসহ এই ক্রেস্ট বহনকরী প্রত্যেককে আমি অতি বিনীত ভাবে অনুরোধ করি ও দৃঢ় ভাবে পরামর্শ দেই তারা যেন এমন কিছু না করেন যাতে ঐ ক্রেস্ট কোন মালিকের কাছে অবহেলিত না হয়। ক্রেস বহনকারী কোম্পানীতে গিয়ে ভাবে আচরণ করবেন, কিভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন তার উপর নির্ভর করবে বোয়েসল-এর এই মহৎ উদ্যোগের সফলতা।
Collected from
Shaikh Murad Hossain sir

16/05/2024

ইনশাআল্লাহ নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে বোয়েসেল এর পক্ষ হতে ২০২২ হতে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়াগামী ইপিএস কর্মীর নিয়োগকর্তাকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্মৃতিস্তম্ভ সম্বলিত ক্রেস্ট ও বোয়েসেলের এমডি মহোদয়ের স্বাক্ষরিত কোরিয়ান ভাষায় অভিনন্দন পত্র পৌঁছানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আবশ্যক।
Collected from
BOESL

14/05/2024
Want your school to be the top-listed School/college in Nachol?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Nachol